Dhaka ০১:৫৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
‘মহিলাদের আমার ভাল্লাগে না’—প্রতি রাতে ১/২ জন ছাত্রকে হুজুরের রুমে নিতেন পত্রিকা অফিস থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার সিলেটে পুলিশ কর্মকর্তা পরিচয়ে ব্ল্যাকমেল, এআই দিয়ে নারীর ছবি বিকৃত করে ছড়ানোর অভিযোগ সাগর-রুনি হত্যা: সাড়ে ১৩ বছর কারাগারে সিলেটের এনাম, মেলেনি সম্পৃক্ততার প্রমাণ সরকারি প্রতিষ্ঠানের পর ক্রীড়া সংস্থায় সাবেক ছাত্রদল নেতাদের জায়গা বাংলাদেশ ইনোভেশন ফেয়ার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সিকৃবি ভিসির অপসারণ দাবিতে আন্দোলন, ১৮ অভিযোগ তুলে লিফলেট জৈন্তাপুরে লরি থেকে এস্কেভেটর পড়ে চালকের মৃত্যু শনিবার বিদ্যুৎ থাকবে না সিলেটের অর্ধশতাধিক এলাকায় টিকা না নেওয়া শিশুরাই নতুন করে হামে আক্রান্ত হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

৫ ইরানি তেলবাহী জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, জবাবে মার্কিন ডুবোজাহাজ আটক আইআরজিসির

মার্কিন নৌবাহিনীর দুইটি যুদ্ধজাহাজে ইরানের হামলার অভিযোগে উপসাগরীয় অঞ্চল ও খার্গ দ্বীপের কাছে পাঁচটি ইরানি তেলবাহী জাহাজে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। জবাবে, জর্ডানের আল আজরাক মার্কিন ঘাঁটিতে ক্ষেপনাস্ত্র হামলা আর একটি মার্কিন ডুবোজাহাজ আটক করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী- আইআরজিসি।

মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, গত দুই দিনে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে দুইবার ব্যালিস্টিক মিসাইল ছোঁড়ে। তবে সফলভাবে সেই হামলা প্রতিহত করেছে মার্কিন নৌবাহিনী। এর প্রতিশোধ হিসেবেই মার্কিন বাহিনী ইরানের জ্বালানি ট্যাংকারে হামলা চালায়। অবশ্য হামলার আগেই ট্যাংকারগুলোর কর্মীদের নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল বলে জানিয়েছে ওয়াশিংটন। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ও আইআরজিসি এই হামলার সত্যতা নিশ্চিত করেছে। জবাবে, জর্ডানের আল আজরাক ঘাঁটিতে অবস্থিত মার্কিন বাহিনীকে লক্ষ্য করে মিসাইল হামলা চালিয়ে মার্কিন যুদ্ধবিমানের হ্যাঙ্গার ধ্বংসের দাবি জানিয়েছে আইআরজিসি।

এছাড়া, হরমুজ প্রণালিতে একটি মার্কিন ডুবোজাহাজ আটক ও এমকিউ-নাইন ড্রোন ধ্বংসের দাবি জানিয়েছে ইরান। পাশাপাশি কুয়েত ও বাহরাইনের বন্দরগুলোতে থাকা মার্কিন স্বার্থসংশ্লিষ্ট তেল ট্যাংকারের ক্রুদের অবিলম্বে জাহাজ ছেড়ে চলে যাওয়ার কড়া হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। মার্কিন যুদ্ধজাহাজে হামলা চালালে ইরানের তেল ট্যাংকারে হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

আরও পড়ুনঃ  আট জেলায় আ.লীগের ঝটিকা কর্মসূচিছয় দিনে ৩০ জেলা-উপজেলায় উপস্থিতি
Tag :
জনপ্রিয় পোস্ট

‘মহিলাদের আমার ভাল্লাগে না’—প্রতি রাতে ১/২ জন ছাত্রকে হুজুরের রুমে নিতেন

৫ ইরানি তেলবাহী জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, জবাবে মার্কিন ডুবোজাহাজ আটক আইআরজিসির

Update Time : ১১:০২:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬

মার্কিন নৌবাহিনীর দুইটি যুদ্ধজাহাজে ইরানের হামলার অভিযোগে উপসাগরীয় অঞ্চল ও খার্গ দ্বীপের কাছে পাঁচটি ইরানি তেলবাহী জাহাজে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। জবাবে, জর্ডানের আল আজরাক মার্কিন ঘাঁটিতে ক্ষেপনাস্ত্র হামলা আর একটি মার্কিন ডুবোজাহাজ আটক করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী- আইআরজিসি।

মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, গত দুই দিনে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে দুইবার ব্যালিস্টিক মিসাইল ছোঁড়ে। তবে সফলভাবে সেই হামলা প্রতিহত করেছে মার্কিন নৌবাহিনী। এর প্রতিশোধ হিসেবেই মার্কিন বাহিনী ইরানের জ্বালানি ট্যাংকারে হামলা চালায়। অবশ্য হামলার আগেই ট্যাংকারগুলোর কর্মীদের নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল বলে জানিয়েছে ওয়াশিংটন। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ও আইআরজিসি এই হামলার সত্যতা নিশ্চিত করেছে। জবাবে, জর্ডানের আল আজরাক ঘাঁটিতে অবস্থিত মার্কিন বাহিনীকে লক্ষ্য করে মিসাইল হামলা চালিয়ে মার্কিন যুদ্ধবিমানের হ্যাঙ্গার ধ্বংসের দাবি জানিয়েছে আইআরজিসি।

এছাড়া, হরমুজ প্রণালিতে একটি মার্কিন ডুবোজাহাজ আটক ও এমকিউ-নাইন ড্রোন ধ্বংসের দাবি জানিয়েছে ইরান। পাশাপাশি কুয়েত ও বাহরাইনের বন্দরগুলোতে থাকা মার্কিন স্বার্থসংশ্লিষ্ট তেল ট্যাংকারের ক্রুদের অবিলম্বে জাহাজ ছেড়ে চলে যাওয়ার কড়া হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। মার্কিন যুদ্ধজাহাজে হামলা চালালে ইরানের তেল ট্যাংকারে হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

আরও পড়ুনঃ  সুখবর! বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার