Dhaka ০৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর সবচেয়ে অকর্মা সন্তানগুলোই সাংবাদিক হয়: সাবেক ছাত্রদল নেতা প্রশিক্ষণ নিতে জাপানে যাচ্ছেন দেশের ১৭ বিচারক ও ৬ আইনজীবী বাঁচতে চায় ৭ বছরের অনুষ্কা, প্রয়োজন ৫–৬ লাখ টাকা অতিদরিদ্রদের বরাদ্দের মাল ভাগাভাগি নিয়ে দুই পক্ষের হাতাহাতি ১১ মাসে কোরআনের হাফেজ মুগ্ধ, বড় হয়ে হতে চান ডাক্তার সিলেটে ৪টি কমলা ৫০ হাজার, আধা কেজি খেজুর ১৫ হাজার টাকায় বিক্রি প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন হাবিপ্রবি’র ১৬ শিক্ষার্থী চাঁদা না পেয়ে প্রবাসীর মাছের প্রজেক্টে কালামের তাণ্ডব, অতঃপর… সিলেট মহানগরের ৩৯ নম্বর ওয়ার্ড বিএনপির নতুন নেতৃত্বকে কয়েস লোদীর অভিনন্দন

চাঁদা না পেয়ে প্রবাসীর মাছের প্রজেক্টে কালামের তাণ্ডব, অতঃপর…

রাজবাড়ীর পাংশায় চাঁদা দাবির অভিযোগকে কেন্দ্র করে এক প্রবাসীর মাছের প্রজেক্টে ভাঙচুর ও পুকুরে বিষ প্রয়োগের ঘটনা ঘটেছে। এতে কয়েক লাখ টাকার মাছ মারা যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে উপজেলার যশাই ইউনিয়নের নিভাকেষ্টপুর এলাকায় সিঙ্গাপুরপ্রবাসী আসাদ মন্ডলের মাছের প্রজেক্টে পুকুরে বিষ প্রয়োগ করা হয় বলে অভিযোগ করা হয়েছে। এর আগে একই এলাকায় প্রজেক্টের সীমানাপ্রাচীর ভাঙচুর এবং পুকুরপাড়ের কলাগাছ কেটে ফেলার ঘটনাও ঘটে।

ভুক্তভোগী আসাদ মন্ডলের অভিযোগ, প্রায় ১৬-১৭ বছর সিঙ্গাপুরে কাজ করে উপার্জন করা অর্থ দিয়ে তিনি এলাকায় মাছের প্রজেক্ট গড়ে তোলেন। সম্প্রতি স্থানীয় কয়েকজন রাজনৈতিক নেতা তার কাছে চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে বিভিন্নভাবে হয়রানি ও হুমকি দেওয়া হয় বলে তিনি দাবি করেন।

তার অভিযোগ, মঙ্গলবার সকালে কয়েকজন লোক প্রজেক্টে গিয়ে সীমানাপ্রাচীর ভাঙচুর করে এবং পুকুরপাড়ের প্রায় ৫০ কাঁদি কলাগাছ কেটে নিয়ে যায়। পরে রাতে পুকুরে বিষ প্রয়োগ করা হলে সকালে বিপুলসংখ্যক মাছ মরে পানিতে ভেসে ওঠে।

ভুক্তভোগী পরিবারের দাবি, পুকুরে থাকা মাছের আনুমানিক মূল্য ৫ থেকে ৬ লাখ টাকা। ঘটনায় তাদের বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে।

আসাদের স্বজনদের অভিযোগ, ঘটনার সঙ্গে স্থানীয় কয়েকজন ব্যক্তি জড়িত। তারা জানান, এর আগেও চাঁদা দাবি ও বিভিন্নভাবে ভয়ভীতি দেখানোর ঘটনা ঘটেছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুকুর ও প্রজেক্টের ক্ষয়ক্ষতি পরিদর্শন করে। পরে ভুক্তভোগীর লিখিত অভিযোগ ও প্রাথমিক তথ্যের ভিত্তিতে স্থানীয় বিএনপি নেতা কালাম মন্ডলকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। পাশাপাশি ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়াও চলমান রয়েছে।

আরও পড়ুনঃ  রাতে বাবাকে ফোন করে চাওয়া হয় এক লাখ টাকা, সকালে মিলল ছেলের মরদেহ

এদিকে স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। তাদের মতে, প্রকৃত ঘটনা তদন্তের মাধ্যমে বের করে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

Tag :
জনপ্রিয় পোস্ট

বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর

চাঁদা না পেয়ে প্রবাসীর মাছের প্রজেক্টে কালামের তাণ্ডব, অতঃপর…

Update Time : ০৩:৪০:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬

রাজবাড়ীর পাংশায় চাঁদা দাবির অভিযোগকে কেন্দ্র করে এক প্রবাসীর মাছের প্রজেক্টে ভাঙচুর ও পুকুরে বিষ প্রয়োগের ঘটনা ঘটেছে। এতে কয়েক লাখ টাকার মাছ মারা যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে উপজেলার যশাই ইউনিয়নের নিভাকেষ্টপুর এলাকায় সিঙ্গাপুরপ্রবাসী আসাদ মন্ডলের মাছের প্রজেক্টে পুকুরে বিষ প্রয়োগ করা হয় বলে অভিযোগ করা হয়েছে। এর আগে একই এলাকায় প্রজেক্টের সীমানাপ্রাচীর ভাঙচুর এবং পুকুরপাড়ের কলাগাছ কেটে ফেলার ঘটনাও ঘটে।

ভুক্তভোগী আসাদ মন্ডলের অভিযোগ, প্রায় ১৬-১৭ বছর সিঙ্গাপুরে কাজ করে উপার্জন করা অর্থ দিয়ে তিনি এলাকায় মাছের প্রজেক্ট গড়ে তোলেন। সম্প্রতি স্থানীয় কয়েকজন রাজনৈতিক নেতা তার কাছে চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে বিভিন্নভাবে হয়রানি ও হুমকি দেওয়া হয় বলে তিনি দাবি করেন।

তার অভিযোগ, মঙ্গলবার সকালে কয়েকজন লোক প্রজেক্টে গিয়ে সীমানাপ্রাচীর ভাঙচুর করে এবং পুকুরপাড়ের প্রায় ৫০ কাঁদি কলাগাছ কেটে নিয়ে যায়। পরে রাতে পুকুরে বিষ প্রয়োগ করা হলে সকালে বিপুলসংখ্যক মাছ মরে পানিতে ভেসে ওঠে।

ভুক্তভোগী পরিবারের দাবি, পুকুরে থাকা মাছের আনুমানিক মূল্য ৫ থেকে ৬ লাখ টাকা। ঘটনায় তাদের বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে।

আসাদের স্বজনদের অভিযোগ, ঘটনার সঙ্গে স্থানীয় কয়েকজন ব্যক্তি জড়িত। তারা জানান, এর আগেও চাঁদা দাবি ও বিভিন্নভাবে ভয়ভীতি দেখানোর ঘটনা ঘটেছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুকুর ও প্রজেক্টের ক্ষয়ক্ষতি পরিদর্শন করে। পরে ভুক্তভোগীর লিখিত অভিযোগ ও প্রাথমিক তথ্যের ভিত্তিতে স্থানীয় বিএনপি নেতা কালাম মন্ডলকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। পাশাপাশি ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়াও চলমান রয়েছে।

আরও পড়ুনঃ  ছেলের হাতে মা খু ন, রক্ষা পেল না ৮ মাসের ভাতিজিও