Dhaka ০৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভবিষ্যতের জ্বালানি নিরাপত্তায় সারাদেশে সৌরবিদ্যুৎ নিয়ে ‘বড় পরিকল্পনা’ গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী ছিনতাইকারী ধরতে গিয়ে বাসের ধাক্কায় প্রাণ হারালেন পুলিশ সদস্য যে কারণে হল বিবাহবিচ্ছেদ, জানালেন প্রীতম-শেহতাজ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতকে শামা ওবায়েদের বার্তা দ্বীপে দেখা মিললো দৃষ্টিনন্দন ভেরডিটার ফ্লাইক্যাচার পাখি নদী দিয়ে ভেসে যাচ্ছিল মাথা.বিহীন নারীর মরদেহ প্রবাসীর স্ত্রীর সঙ্গে হাতেনাতে ধরা পুলিশ কর্মকর্তা, অতঃপর… ৯ মাসে ডেঙ্গু আক্রান্ত ৩ হাজারের বেশি প্রেমিকাকে নিয়ে ফাঁকা বাড়িতে আশিক, ‘প্রস্তুত’ ছিলেন আরও ২ জন

অপহরণের ৪ ঘণ্টা পর মহাসড়কে মিলল ছাত্রদল নেতার মরদেহ

কক্সবাজারের চকরিয়ায় মোহাম্মদ ইসফাতুল ইসলাম জিসান নামে এক ছাত্রদল নেতাকে অপহরণের অভিযোগের কয়েক ঘণ্টা পর মহাসড়কের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৮ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার কাকারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের লোটনী এলাকায় এ ঘটনা ঘটে।

জিসান কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ছিলেন। স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, রাত ১১টার দিকে দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশে রওনা হন তিনি। পথে কাকারা সাবের সদরের একটি দোকানের সামনে থেকে সাদা রঙের একটি মাইক্রোবাসে করে কয়েকজন তাকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।

এর প্রায় চার ঘণ্টা পর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খুটাখালী-কচ্ছপিয়া ঢালা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, জিসানের গলা, কপালসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল।

জিসানের পরিবারের দাবি, অপহরণের পর তাকে চকরিয়া পৌরসভার সবুজবাগ এলাকার একটি স্থানে নিয়ে হত্যা করা হয়। পরে মরদেহ মহাসড়কের পাশে ফেলে রাখা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে এ দাবির সত্যতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা হয়নি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে কারা জিসানকে তুলে নিয়ে গিয়েছিল, কোথায় তার মৃত্যু হয়েছে এবং হত্যার পেছনে কী কারণ থাকতে পারে—এসব বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

চকরিয়া থানার পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চার নারীকে থানায় নেওয়া হচ্ছে। তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে ৬ থেকে ২০ গ্রেডে চাকরি, পদ ৯৬
Tag :
জনপ্রিয় পোস্ট

ভবিষ্যতের জ্বালানি নিরাপত্তায় সারাদেশে সৌরবিদ্যুৎ নিয়ে ‘বড় পরিকল্পনা’

অপহরণের ৪ ঘণ্টা পর মহাসড়কে মিলল ছাত্রদল নেতার মরদেহ

Update Time : ১১:৫৪:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

কক্সবাজারের চকরিয়ায় মোহাম্মদ ইসফাতুল ইসলাম জিসান নামে এক ছাত্রদল নেতাকে অপহরণের অভিযোগের কয়েক ঘণ্টা পর মহাসড়কের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৮ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার কাকারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের লোটনী এলাকায় এ ঘটনা ঘটে।

জিসান কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ছিলেন। স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, রাত ১১টার দিকে দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশে রওনা হন তিনি। পথে কাকারা সাবের সদরের একটি দোকানের সামনে থেকে সাদা রঙের একটি মাইক্রোবাসে করে কয়েকজন তাকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।

এর প্রায় চার ঘণ্টা পর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খুটাখালী-কচ্ছপিয়া ঢালা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, জিসানের গলা, কপালসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল।

জিসানের পরিবারের দাবি, অপহরণের পর তাকে চকরিয়া পৌরসভার সবুজবাগ এলাকার একটি স্থানে নিয়ে হত্যা করা হয়। পরে মরদেহ মহাসড়কের পাশে ফেলে রাখা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে এ দাবির সত্যতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা হয়নি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে কারা জিসানকে তুলে নিয়ে গিয়েছিল, কোথায় তার মৃত্যু হয়েছে এবং হত্যার পেছনে কী কারণ থাকতে পারে—এসব বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

চকরিয়া থানার পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চার নারীকে থানায় নেওয়া হচ্ছে। তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  সিলেটের পুরোনো কারাগারে হবে পার্ক ও মুক্তিযুদ্ধভিত্তিক জাদুঘর, পরিদর্শনে স্বরাষ্ট্র সচিব