Dhaka ১২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

৪৫ বছর বয়সে এসএসসি পাস কাঠমিস্ত্রি নাসিমুল, স্বপ্ন পূরণে অনন্য দৃষ্টান্ত

সংসার, সন্তান ও পেশাগত ব্যস্ততার কারণে একসময় পড়াশোনা ছেড়ে দিতে হয়েছিল চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের কাঠমিস্ত্রি মো. নাসিমুল হককে। তবে শিক্ষার প্রতি আগ্রহ হারাননি তিনি। দীর্ঘ ২৪ বছর পর আবার পড়াশোনায় ফিরে ৪৫ বছর বয়সে এসএসসি পাস করেছেন নাসিমুল। এবার তাঁর অর্জন জিপিএ-৪.৬২।

নাসিমুল হকের বাড়ি ভোলাহাট উপজেলার গোহালবাড়ি ইউনিয়নের তিলোকী গ্রামে। কাঠমিস্ত্রির কাজের পাশাপাশি তিনি ভোলাহাট উপজেলা ফার্নিচার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। বিভিন্ন শ্রমিক সংগঠনের সঙ্গেও যুক্ত রয়েছেন তিনি।

সোমবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর তাঁর সাফল্যের খবর এলাকায় ছড়িয়ে পড়ে। এতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে আনন্দের সৃষ্টি হয়। কর্মজীবনের ব্যস্ততার মধ্যেও পড়াশোনা চালিয়ে এমন ফল করায় অনেকে তাঁকে অভিনন্দন জানান।

নিজের সাফল্যের অনুভূতি জানিয়ে নাসিমুল হক বলেন, সংসার ও কাজের ব্যস্ততার কারণে পড়াশোনা চালিয়ে যাওয়া সহজ

আরও পড়ুনঃ  ১৭ বছর পর পড়াশোনায় ফিরে মা-ছেলের জিপিএ-৫
Tag :
জনপ্রিয় পোস্ট

৪৫ বছর বয়সে এসএসসি পাস কাঠমিস্ত্রি নাসিমুল, স্বপ্ন পূরণে অনন্য দৃষ্টান্ত

Update Time : ০৫:৫৫:২৮ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬

সংসার, সন্তান ও পেশাগত ব্যস্ততার কারণে একসময় পড়াশোনা ছেড়ে দিতে হয়েছিল চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের কাঠমিস্ত্রি মো. নাসিমুল হককে। তবে শিক্ষার প্রতি আগ্রহ হারাননি তিনি। দীর্ঘ ২৪ বছর পর আবার পড়াশোনায় ফিরে ৪৫ বছর বয়সে এসএসসি পাস করেছেন নাসিমুল। এবার তাঁর অর্জন জিপিএ-৪.৬২।

নাসিমুল হকের বাড়ি ভোলাহাট উপজেলার গোহালবাড়ি ইউনিয়নের তিলোকী গ্রামে। কাঠমিস্ত্রির কাজের পাশাপাশি তিনি ভোলাহাট উপজেলা ফার্নিচার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। বিভিন্ন শ্রমিক সংগঠনের সঙ্গেও যুক্ত রয়েছেন তিনি।

সোমবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর তাঁর সাফল্যের খবর এলাকায় ছড়িয়ে পড়ে। এতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে আনন্দের সৃষ্টি হয়। কর্মজীবনের ব্যস্ততার মধ্যেও পড়াশোনা চালিয়ে এমন ফল করায় অনেকে তাঁকে অভিনন্দন জানান।

নিজের সাফল্যের অনুভূতি জানিয়ে নাসিমুল হক বলেন, সংসার ও কাজের ব্যস্ততার কারণে পড়াশোনা চালিয়ে যাওয়া সহজ

আরও পড়ুনঃ  মাজারের ডেগে মিলল প্রেমের চিরকুট, লেখা ‘শিউলীকে ছাড়া আমি বাঁচব না