Dhaka ০১:৫৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
‘মহিলাদের আমার ভাল্লাগে না’—প্রতি রাতে ১/২ জন ছাত্রকে হুজুরের রুমে নিতেন পত্রিকা অফিস থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার সিলেটে পুলিশ কর্মকর্তা পরিচয়ে ব্ল্যাকমেল, এআই দিয়ে নারীর ছবি বিকৃত করে ছড়ানোর অভিযোগ সাগর-রুনি হত্যা: সাড়ে ১৩ বছর কারাগারে সিলেটের এনাম, মেলেনি সম্পৃক্ততার প্রমাণ সরকারি প্রতিষ্ঠানের পর ক্রীড়া সংস্থায় সাবেক ছাত্রদল নেতাদের জায়গা বাংলাদেশ ইনোভেশন ফেয়ার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সিকৃবি ভিসির অপসারণ দাবিতে আন্দোলন, ১৮ অভিযোগ তুলে লিফলেট জৈন্তাপুরে লরি থেকে এস্কেভেটর পড়ে চালকের মৃত্যু শনিবার বিদ্যুৎ থাকবে না সিলেটের অর্ধশতাধিক এলাকায় টিকা না নেওয়া শিশুরাই নতুন করে হামে আক্রান্ত হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার আশ্বাসে টাকা নেওয়ার অভিযোগ, এনসিপি নেত্রী আটক

সরকারের ‘ফ্যামিলি কার্ড’ করে দেওয়ার কথা বলে অর্থ নেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রকোনা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সৈয়দা সাদিয়া ইসলামকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে নেত্রকোনা জেলা শহরের কুরপাড় মাস্টারবাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক সৈয়দা সাদিয়া ইসলাম নেত্রকোনা সদর উপজেলার মদনপুর ইউনিয়নের তেতুলিয়া গ্রামের বাসিন্দা সাইফুল ইসলামের মেয়ে। তিনি নেত্রকোনা সরকারি কলেজের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের শিক্ষার্থী। পাশাপাশি তিনি এনসিপির নেত্রকোনা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, কুরপাড় এলাকার ইতি আক্তার, সুমি আক্তার ও মোছা. প্রিয়া আক্তারসহ মোট পাঁচজনের কাছ থেকে ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে প্রত্যেকের কাছ থেকে ৩ হাজার টাকা করে নেওয়ার অভিযোগ উঠেছে সাদিয়ার বিরুদ্ধে। এতে পাঁচজনের কাছ থেকে মোট ১৫ হাজার টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

ভুক্তভোগীদের অভিযোগ, টাকা নেওয়ার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তাদের কাউকেই ফ্যামিলি কার্ড দেওয়া হয়নি। এ নিয়ে তারা সাদিয়ার কাছে জানতে চাইলে সন্তোষজনক কোনো সমাধান না পাওয়ায় স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে ক্ষোভ সৃষ্টি হয়।

একপর্যায়ে ভুক্তভোগী ও স্থানীয় কয়েকজন বাসিন্দা সাদিয়াকে আটক করে নেত্রকোনা মডেল থানা-পুলিশের কাছে হস্তান্তর করেন।

এ বিষয়ে নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকার বলেন, ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে স্থানীয় জনতা ওই নারীকে থানায় নিয়ে আসে। অভিযোগটির বিষয়ে তদন্ত করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, অভিযোগের বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রকোনা জেলা শাখার কোনো দায়িত্বশীল নেতার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ  শাহজালাল বিমানবন্দরে ৩ কেজি কুশসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার
Tag :
জনপ্রিয় পোস্ট

‘মহিলাদের আমার ভাল্লাগে না’—প্রতি রাতে ১/২ জন ছাত্রকে হুজুরের রুমে নিতেন

‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার আশ্বাসে টাকা নেওয়ার অভিযোগ, এনসিপি নেত্রী আটক

Update Time : ০৪:৫৬:০৪ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬

সরকারের ‘ফ্যামিলি কার্ড’ করে দেওয়ার কথা বলে অর্থ নেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রকোনা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সৈয়দা সাদিয়া ইসলামকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে নেত্রকোনা জেলা শহরের কুরপাড় মাস্টারবাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক সৈয়দা সাদিয়া ইসলাম নেত্রকোনা সদর উপজেলার মদনপুর ইউনিয়নের তেতুলিয়া গ্রামের বাসিন্দা সাইফুল ইসলামের মেয়ে। তিনি নেত্রকোনা সরকারি কলেজের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের শিক্ষার্থী। পাশাপাশি তিনি এনসিপির নেত্রকোনা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, কুরপাড় এলাকার ইতি আক্তার, সুমি আক্তার ও মোছা. প্রিয়া আক্তারসহ মোট পাঁচজনের কাছ থেকে ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে প্রত্যেকের কাছ থেকে ৩ হাজার টাকা করে নেওয়ার অভিযোগ উঠেছে সাদিয়ার বিরুদ্ধে। এতে পাঁচজনের কাছ থেকে মোট ১৫ হাজার টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

ভুক্তভোগীদের অভিযোগ, টাকা নেওয়ার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তাদের কাউকেই ফ্যামিলি কার্ড দেওয়া হয়নি। এ নিয়ে তারা সাদিয়ার কাছে জানতে চাইলে সন্তোষজনক কোনো সমাধান না পাওয়ায় স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে ক্ষোভ সৃষ্টি হয়।

একপর্যায়ে ভুক্তভোগী ও স্থানীয় কয়েকজন বাসিন্দা সাদিয়াকে আটক করে নেত্রকোনা মডেল থানা-পুলিশের কাছে হস্তান্তর করেন।

এ বিষয়ে নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকার বলেন, ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে স্থানীয় জনতা ওই নারীকে থানায় নিয়ে আসে। অভিযোগটির বিষয়ে তদন্ত করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, অভিযোগের বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রকোনা জেলা শাখার কোনো দায়িত্বশীল নেতার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ  ভয়াবহ অ,গ্নি,কাণ্ডে তিন দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা