Dhaka ১০:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কপালে হাত দিতেই অজ্ঞান হয়ে পড়েন নারী, অতঃপর…

 নওগাঁর বদলগাছীতে বাড়িতে এক নারীকে অচেতন করে স্বর্ণালংকার, নগদ টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে।

ঘটনাটি ঘটেছে উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নের কটকবাড়ী গ্রামে। ভুক্তভোগী পরিনা বেগম (৩৯) ওই সময় বাড়িতে একাই ছিলেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর বিকেলে ওই নারীর বাড়িতে এক ব্যক্তি প্রবেশ করেন। পরিবারের সদস্যদের দাবি, লোকটি তার মুখ ও কপালে হাত দেওয়ার পর তিনি অসুস্থ হয়ে পড়েন এবং একপর্যায়ে অচেতন হয়ে যান।

এই সুযোগে ঘরে থাকা প্রায় দুই ভরি স্বর্ণালংকার ও নগদ ৪৮ হাজার টাকা নিয়ে চলে যায় ওই ব্যক্তি। পাশাপাশি ব্যাংকের দুটি স্বাক্ষর করা ফাঁকা চেক, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত সনদ, জন্মনিবন্ধনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিও নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে।

প্রায় এক ঘণ্টা পর বাড়িতে ফিরে মাকে অসুস্থ অবস্থায় দেখতে পান তার মেয়ে। পরে প্রতিবেশীদের সহায়তায় বিষয়টি জানাজানি হয়। তবে অভিযুক্ত ব্যক্তিকে তখন আর বাড়ির আশপাশে পাওয়া যায়নি।

ঘটনার পর ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে বদলগাছী থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

একই সঙ্গে নারীকে কীভাবে অচেতন করা হয়েছিল এবং লুটের ঘটনায় আরও কেউ জড়িত ছিল কি না, সে বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুনঃ  সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
Tag :
জনপ্রিয় পোস্ট

কপালে হাত দিতেই অজ্ঞান হয়ে পড়েন নারী, অতঃপর…

Update Time : ০৫:২৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

 নওগাঁর বদলগাছীতে বাড়িতে এক নারীকে অচেতন করে স্বর্ণালংকার, নগদ টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে।

ঘটনাটি ঘটেছে উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নের কটকবাড়ী গ্রামে। ভুক্তভোগী পরিনা বেগম (৩৯) ওই সময় বাড়িতে একাই ছিলেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর বিকেলে ওই নারীর বাড়িতে এক ব্যক্তি প্রবেশ করেন। পরিবারের সদস্যদের দাবি, লোকটি তার মুখ ও কপালে হাত দেওয়ার পর তিনি অসুস্থ হয়ে পড়েন এবং একপর্যায়ে অচেতন হয়ে যান।

এই সুযোগে ঘরে থাকা প্রায় দুই ভরি স্বর্ণালংকার ও নগদ ৪৮ হাজার টাকা নিয়ে চলে যায় ওই ব্যক্তি। পাশাপাশি ব্যাংকের দুটি স্বাক্ষর করা ফাঁকা চেক, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত সনদ, জন্মনিবন্ধনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিও নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে।

প্রায় এক ঘণ্টা পর বাড়িতে ফিরে মাকে অসুস্থ অবস্থায় দেখতে পান তার মেয়ে। পরে প্রতিবেশীদের সহায়তায় বিষয়টি জানাজানি হয়। তবে অভিযুক্ত ব্যক্তিকে তখন আর বাড়ির আশপাশে পাওয়া যায়নি।

ঘটনার পর ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে বদলগাছী থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

একই সঙ্গে নারীকে কীভাবে অচেতন করা হয়েছিল এবং লুটের ঘটনায় আরও কেউ জড়িত ছিল কি না, সে বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুনঃ  বিদায়ী সংবর্ধনার সময় আবেগপ্রবণ রুবেল, বিশেষ স্মরণ ৩ ব্যক্তিকে