Dhaka ০৭:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ট্রাম্পের বিরুদ্ধে ধ র্ষণের অভিযোগ দেশে ডেঙ্গুতে মৃত্যু ৪০০, আক্রান্ত ১ লাখ ২৮ হাজারের বেশি যুক্তরাষ্ট্রের ভিসা ও গ্রিন কার্ডে নতুন নিয়ম, বাড়তি সময় মিলবে না সব ক্ষেত্রে ৭০ বছরের ঐতিহ্য বউমেলা, পুরুষের প্রবেশ নিষেধ! স্ত্রীকে রেখে শ্যালিকাকে বিয়ে, টিকটকার মাসুদের সঙ্গে রাতে যা ঘটল হাতকড়াসহ পালানো মাদক বিক্রেতা গ্রেপ্তার জামায়াত নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলির আদেশ, তবুও সিলেট ছাড়েননি অতিরিক্ত কমিশনার এনামুল হক! শাপলা হাতে প্রধান শিক্ষিকার প্রেম নিবেদনের পোস্ট ভাইরাল এলআর ফান্ডের তথ্য নিয়ে সিলেট জেলা প্রশাসনের ‘লুকোচুরি’, হিসেব দিতে অনীহা

সাজেক সড়কে চলছে ৬ষ্ঠ দিনের অবরোধ, আলোচনাতেও হয়নি সমাধান

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্র সড়কে ৬ষ্ঠ দিনের মতো অবরোধ চলছে।

 

গত ২২ অক্টোবর থেকে তৃতীয় দফায় অনির্দিষ্টকালের এই অবরোধ শুরু হয়।

তবে অবরোধের সমর্থনে সড়কে কোনো পিকেটারের অবস্থান লক্ষ্য করা যায়নি। তবে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি ছিল।

 

এদিকে সংকট নিরসনে প্রশাসনের সঙ্গে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের নেতাদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে কোনো সমাধান আসেনি। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।সোমবার (২৬ অক্টোবর) রাত আটটার দিকে সাজেক গণঅধিকার রক্ষা কমিটির ফেসবুক পেইজে এক লাইভে আহ্বায়ক বাবুধন চাকমা আলোচনা পরবর্তী এ ঘোষণা দেন। সরকার থেকে তাদের পাঁচ দফা দাবি মেনে না নেওয়ায় এ ঘোষণা দেওয়া হয়।

এ সময় তিনি বলেন, আমাদের পাঁচ দাবির মধ্যে চারটি দাবি মেনে নেওয়ার কথা জানায় সরকার। আমাদের যে মূল দাবি সন্তু লারমার সশস্ত্র গ্রুপকে এলাকা থেকে সরিয়ে দেওয়ার সেটার জন্য তারা প্রথমে এক মাস সময়ে চেয়েছে, আমরা তিনদিন সময় দিতে রাজি হয়েছি। শেষ পর্যন্ত তারা ৫ নভেম্বর পর্যন্ত সময় চেয়েছে, আমরা আগামী ৫ দিন সময় দিতে রাজি হয়েছি। কিন্তু সরকারের পক্ষ থেকে আমরা পুরোপুরি কোনও আশ্বাস না দেওয়ায় আমরা শেষ পর্যন্ত সড়ক অবরোধ অব্যাহত রাখার ঘোষণা দিচ্ছি।

 

তিনি আরও বলেন, সরকার চাইলে একদিনের মধ্যে সমস্যা সমাধান করতে পারে, কিন্তু তাদের ইতিবাচক মনোভাবের অভাবে তারা তালবাহানা করছে বলে আমাদের মনে হয়েছে। তাই চলমান আন্দোলন কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিচ্ছি। সরকার যদি আবারও আলোচনার টেবিলে বসতে চায়, আমরা বসতে রাজি আছি।

 

সাজেকে সৃষ্ট ঘটনা নিরসনে উপজেলার সাজেক ইউনিয়নের উজো বাজারে সোমবার বিকেল ৩টা থেকে পৌনে ছয়টা পর্যন্ত প্রশাসনের সঙ্গে আন্দোলনকারীদের বৈঠক অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  সিলেটের ট্রিপল মার্ডার: তদন্তের দায়িত্ব পিবিআইকে দেওয়ার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রী
Tag :
জনপ্রিয় পোস্ট

ট্রাম্পের বিরুদ্ধে ধ র্ষণের অভিযোগ

সাজেক সড়কে চলছে ৬ষ্ঠ দিনের অবরোধ, আলোচনাতেও হয়নি সমাধান

Update Time : ১২:৫৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্র সড়কে ৬ষ্ঠ দিনের মতো অবরোধ চলছে।

 

গত ২২ অক্টোবর থেকে তৃতীয় দফায় অনির্দিষ্টকালের এই অবরোধ শুরু হয়।

তবে অবরোধের সমর্থনে সড়কে কোনো পিকেটারের অবস্থান লক্ষ্য করা যায়নি। তবে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি ছিল।

 

এদিকে সংকট নিরসনে প্রশাসনের সঙ্গে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের নেতাদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে কোনো সমাধান আসেনি। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।সোমবার (২৬ অক্টোবর) রাত আটটার দিকে সাজেক গণঅধিকার রক্ষা কমিটির ফেসবুক পেইজে এক লাইভে আহ্বায়ক বাবুধন চাকমা আলোচনা পরবর্তী এ ঘোষণা দেন। সরকার থেকে তাদের পাঁচ দফা দাবি মেনে না নেওয়ায় এ ঘোষণা দেওয়া হয়।

এ সময় তিনি বলেন, আমাদের পাঁচ দাবির মধ্যে চারটি দাবি মেনে নেওয়ার কথা জানায় সরকার। আমাদের যে মূল দাবি সন্তু লারমার সশস্ত্র গ্রুপকে এলাকা থেকে সরিয়ে দেওয়ার সেটার জন্য তারা প্রথমে এক মাস সময়ে চেয়েছে, আমরা তিনদিন সময় দিতে রাজি হয়েছি। শেষ পর্যন্ত তারা ৫ নভেম্বর পর্যন্ত সময় চেয়েছে, আমরা আগামী ৫ দিন সময় দিতে রাজি হয়েছি। কিন্তু সরকারের পক্ষ থেকে আমরা পুরোপুরি কোনও আশ্বাস না দেওয়ায় আমরা শেষ পর্যন্ত সড়ক অবরোধ অব্যাহত রাখার ঘোষণা দিচ্ছি।

 

তিনি আরও বলেন, সরকার চাইলে একদিনের মধ্যে সমস্যা সমাধান করতে পারে, কিন্তু তাদের ইতিবাচক মনোভাবের অভাবে তারা তালবাহানা করছে বলে আমাদের মনে হয়েছে। তাই চলমান আন্দোলন কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিচ্ছি। সরকার যদি আবারও আলোচনার টেবিলে বসতে চায়, আমরা বসতে রাজি আছি।

 

সাজেকে সৃষ্ট ঘটনা নিরসনে উপজেলার সাজেক ইউনিয়নের উজো বাজারে সোমবার বিকেল ৩টা থেকে পৌনে ছয়টা পর্যন্ত প্রশাসনের সঙ্গে আন্দোলনকারীদের বৈঠক অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  বেয়াইনকে বাসায় ডেকে নেন শান্ত, পরে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু