Dhaka ০১:৫৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
‘মহিলাদের আমার ভাল্লাগে না’—প্রতি রাতে ১/২ জন ছাত্রকে হুজুরের রুমে নিতেন পত্রিকা অফিস থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার সিলেটে পুলিশ কর্মকর্তা পরিচয়ে ব্ল্যাকমেল, এআই দিয়ে নারীর ছবি বিকৃত করে ছড়ানোর অভিযোগ সাগর-রুনি হত্যা: সাড়ে ১৩ বছর কারাগারে সিলেটের এনাম, মেলেনি সম্পৃক্ততার প্রমাণ সরকারি প্রতিষ্ঠানের পর ক্রীড়া সংস্থায় সাবেক ছাত্রদল নেতাদের জায়গা বাংলাদেশ ইনোভেশন ফেয়ার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সিকৃবি ভিসির অপসারণ দাবিতে আন্দোলন, ১৮ অভিযোগ তুলে লিফলেট জৈন্তাপুরে লরি থেকে এস্কেভেটর পড়ে চালকের মৃত্যু শনিবার বিদ্যুৎ থাকবে না সিলেটের অর্ধশতাধিক এলাকায় টিকা না নেওয়া শিশুরাই নতুন করে হামে আক্রান্ত হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

রাষ্ট্রপতির সিলেট সফর: প্রস্তুতি সভায় মন্ত্রীর নানা নির্দেশনা

আগামী ১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট জেলা সফর উপলক্ষে বিশেষ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সিলেট সার্কিট হাউজে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

সভায় রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ও বিভিন্ন কার্যক্রম নিয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পরামর্শ দেন মন্ত্রী।

সভায় মন্ত্রী বলেন, রাষ্ট্রপতির সিলেট সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ। সফরকালে তিনি হযরত শাহজালাল রহ. ও হযরত শাহপরান রহ.-এর মাজার জিয়ারত করবেন। পাশাপাশি সিলেটের নাগরিক ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় করবেন।

এ সময় সিলেটের বিশিষ্ট নাগরিক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, বিভিন্ন পেশাজীবী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিদের এ আয়োজনে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী।

তিনি বলেন, রাষ্ট্রপতির কার্যালয় থেকে সফর সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনা পাওয়ার পর সে অনুযায়ী জেলা প্রশাসন সার্বিক প্রস্তুতি গ্রহণ করবে। রাষ্ট্রপতির সিলেটে আগমন থেকে শুরু করে সফর শেষে বিদায় পর্যন্ত প্রতিটি কার্যক্রম সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

এ ছাড়া সিলেটের বিশিষ্ট ব্যক্তি, রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী, বিশ্ববিদ্যালয়, ব্যবসায়ী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিদের তালিকা প্রস্তুত এবং যথাযথভাবে আমন্ত্রণ জানানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সভায় প্রশাসন, পুলিশ, সিটি করপোরেশন, জেলা পরিষদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় সিলেটের বিভিন্ন প্রেসক্লাব, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে সিলেটের সার্বিক নিরাপত্তা, প্রশাসনিক সমন্বয় এবং প্রয়োজনীয় প্রস্তুতি যথাসময়ে সম্পন্ন করার বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়।

আরও পড়ুনঃ  টিকা না নেওয়া শিশুরাই নতুন করে হামে আক্রান্ত হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
Tag :
জনপ্রিয় পোস্ট

‘মহিলাদের আমার ভাল্লাগে না’—প্রতি রাতে ১/২ জন ছাত্রকে হুজুরের রুমে নিতেন

রাষ্ট্রপতির সিলেট সফর: প্রস্তুতি সভায় মন্ত্রীর নানা নির্দেশনা

Update Time : ০৫:০৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬

আগামী ১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট জেলা সফর উপলক্ষে বিশেষ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সিলেট সার্কিট হাউজে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

সভায় রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ও বিভিন্ন কার্যক্রম নিয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পরামর্শ দেন মন্ত্রী।

সভায় মন্ত্রী বলেন, রাষ্ট্রপতির সিলেট সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ। সফরকালে তিনি হযরত শাহজালাল রহ. ও হযরত শাহপরান রহ.-এর মাজার জিয়ারত করবেন। পাশাপাশি সিলেটের নাগরিক ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় করবেন।

এ সময় সিলেটের বিশিষ্ট নাগরিক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, বিভিন্ন পেশাজীবী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিদের এ আয়োজনে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী।

তিনি বলেন, রাষ্ট্রপতির কার্যালয় থেকে সফর সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনা পাওয়ার পর সে অনুযায়ী জেলা প্রশাসন সার্বিক প্রস্তুতি গ্রহণ করবে। রাষ্ট্রপতির সিলেটে আগমন থেকে শুরু করে সফর শেষে বিদায় পর্যন্ত প্রতিটি কার্যক্রম সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

এ ছাড়া সিলেটের বিশিষ্ট ব্যক্তি, রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী, বিশ্ববিদ্যালয়, ব্যবসায়ী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিদের তালিকা প্রস্তুত এবং যথাযথভাবে আমন্ত্রণ জানানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সভায় প্রশাসন, পুলিশ, সিটি করপোরেশন, জেলা পরিষদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় সিলেটের বিভিন্ন প্রেসক্লাব, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে সিলেটের সার্বিক নিরাপত্তা, প্রশাসনিক সমন্বয় এবং প্রয়োজনীয় প্রস্তুতি যথাসময়ে সম্পন্ন করার বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়।

আরও পড়ুনঃ  মোশন ফার্স্ট লুকে হাজির প্রিন্স, তুফান ও বরবাদকে টপকাতে পারল কি