Dhaka ০৬:১২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অপ্রতিমের মর্মান্তিক মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

  • বিনোদন ডেস্ক
  • Update Time : ০২:২৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • ৫২৯ Time View

 কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতিমের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশের বিনোদন অঙ্গনের একাধিক তারকা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিভিন্ন পোস্টে তারা ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

চিত্রনায়ক সিয়াম আহমেদ অপ্রতিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। একজন বাবা হিসেবে ঘটনাটি তাকে নাড়া দিয়েছে উল্লেখ করে তিনি মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানের আহ্বান জানান।

অভিনেতা রওনক হাসান ও ইরফান সাজ্জাদও অপ্রতিমের মৃত্যুতে প্রতিক্রিয়া জানিয়েছেন। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং এ ধরনের ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেন তারা।

চিত্রনায়িকা পূজা চেরী অপ্রতিমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। একই সঙ্গে ঘটনার সত্যতা উদঘাটন করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

সংগীতশিল্পী কোনাল এবং নির্মাতা আশফাক নিপুণও সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন। শিশুদের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি উঠে এসেছে তাদের বক্তব্যে। নির্মাতা মিজানুর রহমান আরিয়ানও অপ্রতিমের মৃত্যুতে শোক জানিয়েছেন।

জানা গেছে, গত ১৮ সেপ্টেম্বর বিকেলে বন্ধুদের সঙ্গে বাইরে বের হওয়ার পর নিখোঁজ হয় অপ্রতিম। তাকে খুঁজে পেতে পরিবারের সদস্যদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তল্লাশি চালান।

নিখোঁজ হওয়ার প্রায় ২১ ঘণ্টা পর কুমিল্লার কোটবাড়ি এলাকার একটি জঙ্গল থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়।

তার মৃত্যুর ঘটনায় ইতোমধ্যে বিভিন্ন মহলে শোকের পাশাপাশি ঘটনার বিস্তারিত তদন্ত এবং দায়ীদের বিচারের আওতায় আনার দাবি উঠেছে।

আরও পড়ুনঃ  শিক্ষক পান ১ লাখ ৪০ হাজার, ২৮.৫৭% ঘুষ চাইলেন শিক্ষা অফিসের কর্মচারী
Tag :
জনপ্রিয় পোস্ট

অপ্রতিমের মর্মান্তিক মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

Update Time : ০২:২৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬