Dhaka ০৭:০৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে প্রতিমন্ত্রী হুমায়ুনের সিলেটের বাসায় আগুন, যা বলছে পুলিশ ও বিএনপি নেতারা চা ও শ্রমিকদের জীবনমান উন্নয়নে সিলেটে পর্তুগিজ রাজকন্যা রাজধানীতে ছাত্রদলের প্রতিবাদী বাইক মিছিল পোশাকশিল্পে অস্থিরতার নেপথ্যে কাদের ইন্ধন? রোহিঙ্গা ইস্যুতে আইসিজের রায়ের পর যে বার্তা দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবার একযোগে পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তা বদলি চাঁদপুরে দীপু মনি ও সুজিত রায় নন্দী বাড়িতে আ গুন দিল বিক্ষুব্ধ জনতা ফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল আ.লীগের নেতাকর্মীরা বাগেরহাটে বিএনপি কার্যালয়ে আগুন দিলো নিষিদ্ধ আ.লীগ বরিশাল-পটুয়াখালী মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪০

গোপালগঞ্জে অফিসের তালা খুলল কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ, ‘হাদী চত্বর’ বদলে ‘জয় বাংলা চত্বর’


গোপালগঞ্জ জেলা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে দীর্ঘদিন বন্ধ থাকা দলীয় কার্যালয়ের তালা খুলে দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। রোববার (১৫ নভেম্বর) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় শহরের জুলাই স্মৃতিস্তম্ভ ও ‘হাদী চত্বরের’ নামফলক ভাঙচুর করা হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, আগামী ১৯ নভেম্বরের পূর্বঘোষিত ‘লকডাউন’ কর্মসূচিকে সামনে রেখে সকালে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা শহরে একটি মিছিল বের করেন। মিছিল শেষে তাঁরা জেলা আওয়ামী লীগ কার্যালয়ের তালা খুলে ভেতরে প্রবেশ করেন এবং স্লোগান দেন।
বিক্ষোভ চলাকালে নেতাকর্মীরা শহরের লঞ্চঘাট এলাকার জুলাই স্মৃতিস্তম্ভ, একটি পুলিশ বক্স এবং গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন ‘হাদী চত্বরের’ নামফলক ভেঙে ফেলেন। এ সময় ‘হাদী চত্বরের’ নাম পরিবর্তন করে ‘জয় বাংলা চত্বর’ ঘোষণা করে স্লোগান দেওয়া হয়। এছাড়া বিক্ষোভকারীরা গোপালগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটকে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা ব্যানার টাঙিয়ে দেন।
মিছিলকারীরা গোপালগঞ্জ-পাটগাতি সড়কের পুরাতন লঞ্চঘাট, সরকারি কলেজ ও প্রেসক্লাব এলাকাসহ কয়েকটি স্থানে টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। এতে সকাল ১১টা থেকে দুপুর পৌনে ২টা পর্যন্ত ওই সড়কে যান চলাচল বন্ধ থাকে। কর্মসূচি চলাকালে প্রেসক্লাবের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে এবং পুলিশের একটি সাঁজোয়া যানে উঠে স্লোগান ও স্প্রে পেইন্ট দিয়ে লেখার দৃশ্য দেখা যায়।
এ বিষয়ে কার্যক্রম নিষিদ্ধ গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইলিয়াস হক দাবি করেন, গোপালগঞ্জের মানুষ বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতি অবিচল এবং সাবেক প্রধানমন্ত্রীকে দেশে ফিরিয়ে না আনা পর্যন্ত তাঁদের রাজপথের কর্মসূচি চলবে। অন্যদিকে, ঘটনার সময় শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন থাকলেও এ বিষয়ে পুলিশের কোনো কর্মকর্তা আনুষ্ঠানিক বক্তব্য দিতে রাজি হননি।
আরও পড়ুনঃ  র‍্যাব বিলুপ্ত করে অনুমোদন পেলো নতুন বাহিনী এসআরবি
Tag :
জনপ্রিয় পোস্ট

সিলেটে প্রতিমন্ত্রী হুমায়ুনের সিলেটের বাসায় আগুন, যা বলছে পুলিশ ও বিএনপি নেতারা

গোপালগঞ্জে অফিসের তালা খুলল কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ, ‘হাদী চত্বর’ বদলে ‘জয় বাংলা চত্বর’

Update Time : ০৭:৫৭:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জ জেলা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে দীর্ঘদিন বন্ধ থাকা দলীয় কার্যালয়ের তালা খুলে দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। রোববার (১৫ নভেম্বর) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় শহরের জুলাই স্মৃতিস্তম্ভ ও ‘হাদী চত্বরের’ নামফলক ভাঙচুর করা হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, আগামী ১৯ নভেম্বরের পূর্বঘোষিত ‘লকডাউন’ কর্মসূচিকে সামনে রেখে সকালে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা শহরে একটি মিছিল বের করেন। মিছিল শেষে তাঁরা জেলা আওয়ামী লীগ কার্যালয়ের তালা খুলে ভেতরে প্রবেশ করেন এবং স্লোগান দেন।
বিক্ষোভ চলাকালে নেতাকর্মীরা শহরের লঞ্চঘাট এলাকার জুলাই স্মৃতিস্তম্ভ, একটি পুলিশ বক্স এবং গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন ‘হাদী চত্বরের’ নামফলক ভেঙে ফেলেন। এ সময় ‘হাদী চত্বরের’ নাম পরিবর্তন করে ‘জয় বাংলা চত্বর’ ঘোষণা করে স্লোগান দেওয়া হয়। এছাড়া বিক্ষোভকারীরা গোপালগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটকে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা ব্যানার টাঙিয়ে দেন।
মিছিলকারীরা গোপালগঞ্জ-পাটগাতি সড়কের পুরাতন লঞ্চঘাট, সরকারি কলেজ ও প্রেসক্লাব এলাকাসহ কয়েকটি স্থানে টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। এতে সকাল ১১টা থেকে দুপুর পৌনে ২টা পর্যন্ত ওই সড়কে যান চলাচল বন্ধ থাকে। কর্মসূচি চলাকালে প্রেসক্লাবের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে এবং পুলিশের একটি সাঁজোয়া যানে উঠে স্লোগান ও স্প্রে পেইন্ট দিয়ে লেখার দৃশ্য দেখা যায়।
এ বিষয়ে কার্যক্রম নিষিদ্ধ গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইলিয়াস হক দাবি করেন, গোপালগঞ্জের মানুষ বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতি অবিচল এবং সাবেক প্রধানমন্ত্রীকে দেশে ফিরিয়ে না আনা পর্যন্ত তাঁদের রাজপথের কর্মসূচি চলবে। অন্যদিকে, ঘটনার সময় শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন থাকলেও এ বিষয়ে পুলিশের কোনো কর্মকর্তা আনুষ্ঠানিক বক্তব্য দিতে রাজি হননি।
আরও পড়ুনঃ  আজ ঐতিহাসিক ৫ আগস্ট, ক্ষমতার পালাবদলের দিন