Dhaka ১২:৪০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ — লালন স্মরণানুষ্ঠান শুরু আজ প্রাক্তনকে ক্ষমা করার দিন আজ টঙ্গীতে মার্কেটে আগুন, পুড়ে গেছে ৯টি দোকান আবাসিক হোটেল থেকে ইয়াবাসহ ২ পুলিশ সদস্য আটক ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর আজ বিশ্ব দারিদ্র্য বিমোচন দিবস: বাংলাদেশে ৪ বছরে দরিদ্র মানুষ বেড়েছে ৮০ লাখ, ঝুঁকিতে সোয়া ৬ কোটি কক্সবাজারে রিসোর্টে ভয়া বহ আ গুন, ৫ পর্যটকের মৃত্যু নরসিংদীতে অভিযান: সিলেটের হৃদয় হ ত্যা মামলার ৩ আসামি গ্রেপ্তার, মূলহোতা পলাতক সিলেটে নির্মাণাধীন ভবন থেকে নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার, আটক ১৩ সিলেটে বাণিজ্য মেলার দ্বিতীয় দিনেই উপচে পড়া ভিড়, দেখা দিয়েছে তীব্র যানজট

নরসিংদীতে অভিযান: সিলেটের হৃদয় হ ত্যা মামলার ৩ আসামি গ্রেপ্তার, মূলহোতা পলাতক

সিলেট নগরের কাষ্টঘরে হৃদয় কুমার হরিজন (৩৩) হত্যা মামলায় তিন আসামিকে গ্রেপ্তার করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নরসিংদীর মাধবদী থানার পাঁচদোনা মোড়ে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে এসএমপি পুলিশ কমিশনারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম। তবে হৃদয় মামলার প্রধান আসামি আমিনকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, বালাগঞ্জ থানার নূরপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে ইমন আহমেদ (২৬), জালালাবাদ থানার বলাউড়া গ্রামের মো. হরুফ আলী মিয়ার ছেলে রুমান আহমদ সাজ্জাদ (২৫) এবং একই থানার সোনাতলা গ্রামের নুর মিয়ার ছেলে পারভেজ (২২)।

পুলিশ কমিশনার বলেন, ইমন আহমেদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির একটি মামলা ও একটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। রুমান আহমদ সাজ্জাদের বিরুদ্ধে চুরির দুটি মামলা ও দুটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। পারভেজের বিরুদ্ধে চুরির পাঁচটি মামলা রয়েছে।

পুলিশ কমিশনার বলেন, গত ১১ অক্টোবর রাতে ভিডিও ধারণে নিষেধ করাকে কেন্দ্র করে হৃদয় হরিজনের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। ওই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরের কাষ্টঘর সুইপার কলোনি-সংলগ্ন রাজু স্টোরের বিপরীত পাশের একটি ফাঁকা জায়গায় তাঁকে ধারালো চাকু দিয়ে আঘাত করা হয়।

পরে গুরুতর আহত অবস্থায় হৃদয়কে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন,এ ঘটনায় ১২ অক্টোবর কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা করা হয়। পরে গোপন তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার এক নম্বর আসামিসহ পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুনঃ  শাহজালাল মাজারের দানবাক্সে ৭০ লাখ ৮৮ হাজার টাকা, মিলেছে স্বর্ণ-রুপাসহ ১৯ দেশের মুদ্রা
Tag :
জনপ্রিয় পোস্ট

‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ — লালন স্মরণানুষ্ঠান শুরু আজ

নরসিংদীতে অভিযান: সিলেটের হৃদয় হ ত্যা মামলার ৩ আসামি গ্রেপ্তার, মূলহোতা পলাতক

Update Time : ১০:৫৯:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

সিলেট নগরের কাষ্টঘরে হৃদয় কুমার হরিজন (৩৩) হত্যা মামলায় তিন আসামিকে গ্রেপ্তার করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নরসিংদীর মাধবদী থানার পাঁচদোনা মোড়ে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে এসএমপি পুলিশ কমিশনারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম। তবে হৃদয় মামলার প্রধান আসামি আমিনকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, বালাগঞ্জ থানার নূরপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে ইমন আহমেদ (২৬), জালালাবাদ থানার বলাউড়া গ্রামের মো. হরুফ আলী মিয়ার ছেলে রুমান আহমদ সাজ্জাদ (২৫) এবং একই থানার সোনাতলা গ্রামের নুর মিয়ার ছেলে পারভেজ (২২)।

পুলিশ কমিশনার বলেন, ইমন আহমেদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির একটি মামলা ও একটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। রুমান আহমদ সাজ্জাদের বিরুদ্ধে চুরির দুটি মামলা ও দুটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। পারভেজের বিরুদ্ধে চুরির পাঁচটি মামলা রয়েছে।

পুলিশ কমিশনার বলেন, গত ১১ অক্টোবর রাতে ভিডিও ধারণে নিষেধ করাকে কেন্দ্র করে হৃদয় হরিজনের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। ওই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরের কাষ্টঘর সুইপার কলোনি-সংলগ্ন রাজু স্টোরের বিপরীত পাশের একটি ফাঁকা জায়গায় তাঁকে ধারালো চাকু দিয়ে আঘাত করা হয়।

পরে গুরুতর আহত অবস্থায় হৃদয়কে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন,এ ঘটনায় ১২ অক্টোবর কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা করা হয়। পরে গোপন তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার এক নম্বর আসামিসহ পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুনঃ  রোহিঙ্গা ক্যাম্পের বাথরুম থেকে পুলিশের এএসআইয়ের মরদেহ উদ্ধার