Dhaka ০৬:১৭ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেমের টানে বাংলাদেশে চীনা যুবক, অতঃপর…

ভালোবাসার মানুষের সঙ্গে সংসার গড়তে চীন থেকে বাংলাদেশে এসেছেন ৩৭ বছর বয়সী এক যুবক। পরে ইসলাম ধর্ম গ্রহণ করে ‘মোহাম্মদ আলী’ নাম নিয়ে দিনাজপুরের হাকিমপুরের এক তরুণীকে বিয়ে করেছেন তিনি।

জানা গেছে, চীনের হুবেই প্রদেশের বাসিন্দা ওই যুবকের সঙ্গে হাকিমপুর পৌরসভার মাঠপাড়া এলাকার রাইসা আক্তার তারার পরিচয় হয়। পরে তাদের মধ্যে নিয়মিত যোগাযোগের মাধ্যমে সম্পর্ক গড়ে ওঠে।

গত ২০ সেপ্টেম্বর বাংলাদেশে আসেন ওই চীনা যুবক। বিয়ের আগে গাজীপুর আদালতে ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি। এরপর রাইসা আক্তারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

বৃহস্পতিবার রাতে নবদম্পতি রাইসার বাড়িতে পৌঁছালে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাদের স্বাগত জানান। এতে সেখানে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

রাইসা জানান, ঢাকায় একটি গার্মেন্টসে চাকরির সময় ওই চীনা যুবকের এক চাচার সঙ্গে তার পরিচয় হয়েছিল। পরে তার মাধ্যমেই পংফংয়ের সঙ্গে পরিচয় হয়। মোবাইল ফোনে নিয়মিত কথাবার্তার একপর্যায়ে তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। পরে তারা বিয়ের সিদ্ধান্ত নেন।

রাইসার ভাষ্য অনুযায়ী, তার প্রস্তাবে সম্মতি দিয়ে তাকে বিয়ে করতে বাংলাদেশে আসেন পংফং। ইসলাম গ্রহণের পর তার নতুন নাম রাখা হয় মোহাম্মদ আলী। বিয়েতে দুই পরিবারের সদস্যরাই খুশি হয়েছেন।

রাইসার নানা বাদল জানান, ঢাকায় থাকার সময় তাদের নাতনির সঙ্গে চীনা যুবকের পরিচয় হয়। দুজনের পছন্দের সম্পর্ক পরবর্তীতে বিয়েতে রূপ নেয়। চীনা যুবক বাংলাদেশে এসে বিয়ে করায় পরিবারের সবাই আনন্দিত।

জানা গেছে, মোহাম্মদ আলী গার্মেন্টস পণ্যের ক্রেতা হিসেবে কাজ করেন। অন্যদিকে রাইসা আক্তার ঢাকার একটি পোশাক কারখানায় কর্মরত।

আরও পড়ুনঃ  সিলেটে ভাড়া বাসা থেকে চিকিৎসকের মরদেহ উদ্ধার
Tag :
জনপ্রিয় পোস্ট

প্রেমের টানে বাংলাদেশে চীনা যুবক, অতঃপর…

Update Time : ১১:৪০:২০ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ভালোবাসার মানুষের সঙ্গে সংসার গড়তে চীন থেকে বাংলাদেশে এসেছেন ৩৭ বছর বয়সী এক যুবক। পরে ইসলাম ধর্ম গ্রহণ করে ‘মোহাম্মদ আলী’ নাম নিয়ে দিনাজপুরের হাকিমপুরের এক তরুণীকে বিয়ে করেছেন তিনি।

জানা গেছে, চীনের হুবেই প্রদেশের বাসিন্দা ওই যুবকের সঙ্গে হাকিমপুর পৌরসভার মাঠপাড়া এলাকার রাইসা আক্তার তারার পরিচয় হয়। পরে তাদের মধ্যে নিয়মিত যোগাযোগের মাধ্যমে সম্পর্ক গড়ে ওঠে।

গত ২০ সেপ্টেম্বর বাংলাদেশে আসেন ওই চীনা যুবক। বিয়ের আগে গাজীপুর আদালতে ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি। এরপর রাইসা আক্তারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

বৃহস্পতিবার রাতে নবদম্পতি রাইসার বাড়িতে পৌঁছালে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাদের স্বাগত জানান। এতে সেখানে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

রাইসা জানান, ঢাকায় একটি গার্মেন্টসে চাকরির সময় ওই চীনা যুবকের এক চাচার সঙ্গে তার পরিচয় হয়েছিল। পরে তার মাধ্যমেই পংফংয়ের সঙ্গে পরিচয় হয়। মোবাইল ফোনে নিয়মিত কথাবার্তার একপর্যায়ে তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। পরে তারা বিয়ের সিদ্ধান্ত নেন।

রাইসার ভাষ্য অনুযায়ী, তার প্রস্তাবে সম্মতি দিয়ে তাকে বিয়ে করতে বাংলাদেশে আসেন পংফং। ইসলাম গ্রহণের পর তার নতুন নাম রাখা হয় মোহাম্মদ আলী। বিয়েতে দুই পরিবারের সদস্যরাই খুশি হয়েছেন।

রাইসার নানা বাদল জানান, ঢাকায় থাকার সময় তাদের নাতনির সঙ্গে চীনা যুবকের পরিচয় হয়। দুজনের পছন্দের সম্পর্ক পরবর্তীতে বিয়েতে রূপ নেয়। চীনা যুবক বাংলাদেশে এসে বিয়ে করায় পরিবারের সবাই আনন্দিত।

জানা গেছে, মোহাম্মদ আলী গার্মেন্টস পণ্যের ক্রেতা হিসেবে কাজ করেন। অন্যদিকে রাইসা আক্তার ঢাকার একটি পোশাক কারখানায় কর্মরত।

আরও পড়ুনঃ  ৪১ বছরে মা হচ্ছেন শাহরুখের নায়িকা মাহিরা খান