Dhaka ০৭:৪০ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেট নগরীতে এসএমপির বিশেষ অভিযান: প্রথম দিনেই ৪৬ জন গ্রেপ্তার, ১৫২ গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নতুন রূপে ফিরছে সিলেটের ঐতিহ্যবাহী জালালাবাদ পার্ক: নাম হবে ‘জালালাবাদ সিটি পার্ক’ সিলেট জেলা প্রশাসনের অভিযান: ৫০ হাজার টাকা জরিমানা, মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস এবার একদিনে ৯ জনের প্রাণ কেড়ে নিল ডেঙ্গু ভবিষ্যতের জ্বালানি নিরাপত্তায় সারাদেশে সৌরবিদ্যুৎ নিয়ে ‘বড় পরিকল্পনা’ গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী ছিনতাইকারী ধরতে গিয়ে বাসের ধাক্কায় প্রাণ হারালেন পুলিশ সদস্য যে কারণে হল বিবাহবিচ্ছেদ, জানালেন প্রীতম-শেহতাজ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতকে শামা ওবায়েদের বার্তা দ্বীপে দেখা মিললো দৃষ্টিনন্দন ভেরডিটার ফ্লাইক্যাচার পাখি

ছেলেকে সৌদি পাঠানোর প্রস্তুতির মধ্যেই সড়ক দুর্ঘটনায় মায়ের মৃত্যু

 ছেলেকে সৌদি আরবে পাঠানোর জন্য ধারদেনা করে অর্থ জোগাড় করেছিলেন বাবা-মা। বিদেশযাত্রার প্রস্তুতি শেষ হওয়ার আগেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন মা। এখন স্বপ্নের বিদেশযাত্রার বদলে মায়ের মরদেহ নিয়ে বাড়ি ফিরতে হচ্ছে ২১ বছর বয়সী ছেলে নিরবকে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জের পুলেরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঢাকার দিকে যাওয়ার সময় পরিবারের সদস্যদের বহনকারী গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে নিরব, তার বাবা রাশিদ মিয়া ও মা জয়বাহার (৪৫) আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জয়বাহারের অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। তবে ঢাকার পথে নরসিংদীর ইটেরখোলা এলাকায় গাড়ির ভেতরেই তার মৃত্যু হয়।

নিহত জয়বাহার কিশোরগঞ্জের ইটনা উপজেলার সদর ইউনিয়নের পূর্বগ্রাম শান্তিপুর এলাকার বাসিন্দা। তিনি রাশিদ মিয়ার স্ত্রী।

পরিবারের সদস্যরা জানান, আগামী শুক্রবার নিরবের সৌদি আরবে যাওয়ার কথা ছিল। ছেলেকে বিদেশে পাঠিয়ে পরিবারের আর্থিক সংকট কিছুটা কাটানোর আশায় রাশিদ মিয়া ও জয়বাহার বিভিন্ন জায়গা থেকে ধার করে প্রায় ৪ লাখ ৮০ হাজার টাকা সংগ্রহ করেছিলেন। বিদেশ যাওয়ার প্রয়োজনীয় কাজ সম্পন্ন করতেই তারা ঢাকার উদ্দেশে রওনা হয়েছিলেন।

রাশিদ মিয়া বলেন, ছেলেকে বিদেশে পাঠানোর জন্য অনেক কষ্ট করে টাকা জোগাড় করেছিলেন। কিন্তু সেই স্বপ্ন পূরণের আগেই স্ত্রীকে হারিয়ে এখন তিনি দিশেহারা।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ জানান, দুর্ঘটনার ঘটনায় কটিয়াদী হাইওয়ে থানায় মামলা হয়েছে। দুর্ঘটনার সঙ্গে জড়িত লরি বা মালবাহী যানটি এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও পড়ুনঃ  রাষ্ট্রপতির সফর ঘিরে সিলেটে বিএনপির কোন্দল প্রকাশ্যে, নগর রাজনীতিতে নতুন আলোচনা
Tag :
জনপ্রিয় পোস্ট

সিলেট নগরীতে এসএমপির বিশেষ অভিযান: প্রথম দিনেই ৪৬ জন গ্রেপ্তার, ১৫২ গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা

ছেলেকে সৌদি পাঠানোর প্রস্তুতির মধ্যেই সড়ক দুর্ঘটনায় মায়ের মৃত্যু

Update Time : ১১:২৬:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

 ছেলেকে সৌদি আরবে পাঠানোর জন্য ধারদেনা করে অর্থ জোগাড় করেছিলেন বাবা-মা। বিদেশযাত্রার প্রস্তুতি শেষ হওয়ার আগেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন মা। এখন স্বপ্নের বিদেশযাত্রার বদলে মায়ের মরদেহ নিয়ে বাড়ি ফিরতে হচ্ছে ২১ বছর বয়সী ছেলে নিরবকে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জের পুলেরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঢাকার দিকে যাওয়ার সময় পরিবারের সদস্যদের বহনকারী গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে নিরব, তার বাবা রাশিদ মিয়া ও মা জয়বাহার (৪৫) আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জয়বাহারের অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। তবে ঢাকার পথে নরসিংদীর ইটেরখোলা এলাকায় গাড়ির ভেতরেই তার মৃত্যু হয়।

নিহত জয়বাহার কিশোরগঞ্জের ইটনা উপজেলার সদর ইউনিয়নের পূর্বগ্রাম শান্তিপুর এলাকার বাসিন্দা। তিনি রাশিদ মিয়ার স্ত্রী।

পরিবারের সদস্যরা জানান, আগামী শুক্রবার নিরবের সৌদি আরবে যাওয়ার কথা ছিল। ছেলেকে বিদেশে পাঠিয়ে পরিবারের আর্থিক সংকট কিছুটা কাটানোর আশায় রাশিদ মিয়া ও জয়বাহার বিভিন্ন জায়গা থেকে ধার করে প্রায় ৪ লাখ ৮০ হাজার টাকা সংগ্রহ করেছিলেন। বিদেশ যাওয়ার প্রয়োজনীয় কাজ সম্পন্ন করতেই তারা ঢাকার উদ্দেশে রওনা হয়েছিলেন।

রাশিদ মিয়া বলেন, ছেলেকে বিদেশে পাঠানোর জন্য অনেক কষ্ট করে টাকা জোগাড় করেছিলেন। কিন্তু সেই স্বপ্ন পূরণের আগেই স্ত্রীকে হারিয়ে এখন তিনি দিশেহারা।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ জানান, দুর্ঘটনার ঘটনায় কটিয়াদী হাইওয়ে থানায় মামলা হয়েছে। দুর্ঘটনার সঙ্গে জড়িত লরি বা মালবাহী যানটি এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও পড়ুনঃ  ভোট প্রক্রিয়া বাধাগ্রস্তে বিদেশি পরিকল্পনা, নিরাপত্তা উদ্বেগ