Dhaka ০২:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান, আটক ৬১

 সিলেট নগরীতে কিশোর গ্যাংয়ের তৎপরতা, মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চালিয়েছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। সোমবার রাত থেকে শুরু হওয়া এ অভিযানে বুধবার ভোর পর্যন্ত ৬১ জনকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, নগরের ধোপাদিঘির পাড় ওয়াকওয়ে, মাছিমপুর, উপশহরসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় রাতে অকারণে আড্ডা, মাদক সেবন ও জুয়া খেলার অভিযোগে কয়েকজনকে আটক করা হয়। পাশাপাশি অন্যদের সতর্ক করে রাতের বেলায় অপ্রয়োজনে বাইরে আড্ডা না দেওয়ার পরামর্শ দেওয়া হয়।

আটকের হিসাবে সবচেয়ে বেশি ১৮ জনকে কোতোয়ালি মডেল থানা এলাকায় আটক করা হয়েছে। শাহপরাণ থানায় ১২ জন, এয়ারপোর্ট থানায় ১১ জন, দক্ষিণ সুরমায় ৮ জন, জালালাবাদে ৭ জন এবং মোগলাবাজার থানা এলাকায় ৫ জনকে আটক করা হয়।

এদিকে পুলিশের নিয়মিত অভিযানে সোমবার রাত থেকে মঙ্গলবার রাত পর্যন্ত আরও ৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী এবং মেট্রোপলিটন অধ্যাদেশে আটক ব্যক্তিরা রয়েছেন।

অভিযান চলাকালে ২৫০ গ্রাম গাঁজা, ২৬ পিস ইয়াবা এবং ৭৮ হাজার ৪০৭ টাকার ভারতীয় পণ্য উদ্ধার করা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক পুলিশের অভিযানে ১৫৪টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে ৬৬টি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয় এবং ৮৮টি যানবাহন আটক করা হয়েছে।

সিলেট মহানগর পুলিশ জানিয়েছে, নগরের অপরাধ নিয়ন্ত্রণ ও কিশোর গ্যাংয়ের তৎপরতা বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  সিলেটে ডিসকাউন্টের নামে প্রতারণা: ৪ কাপড়ের দোকানকে ৭২ হাজার টাকা জরিমানা
Tag :
জনপ্রিয় পোস্ট

সিলেটে কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান, আটক ৬১

Update Time : ০৫:১৭:০৬ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬

 সিলেট নগরীতে কিশোর গ্যাংয়ের তৎপরতা, মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চালিয়েছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। সোমবার রাত থেকে শুরু হওয়া এ অভিযানে বুধবার ভোর পর্যন্ত ৬১ জনকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, নগরের ধোপাদিঘির পাড় ওয়াকওয়ে, মাছিমপুর, উপশহরসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় রাতে অকারণে আড্ডা, মাদক সেবন ও জুয়া খেলার অভিযোগে কয়েকজনকে আটক করা হয়। পাশাপাশি অন্যদের সতর্ক করে রাতের বেলায় অপ্রয়োজনে বাইরে আড্ডা না দেওয়ার পরামর্শ দেওয়া হয়।

আটকের হিসাবে সবচেয়ে বেশি ১৮ জনকে কোতোয়ালি মডেল থানা এলাকায় আটক করা হয়েছে। শাহপরাণ থানায় ১২ জন, এয়ারপোর্ট থানায় ১১ জন, দক্ষিণ সুরমায় ৮ জন, জালালাবাদে ৭ জন এবং মোগলাবাজার থানা এলাকায় ৫ জনকে আটক করা হয়।

এদিকে পুলিশের নিয়মিত অভিযানে সোমবার রাত থেকে মঙ্গলবার রাত পর্যন্ত আরও ৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী এবং মেট্রোপলিটন অধ্যাদেশে আটক ব্যক্তিরা রয়েছেন।

অভিযান চলাকালে ২৫০ গ্রাম গাঁজা, ২৬ পিস ইয়াবা এবং ৭৮ হাজার ৪০৭ টাকার ভারতীয় পণ্য উদ্ধার করা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক পুলিশের অভিযানে ১৫৪টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে ৬৬টি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয় এবং ৮৮টি যানবাহন আটক করা হয়েছে।

সিলেট মহানগর পুলিশ জানিয়েছে, নগরের অপরাধ নিয়ন্ত্রণ ও কিশোর গ্যাংয়ের তৎপরতা বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  নেপালের ভয়াবহ বন্যা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন অপু বিশ্বাস ও ‘শিকার’ ইউনিট