Dhaka ০৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

খড়ের স্তূপে মিলল ১৯ কক.টেল

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৫৩ বিজিবি ব্যাটলিয়নের অভিযানে ১৯টি ককটেল জব্দ করা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) দুপুরে জেলার শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের খাকসাপাড়া গ্রামের মনিরুল ইসলামের ছেলে আবুল কালামের বাড়ির সামনে খড়ের স্তূপের নিচে একটি কালো বালতির ভেতর থেকে এসব ককটেল উদ্ধার করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান (পিএসসি) বলেন, রঘুনাথপুর সীমান্ত থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আবুল কালাম নামীয় এক ব্যক্তির বাড়ির সামনের খড়ের স্তূপের মধ্যে ককটেল রাখা আছে মর্মে গোয়েন্দা তথ্য থাকলে বিষয়টি শিবগঞ্জ থানা পুলিশকে জানিয়ে ঐ এলাকা ঘিরে রাখি। এরপর পুলিশ আসলে বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে খড়ের স্তূপে একটি কালো বালতির ভেতর থেকে এসব ককটেল উদ্ধার করা হয়। উদ্ধার করা ককটেলের বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থার জন্য দুপুর আড়াইটার দিকে শিবগঞ্জ থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে।তিনি আরও বলেন, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করাসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সবসময় নিরলসভাবে কাজ করছে।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচি মন্তব্য, সিলেটের টিকটকার মামুন গ্রেপ্তার
Tag :
জনপ্রিয় পোস্ট

খড়ের স্তূপে মিলল ১৯ কক.টেল

Update Time : ০৬:৫০:৩২ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৫৩ বিজিবি ব্যাটলিয়নের অভিযানে ১৯টি ককটেল জব্দ করা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) দুপুরে জেলার শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের খাকসাপাড়া গ্রামের মনিরুল ইসলামের ছেলে আবুল কালামের বাড়ির সামনে খড়ের স্তূপের নিচে একটি কালো বালতির ভেতর থেকে এসব ককটেল উদ্ধার করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান (পিএসসি) বলেন, রঘুনাথপুর সীমান্ত থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আবুল কালাম নামীয় এক ব্যক্তির বাড়ির সামনের খড়ের স্তূপের মধ্যে ককটেল রাখা আছে মর্মে গোয়েন্দা তথ্য থাকলে বিষয়টি শিবগঞ্জ থানা পুলিশকে জানিয়ে ঐ এলাকা ঘিরে রাখি। এরপর পুলিশ আসলে বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে খড়ের স্তূপে একটি কালো বালতির ভেতর থেকে এসব ককটেল উদ্ধার করা হয়। উদ্ধার করা ককটেলের বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থার জন্য দুপুর আড়াইটার দিকে শিবগঞ্জ থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে।তিনি আরও বলেন, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করাসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সবসময় নিরলসভাবে কাজ করছে।

আরও পড়ুনঃ  নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী