Dhaka ০৭:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ট্রাম্পের বিরুদ্ধে ধ র্ষণের অভিযোগ দেশে ডেঙ্গুতে মৃত্যু ৪০০, আক্রান্ত ১ লাখ ২৮ হাজারের বেশি যুক্তরাষ্ট্রের ভিসা ও গ্রিন কার্ডে নতুন নিয়ম, বাড়তি সময় মিলবে না সব ক্ষেত্রে ৭০ বছরের ঐতিহ্য বউমেলা, পুরুষের প্রবেশ নিষেধ! স্ত্রীকে রেখে শ্যালিকাকে বিয়ে, টিকটকার মাসুদের সঙ্গে রাতে যা ঘটল হাতকড়াসহ পালানো মাদক বিক্রেতা গ্রেপ্তার জামায়াত নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলির আদেশ, তবুও সিলেট ছাড়েননি অতিরিক্ত কমিশনার এনামুল হক! শাপলা হাতে প্রধান শিক্ষিকার প্রেম নিবেদনের পোস্ট ভাইরাল এলআর ফান্ডের তথ্য নিয়ে সিলেট জেলা প্রশাসনের ‘লুকোচুরি’, হিসেব দিতে অনীহা

৭০ বছরের ঐতিহ্য বউমেলা, পুরুষের প্রবেশ নিষেধ!

দিনাজপুরের ফুলবাড়ীতে প্রায় ৭০ বছরের ঐতিহ্যবাহী বউমেলা অনুষ্ঠিত হয়েছে। মেলার বিশেষত্ব হলো, দিনের নির্দিষ্ট সময়ে এখানে পুরুষদের প্রবেশ নিষিদ্ধ। নারী ও শিশুরাই এ সময় মেলার ক্রেতা ও দর্শনার্থী। তবে দোকানিদের মধ্যে পুরুষ বিক্রেতারাও রয়েছেন।

 

সোমবার (২৬ অক্টোবর) ফুলবাড়ী পৌর এলাকার সুজাপুর গ্রামের সার্বজনীন দুর্গামন্দির প্রাঙ্গণে এ মেলা বসে। সনাতন ধর্মাবলম্বীদের লক্ষ্মীপূজার পরদিন আয়োজিত মেলাটি দুপুরের পর জমে ওঠে, চলে সন্ধ্যা পর্যন্ত।

 

সরেজমিনে দেখা যায়, মেলায় শতাধিক দোকানে নারীদের প্রসাধনী, মাটির পুতুল, শিশুদের খেলনা, তৈজসপত্র, গৃহসজ্জার সামগ্রী ও নানা ধরনের খাবার বিক্রি হচ্ছে। পুরুষেরা নারী ও শিশুদের মেলার ফটকে নামিয়ে দিয়ে বাইরে অপেক্ষা করছেন। বিকেল ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত শুধু নারীদের প্রবেশের সুযোগ থাকে। রাতে মেলা সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

 

স্থানীয় নারী দর্শনার্থীরা জানান, এ মেলা তাদের কাছে কেনাকাটার পাশাপাশি আত্মীয়স্বজন ও পরিচিতদের সঙ্গে দেখা-সাক্ষাতের উপলক্ষ। প্রতিবছর তারা মেলার অপেক্ষায় থাকেন। পুরুষ দর্শনার্থীরাও পরিবারের সদস্যদের নিয়ে এসে বাইরে অপেক্ষা করেন।মেলায় প্রায় ২০ বছর ধরে হাওয়াই মিঠাই বিক্রি করছেন ৮০ বছর বয়সী হরমুজ আলী। তার ভাষ্য, ছোট পরিসরের হলেও মেলাটির পরিবেশ সুন্দর।

সুজাপুর সার্বজনীন দুর্গাপূজা ও বউমেলার সাধারণ সম্পাদক সুজন সরকার জানান, জমিদার ক্ষিতীশ সরকার রায়ের সময়ে চাঁদপাড়ায় এ মেলার আয়োজন করা হতো। তখন দুর্গামন্দিরও সেখানে ছিল। দীর্ঘদিনের এ ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের কাছে তা তুলে ধরতে চান তারা।

 

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ শহিদুল ইসলাম জানান, মেলার নিরাপত্তায় সার্বক্ষণিক পুলিশ মোতায়েন ছিল। পুলিশের তদারকিতে শান্তিপূর্ণভাবে মেলা শেষ হয়েছে।

আরও পড়ুনঃ  সবাইকে সাবধান থাকার পরামর্শ দিলেন রিজভী
Tag :
জনপ্রিয় পোস্ট

ট্রাম্পের বিরুদ্ধে ধ র্ষণের অভিযোগ

৭০ বছরের ঐতিহ্য বউমেলা, পুরুষের প্রবেশ নিষেধ!

Update Time : ০৫:১৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

দিনাজপুরের ফুলবাড়ীতে প্রায় ৭০ বছরের ঐতিহ্যবাহী বউমেলা অনুষ্ঠিত হয়েছে। মেলার বিশেষত্ব হলো, দিনের নির্দিষ্ট সময়ে এখানে পুরুষদের প্রবেশ নিষিদ্ধ। নারী ও শিশুরাই এ সময় মেলার ক্রেতা ও দর্শনার্থী। তবে দোকানিদের মধ্যে পুরুষ বিক্রেতারাও রয়েছেন।

 

সোমবার (২৬ অক্টোবর) ফুলবাড়ী পৌর এলাকার সুজাপুর গ্রামের সার্বজনীন দুর্গামন্দির প্রাঙ্গণে এ মেলা বসে। সনাতন ধর্মাবলম্বীদের লক্ষ্মীপূজার পরদিন আয়োজিত মেলাটি দুপুরের পর জমে ওঠে, চলে সন্ধ্যা পর্যন্ত।

 

সরেজমিনে দেখা যায়, মেলায় শতাধিক দোকানে নারীদের প্রসাধনী, মাটির পুতুল, শিশুদের খেলনা, তৈজসপত্র, গৃহসজ্জার সামগ্রী ও নানা ধরনের খাবার বিক্রি হচ্ছে। পুরুষেরা নারী ও শিশুদের মেলার ফটকে নামিয়ে দিয়ে বাইরে অপেক্ষা করছেন। বিকেল ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত শুধু নারীদের প্রবেশের সুযোগ থাকে। রাতে মেলা সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

 

স্থানীয় নারী দর্শনার্থীরা জানান, এ মেলা তাদের কাছে কেনাকাটার পাশাপাশি আত্মীয়স্বজন ও পরিচিতদের সঙ্গে দেখা-সাক্ষাতের উপলক্ষ। প্রতিবছর তারা মেলার অপেক্ষায় থাকেন। পুরুষ দর্শনার্থীরাও পরিবারের সদস্যদের নিয়ে এসে বাইরে অপেক্ষা করেন।মেলায় প্রায় ২০ বছর ধরে হাওয়াই মিঠাই বিক্রি করছেন ৮০ বছর বয়সী হরমুজ আলী। তার ভাষ্য, ছোট পরিসরের হলেও মেলাটির পরিবেশ সুন্দর।

সুজাপুর সার্বজনীন দুর্গাপূজা ও বউমেলার সাধারণ সম্পাদক সুজন সরকার জানান, জমিদার ক্ষিতীশ সরকার রায়ের সময়ে চাঁদপাড়ায় এ মেলার আয়োজন করা হতো। তখন দুর্গামন্দিরও সেখানে ছিল। দীর্ঘদিনের এ ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের কাছে তা তুলে ধরতে চান তারা।

 

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ শহিদুল ইসলাম জানান, মেলার নিরাপত্তায় সার্বক্ষণিক পুলিশ মোতায়েন ছিল। পুলিশের তদারকিতে শান্তিপূর্ণভাবে মেলা শেষ হয়েছে।

আরও পড়ুনঃ  মেধাতালিকায় দ্বিতীয় হয়েও চাকরি হয়নি ক্লীন্টনের, নদীভাঙনে হারিয়েছেন স্থায়ী ঠিকানা