Dhaka ০৮:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খেজুরের বিচি, কামড়ানো শসা ও পোড়ানো চুড়ির সূত্রে শিক্ষক পরিবারের চার হত্যার রহস্য উদঘাটন এনসিপির জরুরি সংবাদ সম্মেলন সোমবার যুদ্ধের মধ্যেই জ্বালানি নিয়ে বড় সুখবর দিল ইরান মাদ্রাসাছাত্রীকে ধ র্ষ ণের দায়ে দুজনের যাবজ্জীবন ইসলামি বক্তা মিসবাহের ‘১০ নম্বর স্ত্রী’ হতে চান কনটেন্ট ক্রিয়েটর মীম সিলেটে পুলিশের সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় ৭৩ আসামি গ্রেপ্তার রাষ্ট্রপতির একান্ত সচিব হলেন আবু আউয়াল সিলেটের মেয়ে রুবাইয়ার  ৭৩ লাখ ফুল ফান্ডেড স্কলারশিপ অর্জন শাহজালাল বিমানবন্দরে ৩ কেজি কুশসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার এয়ার হোস্টেস থেকে পুলিশ কর্মকর্তা, এবার কোটি টাকার জমি কেলেঙ্কারির অভিযোগে বরখাস্ত

পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ না দিতে ভুক্তভোগীকে হ ত্যা র হুমকি

বগুড়ায় স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) কামরুজ্জামানের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগে সংবাদ প্রকাশের পর ভুক্তভোগীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

ভুক্তভোগীর দাবি, স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী রতনের মাধ্যমে তাকে ভয়ভীতি দেখানো হচ্ছে এবং পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ না দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে।

ভুক্তভোগী মো. নেওয়াজ রনি জানান, সংবাদ প্রকাশের পর থেকেই বিভিন্ন নম্বর থেকে তাকে হুমকি দেওয়া হচ্ছে। বিশেষ করে মালগ্রাম এলাকার চিহ্নিত সন্ত্রাসী রতন একাধিকবার ফোন করে তাকে মামলা বা লিখিত অভিযোগ না দেওয়ার জন্য ভয়ভীতি দেখিয়েছেন। তিনি বলেন, “আমাকে বলা হয়েছে, এসপির কাছে অভিযোগ দিলে ভালো হবে না। বিভিন্নভাবে ভয় দেখানো হচ্ছে। এমনকি প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে।”

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত রতনের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। এলাকাজুড়ে তিনি সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলেও অভিযোগ রয়েছে। আরও জানা যায় অভিযুক্ত রতন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’ র সাথেও রাজনীতি করেন।

একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে কাগজপত্রে ত্রুটি দেখানোর ভয় দেখিয়ে ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামরুজ্জামানের বিরুদ্ধে।

ভুক্তভোগীর দাবি, পুলিশ সুপারের নাম ব্যবহার করে প্রথমে ৩০ হাজার টাকা এবং পরে আরও ৫০ হাজার টাকা দাবি করা হয়। এ ঘটনায় সংবাদ প্রকাশ হলে বিষয়টি জেলায় ব্যাপক আলোচনা সৃষ্টি করে।

অভিযোগ রয়েছে, বর্তমানে ওই ঘটনায় লিখিত অভিযোগ দাখিল ঠেকাতেই ভুক্তভোগীকে ভয়ভীতি দেখানো হচ্ছে।

এ বিষয়ে বক্তব্য জানতে স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামরুজ্জামানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহিম আলী জানান, সংবাদ প্রকাশ হওয়ায় ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ইতিমধ্যেই ঊর্ধতন কর্মকর্তারা ব্যবস্থা গ্রহণ করেছেন। যদি কোন ব্যক্তি ওই ভুক্তভোগীকে হুমকি ধামকী দিয়ে থাকে তাহলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুনঃ  নিখোঁজ ১৩ বছরের তাহমিদার সন্ধান দেড় মাসেও মিলেনি হতাসায় পরিবার।
Tag :
জনপ্রিয় পোস্ট

খেজুরের বিচি, কামড়ানো শসা ও পোড়ানো চুড়ির সূত্রে শিক্ষক পরিবারের চার হত্যার রহস্য উদঘাটন

পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ না দিতে ভুক্তভোগীকে হ ত্যা র হুমকি

Update Time : ০৩:৫৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

বগুড়ায় স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) কামরুজ্জামানের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগে সংবাদ প্রকাশের পর ভুক্তভোগীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

ভুক্তভোগীর দাবি, স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী রতনের মাধ্যমে তাকে ভয়ভীতি দেখানো হচ্ছে এবং পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ না দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে।

ভুক্তভোগী মো. নেওয়াজ রনি জানান, সংবাদ প্রকাশের পর থেকেই বিভিন্ন নম্বর থেকে তাকে হুমকি দেওয়া হচ্ছে। বিশেষ করে মালগ্রাম এলাকার চিহ্নিত সন্ত্রাসী রতন একাধিকবার ফোন করে তাকে মামলা বা লিখিত অভিযোগ না দেওয়ার জন্য ভয়ভীতি দেখিয়েছেন। তিনি বলেন, “আমাকে বলা হয়েছে, এসপির কাছে অভিযোগ দিলে ভালো হবে না। বিভিন্নভাবে ভয় দেখানো হচ্ছে। এমনকি প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে।”

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত রতনের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। এলাকাজুড়ে তিনি সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলেও অভিযোগ রয়েছে। আরও জানা যায় অভিযুক্ত রতন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’ র সাথেও রাজনীতি করেন।

একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে কাগজপত্রে ত্রুটি দেখানোর ভয় দেখিয়ে ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামরুজ্জামানের বিরুদ্ধে।

ভুক্তভোগীর দাবি, পুলিশ সুপারের নাম ব্যবহার করে প্রথমে ৩০ হাজার টাকা এবং পরে আরও ৫০ হাজার টাকা দাবি করা হয়। এ ঘটনায় সংবাদ প্রকাশ হলে বিষয়টি জেলায় ব্যাপক আলোচনা সৃষ্টি করে।

অভিযোগ রয়েছে, বর্তমানে ওই ঘটনায় লিখিত অভিযোগ দাখিল ঠেকাতেই ভুক্তভোগীকে ভয়ভীতি দেখানো হচ্ছে।

এ বিষয়ে বক্তব্য জানতে স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামরুজ্জামানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহিম আলী জানান, সংবাদ প্রকাশ হওয়ায় ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ইতিমধ্যেই ঊর্ধতন কর্মকর্তারা ব্যবস্থা গ্রহণ করেছেন। যদি কোন ব্যক্তি ওই ভুক্তভোগীকে হুমকি ধামকী দিয়ে থাকে তাহলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুনঃ  আরিফুল হক চৌধুরীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন