Dhaka ০২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ছেলে থেকে মেয়ে হয়ে এবার ক্রিকেটে ফেরার অনুমতি পেলেন অনায়া ‘মক্কা চুক্তি’তে যোগ দিলে বাংলাদেশের জন্য থাকছে যত সুযোগ-সম্ভাবনা ৩৭৫ সিসি পর্যন্ত বাইক আমদানির সুযোগ, বাজারে নতুন ব্র্যান্ড তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মমিসহ ৪ জন গ্রেপ্তার একই পরিবারের চারজনকে হত্যা: ময়নাতদন্ত ও জবানবন্দিতে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য নেপালে বন্যায় বাংলাদেশিদের হতাহতের বিষয়ে যা জানাল রাষ্ট্রদূত নেপালের বন্যায় আটকা তাসরিফ খান, চাইলেন দোয়া অলৌকিকভাবে বেঁচে ফেরা এক শিশুর বর্ণনায় নেপালের বন্যা-ভূমিধস ভারী বৃষ্টির কারণে মক্কায়, ‘রেড অ্যাল্যার্ট’ জারি নেপাল-চীন সীমান্তে বন্যা: ১৫০০ নিখোঁজ, ৮০০ জনই বিদেশি

তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মমিসহ ৪ জন গ্রেপ্তার

র‍্যাব-৬-এর বিশেষ অভিযানে খুলনা মহানগরীর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মো. মেহেদী হাসান মমি (২৩) ও তার তিন সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) সকাল ৬টা ৫০ মিনিটে নগরীর দৌলতপুর থানাধীন দত্তবাড়ি ৫ নম্বর ওয়ার্ডের তরুণ সেনা রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র‍্যাব-৬, এর স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল।

গ্রেপ্তারকৃতরা হলেন-দৌলতপুর পাবলা দত্তবাড়ি এলাকার বাসিন্দা শামীম জমাদ্দারের ছেলে মো. মেহেদী হাসান মমি (২৩) একই এলাকায় মো. নাসির উদ্দীনের ছেলে জামিল হোসেন (৩০), মান্নান সরদারের ছেলে মো. লিটন সরদার (৩৫) ও বিমল রায়ের ছেলে সুজয় রায় (২৫)।

র‌্যাব-৬ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ এ তথ্য জানান।

র‍্যাব-৬ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে স্পেশাল কোম্পানির একটি চৌকস আভিযানিক দল দৌলতপুর থানাধীন তরুণ সেনা রোডে জাফর শেখের টিনশেডের ভাড়াটিয়া শিপন সরদারের ঘরে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় খুলনা মহানগরীর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মমিসহ তার তিন সহযোগীকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাবের দাবি, গ্রেপ্তারকৃতদের পিসি-পিআর পর্যালোচনা করে দেখা গেছে, খুলনা মহানগরীর বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে অস্ত্র আইন, মাদক, হত্যাচেষ্টা ও চুরিসহ একাধিক মামলা রয়েছে।

র‍্যাব-৬ আরও জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) দৌলতপুর থানায় হস্তান্তর করা হবে।

আরও পড়ুনঃ  সম্পত্তির জন্য মাকে হত্যাচেষ্টার অভিযোগে ছেলে-ছেলের বউ গ্রেপ্তার
Tag :
জনপ্রিয় পোস্ট

ছেলে থেকে মেয়ে হয়ে এবার ক্রিকেটে ফেরার অনুমতি পেলেন অনায়া

তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মমিসহ ৪ জন গ্রেপ্তার

Update Time : ১২:০২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

র‍্যাব-৬-এর বিশেষ অভিযানে খুলনা মহানগরীর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মো. মেহেদী হাসান মমি (২৩) ও তার তিন সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) সকাল ৬টা ৫০ মিনিটে নগরীর দৌলতপুর থানাধীন দত্তবাড়ি ৫ নম্বর ওয়ার্ডের তরুণ সেনা রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র‍্যাব-৬, এর স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল।

গ্রেপ্তারকৃতরা হলেন-দৌলতপুর পাবলা দত্তবাড়ি এলাকার বাসিন্দা শামীম জমাদ্দারের ছেলে মো. মেহেদী হাসান মমি (২৩) একই এলাকায় মো. নাসির উদ্দীনের ছেলে জামিল হোসেন (৩০), মান্নান সরদারের ছেলে মো. লিটন সরদার (৩৫) ও বিমল রায়ের ছেলে সুজয় রায় (২৫)।

র‌্যাব-৬ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ এ তথ্য জানান।

র‍্যাব-৬ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে স্পেশাল কোম্পানির একটি চৌকস আভিযানিক দল দৌলতপুর থানাধীন তরুণ সেনা রোডে জাফর শেখের টিনশেডের ভাড়াটিয়া শিপন সরদারের ঘরে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় খুলনা মহানগরীর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মমিসহ তার তিন সহযোগীকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাবের দাবি, গ্রেপ্তারকৃতদের পিসি-পিআর পর্যালোচনা করে দেখা গেছে, খুলনা মহানগরীর বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে অস্ত্র আইন, মাদক, হত্যাচেষ্টা ও চুরিসহ একাধিক মামলা রয়েছে।

র‍্যাব-৬ আরও জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) দৌলতপুর থানায় হস্তান্তর করা হবে।

আরও পড়ুনঃ  বন বিভাগের সীমানায় বন মারার কল