Dhaka ০৭:৪০ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেট নগরীতে এসএমপির বিশেষ অভিযান: প্রথম দিনেই ৪৬ জন গ্রেপ্তার, ১৫২ গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নতুন রূপে ফিরছে সিলেটের ঐতিহ্যবাহী জালালাবাদ পার্ক: নাম হবে ‘জালালাবাদ সিটি পার্ক’ সিলেট জেলা প্রশাসনের অভিযান: ৫০ হাজার টাকা জরিমানা, মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস এবার একদিনে ৯ জনের প্রাণ কেড়ে নিল ডেঙ্গু ভবিষ্যতের জ্বালানি নিরাপত্তায় সারাদেশে সৌরবিদ্যুৎ নিয়ে ‘বড় পরিকল্পনা’ গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী ছিনতাইকারী ধরতে গিয়ে বাসের ধাক্কায় প্রাণ হারালেন পুলিশ সদস্য যে কারণে হল বিবাহবিচ্ছেদ, জানালেন প্রীতম-শেহতাজ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতকে শামা ওবায়েদের বার্তা দ্বীপে দেখা মিললো দৃষ্টিনন্দন ভেরডিটার ফ্লাইক্যাচার পাখি

বৃদ্ধা মায়ের সম্পত্তি লিখে নেওয়ার পরও ভরণপোষণ না দেওয়ার অভিযোগ মেয়ের বিরুদ্ধে

ময়মনসিংহে কৌশলে সম্পত্তি লিখে নেওয়ার পর ভরণপোষণ বন্ধ, শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে মেয়ে ও জামাতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন প্রায় ৮০ বছর বয়সী বৃদ্ধা রহিমা খাতুন।

রোববার (৪ অক্টোবর) ময়মনসিংহে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বড় মেয়ে ফারজানা সুলতানা কাবেরি ও তার স্বামী হায়দার জাহান ফারাশের বিরুদ্ধে এসব অভিযোগ তুলে ধরেন তিনি।

সংবাদ সম্মেলনে রহিমা খাতুন অভিযোগ করেন, প্রায় ২০ থেকে ২৫ বছর আগে বিভিন্ন কৌশলে তার মালিকানাধীন সাত শতক জমির ওপর নির্মিত পাঁচতলা বাড়ির চারটি তলা নিজেদের নামে রেজিস্ট্রি করে নেন তার বড় মেয়ে ও জামাতা।বৃদ্ধা রহিমার দাবি, সম্পত্তি হস্তান্তরের পর গত পাঁচ থেকে ছয় বছর ধরে মেয়ে ও জামাতা তার কোনো খোঁজখবর নিচ্ছেন না। বন্ধ করে দেওয়া হয়েছে তার ভরণপোষণও। বরং তাকে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হচ্ছে। এমনকি বাড়ি থেকে বের করে দেওয়ার পাশাপাশি বিভিন্ন সময় প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে রহিমা খাতুন বলেন, জীবনের শেষ বয়সে এসে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ পরিস্থিতিতে সম্পত্তি হস্তান্তরের দলিল বাতিল, নিজের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইন অনুযায়ী প্রাপ্য ভরণপোষণ পাওয়ার জন্য প্রশাসনের সহযোগিতা চান তিনি।

এ সময় অভিযুক্ত মেয়ে ও জামাতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, কথিত প্রতারণামূলকভাবে সম্পাদিত সম্পত্তির দলিল বাতিল এবং ‘পিতা-মাতার ভরণপোষণ আইন’ অনুযায়ী নিজের অধিকার নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেন বৃদ্ধা।

আরও পড়ুনঃ  বিয়ের দাবিতে ৬ দিনের অনশনেও মন গলেনি জীবনের, এবার সড়ক অবরোধ করে বিক্ষোভ
Tag :
জনপ্রিয় পোস্ট

সিলেট নগরীতে এসএমপির বিশেষ অভিযান: প্রথম দিনেই ৪৬ জন গ্রেপ্তার, ১৫২ গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা

বৃদ্ধা মায়ের সম্পত্তি লিখে নেওয়ার পরও ভরণপোষণ না দেওয়ার অভিযোগ মেয়ের বিরুদ্ধে

Update Time : ০৭:৩৭:৩০ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬

ময়মনসিংহে কৌশলে সম্পত্তি লিখে নেওয়ার পর ভরণপোষণ বন্ধ, শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে মেয়ে ও জামাতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন প্রায় ৮০ বছর বয়সী বৃদ্ধা রহিমা খাতুন।

রোববার (৪ অক্টোবর) ময়মনসিংহে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বড় মেয়ে ফারজানা সুলতানা কাবেরি ও তার স্বামী হায়দার জাহান ফারাশের বিরুদ্ধে এসব অভিযোগ তুলে ধরেন তিনি।

সংবাদ সম্মেলনে রহিমা খাতুন অভিযোগ করেন, প্রায় ২০ থেকে ২৫ বছর আগে বিভিন্ন কৌশলে তার মালিকানাধীন সাত শতক জমির ওপর নির্মিত পাঁচতলা বাড়ির চারটি তলা নিজেদের নামে রেজিস্ট্রি করে নেন তার বড় মেয়ে ও জামাতা।বৃদ্ধা রহিমার দাবি, সম্পত্তি হস্তান্তরের পর গত পাঁচ থেকে ছয় বছর ধরে মেয়ে ও জামাতা তার কোনো খোঁজখবর নিচ্ছেন না। বন্ধ করে দেওয়া হয়েছে তার ভরণপোষণও। বরং তাকে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হচ্ছে। এমনকি বাড়ি থেকে বের করে দেওয়ার পাশাপাশি বিভিন্ন সময় প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে রহিমা খাতুন বলেন, জীবনের শেষ বয়সে এসে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ পরিস্থিতিতে সম্পত্তি হস্তান্তরের দলিল বাতিল, নিজের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইন অনুযায়ী প্রাপ্য ভরণপোষণ পাওয়ার জন্য প্রশাসনের সহযোগিতা চান তিনি।

এ সময় অভিযুক্ত মেয়ে ও জামাতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, কথিত প্রতারণামূলকভাবে সম্পাদিত সম্পত্তির দলিল বাতিল এবং ‘পিতা-মাতার ভরণপোষণ আইন’ অনুযায়ী নিজের অধিকার নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেন বৃদ্ধা।

আরও পড়ুনঃ  তৃতীয় বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী প্রভা