Dhaka ০৭:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খেজুরের বিচি, কামড়ানো শসা ও পোড়ানো চুড়ির সূত্রে শিক্ষক পরিবারের চার হত্যার রহস্য উদঘাটন এনসিপির জরুরি সংবাদ সম্মেলন সোমবার যুদ্ধের মধ্যেই জ্বালানি নিয়ে বড় সুখবর দিল ইরান মাদ্রাসাছাত্রীকে ধ র্ষ ণের দায়ে দুজনের যাবজ্জীবন ইসলামি বক্তা মিসবাহের ‘১০ নম্বর স্ত্রী’ হতে চান কনটেন্ট ক্রিয়েটর মীম সিলেটে পুলিশের সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় ৭৩ আসামি গ্রেপ্তার রাষ্ট্রপতির একান্ত সচিব হলেন আবু আউয়াল সিলেটের মেয়ে রুবাইয়ার  ৭৩ লাখ ফুল ফান্ডেড স্কলারশিপ অর্জন শাহজালাল বিমানবন্দরে ৩ কেজি কুশসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার এয়ার হোস্টেস থেকে পুলিশ কর্মকর্তা, এবার কোটি টাকার জমি কেলেঙ্কারির অভিযোগে বরখাস্ত

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দীপু মনির

  • desk news
  • Update Time : ০৪:৫৭:৫২ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • ৫২৫ Time View

ফ্যাসিস্ট সরকারের সাবেক সমাজকল্যাণমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি তার স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের জানাজা ও দাফনে অংশ নিতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তিনি প্যারোলে মুক্ত থাকবেন বলে তার আইনজীবী নিশ্চিত করেছেন।দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম বলেন, ‘প্যারোলে মুক্তির আবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসক ১২ ঘণ্টার সময় মঞ্জুর করেছেন। আগামীকাল ভোরে তিনি কারাগার থেকে বের হয়ে স্বামীর জানাজায় অংশ নেবেন এবং দাফন শেষে পুনরায় কারাগারে ফিরবেন।’

এর আগে বুধবার (১৯ আগস্ট) দুপুরে মুন্সীগঞ্জ জেলা কারাগারে মা দীপু মনির সঙ্গে দেখা করতে যান তার মেয়ে তানি দীপাবলী নেওয়াজ। সেখানে প্যারোলে মুক্তির প্রক্রিয়া ও সময়ের বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়।

মুন্সীগঞ্জ কারাগারের জেল সুপার মো. জান্নাত উল ফারহাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘প্যারোলে মুক্তির বিষয়ে আবেদনের প্রক্রিয়া সম্পন্ন করতে তার মেয়ে কারাগারে এসেছিলেন।’

এর আগে গত মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে (সাবেক ইউনাইটেড হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় মারা যান ব্যারিস্টার তৌফিক নেওয়াজ।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। ২০১৯ সালে স্ট্রোক করার পর থেকেই তার শারীরিক অবস্থা সংকটাপন্ন ছিল।

পরিবারের পক্ষ থেকে দীপু মনির বড় ভাই জে আর ওয়াদুদ টিপু জানান, তৌফিক নেওয়াজ একজন বিশিষ্ট আইনজীবী হওয়ার পাশাপাশি ধ্রুপদি সংগীতেরও অনুরাগী ছিলেন।

বুধবার দুপুরের পর তার জানাজা ও দাফনের স্থান চূড়ান্ত করার কথা রয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৯ আগস্ট রাতে রাজধানীর বারিধারা এলাকা থেকে গ্রেফতার হন ডা. দীপু মনি।

বর্তমানে তিনি মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি রয়েছেন। তার বিরুদ্ধে ঢাকা ও মুন্সীগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে একাধিক মামলা রয়েছে। যদিও কয়েকটি মামলায় তিনি উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন, তবে অন্যান্য মামলায় গ্রেফতার থাকায় তিনি মুক্তি পাননি।

আরও পড়ুনঃ  কবে দেশে ফিরছেন সাকিব?

চলতি বছরের গত ২৭ মে অসুস্থ তৌফিক নেওয়াজকে হুইলচেয়ারে করে আদালতে নিয়ে এসেছিলেন স্বজনেরা, যেন তিনি কারাবন্দি স্ত্রীর সঙ্গে দেখা করতে পারেন। সেটিই ছিল এই দম্পতির শেষ সাক্ষাৎ।

সে সময় তানি দীপাবলী বাবার অসুস্থতার কথা জানিয়ে দীপু মনির সাত দিনের প্যারোল আবেদন করলেও তখন তা মঞ্জুর করা হয়নি।

Tag :
জনপ্রিয় পোস্ট

খেজুরের বিচি, কামড়ানো শসা ও পোড়ানো চুড়ির সূত্রে শিক্ষক পরিবারের চার হত্যার রহস্য উদঘাটন

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দীপু মনির

Update Time : ০৪:৫৭:৫২ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

ফ্যাসিস্ট সরকারের সাবেক সমাজকল্যাণমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি তার স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের জানাজা ও দাফনে অংশ নিতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তিনি প্যারোলে মুক্ত থাকবেন বলে তার আইনজীবী নিশ্চিত করেছেন।দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম বলেন, ‘প্যারোলে মুক্তির আবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসক ১২ ঘণ্টার সময় মঞ্জুর করেছেন। আগামীকাল ভোরে তিনি কারাগার থেকে বের হয়ে স্বামীর জানাজায় অংশ নেবেন এবং দাফন শেষে পুনরায় কারাগারে ফিরবেন।’

এর আগে বুধবার (১৯ আগস্ট) দুপুরে মুন্সীগঞ্জ জেলা কারাগারে মা দীপু মনির সঙ্গে দেখা করতে যান তার মেয়ে তানি দীপাবলী নেওয়াজ। সেখানে প্যারোলে মুক্তির প্রক্রিয়া ও সময়ের বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়।

মুন্সীগঞ্জ কারাগারের জেল সুপার মো. জান্নাত উল ফারহাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘প্যারোলে মুক্তির বিষয়ে আবেদনের প্রক্রিয়া সম্পন্ন করতে তার মেয়ে কারাগারে এসেছিলেন।’

এর আগে গত মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে (সাবেক ইউনাইটেড হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় মারা যান ব্যারিস্টার তৌফিক নেওয়াজ।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। ২০১৯ সালে স্ট্রোক করার পর থেকেই তার শারীরিক অবস্থা সংকটাপন্ন ছিল।

পরিবারের পক্ষ থেকে দীপু মনির বড় ভাই জে আর ওয়াদুদ টিপু জানান, তৌফিক নেওয়াজ একজন বিশিষ্ট আইনজীবী হওয়ার পাশাপাশি ধ্রুপদি সংগীতেরও অনুরাগী ছিলেন।

বুধবার দুপুরের পর তার জানাজা ও দাফনের স্থান চূড়ান্ত করার কথা রয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৯ আগস্ট রাতে রাজধানীর বারিধারা এলাকা থেকে গ্রেফতার হন ডা. দীপু মনি।

বর্তমানে তিনি মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি রয়েছেন। তার বিরুদ্ধে ঢাকা ও মুন্সীগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে একাধিক মামলা রয়েছে। যদিও কয়েকটি মামলায় তিনি উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন, তবে অন্যান্য মামলায় গ্রেফতার থাকায় তিনি মুক্তি পাননি।

আরও পড়ুনঃ  জাতীয় প্যারেড স্কয়ারের অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী