Dhaka ০৯:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২১ সেপ্টেম্বর) ভোর পৌনে ৬টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিউইয়র্কের উদ্দেশে যাত্রা করেন তিনি। এ সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে সরকারের কয়েকজন মন্ত্রিপরিষদ সদস্য, রাজনৈতিক ব্যক্তিত্ব, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং তার ব্যক্তিগত কর্মকর্তারাও রয়েছেন।

নিউইয়র্ক সফরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেওয়ার পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

জাতিসংঘের এবারের অধিবেশনে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা, বৈশ্বিক বিভিন্ন চ্যালেঞ্জ এবং দীর্ঘদিন ধরে চলমান রোহিঙ্গা সংকটের বিষয়গুলো গুরুত্ব পেতে পারে।

এর আগে জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে দেশের রাজনৈতিক ও উন্নয়নমূলক বিভিন্ন বিষয় তুলে ধরেছেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

প্রধানমন্ত্রী তারেক রহমানের এবারের সফরকে ঘিরে নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও প্রস্তুতি দেখা গেছে। বিশেষ করে বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটস এলাকায় তাকে স্বাগত জানাতে বিভিন্ন ব্যানার, পোস্টার ও ফেস্টুন টানানো হয়েছে।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে জাতিসংঘের অধিবেশনে বাংলাদেশের অবস্থান, রোহিঙ্গা সংকট এবং আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে দেশের বক্তব্য তুলে ধরার বিষয়টি গুরুত্ব পাচ্ছে।

আরও পড়ুনঃ  পরীক্ষার্থীর সন্তানকে কোলে নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী
Tag :
জনপ্রিয় পোস্ট

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

Update Time : ১১:২৬:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২১ সেপ্টেম্বর) ভোর পৌনে ৬টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিউইয়র্কের উদ্দেশে যাত্রা করেন তিনি। এ সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে সরকারের কয়েকজন মন্ত্রিপরিষদ সদস্য, রাজনৈতিক ব্যক্তিত্ব, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং তার ব্যক্তিগত কর্মকর্তারাও রয়েছেন।

নিউইয়র্ক সফরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেওয়ার পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

জাতিসংঘের এবারের অধিবেশনে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা, বৈশ্বিক বিভিন্ন চ্যালেঞ্জ এবং দীর্ঘদিন ধরে চলমান রোহিঙ্গা সংকটের বিষয়গুলো গুরুত্ব পেতে পারে।

এর আগে জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে দেশের রাজনৈতিক ও উন্নয়নমূলক বিভিন্ন বিষয় তুলে ধরেছেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

প্রধানমন্ত্রী তারেক রহমানের এবারের সফরকে ঘিরে নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও প্রস্তুতি দেখা গেছে। বিশেষ করে বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটস এলাকায় তাকে স্বাগত জানাতে বিভিন্ন ব্যানার, পোস্টার ও ফেস্টুন টানানো হয়েছে।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে জাতিসংঘের অধিবেশনে বাংলাদেশের অবস্থান, রোহিঙ্গা সংকট এবং আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে দেশের বক্তব্য তুলে ধরার বিষয়টি গুরুত্ব পাচ্ছে।

আরও পড়ুনঃ  উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দেওয়া হলো মামলা