Dhaka ১২:৩২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিকৃবি ভিসির অপসারণ দাবিতে আন্দোলন, ১৮ অভিযোগ তুলে লিফলেট জৈন্তাপুরে লরি থেকে এস্কেভেটর পড়ে চালকের মৃত্যু শনিবার বিদ্যুৎ থাকবে না সিলেটের অর্ধশতাধিক এলাকায় টিকা না নেওয়া শিশুরাই নতুন করে হামে আক্রান্ত হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী মহাখালী রেলগেটে সাততলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট মাত্র ১৩৫ দিনে পবিত্র কোরআনের হাফেজ হলেন ৮ বছরের সাজিদ ‘অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার’ ফুটবল খেলা নিয়ে বিরোধ, টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষে পুলিশসহ আহত অর্ধশত বিয়ের দাবিতে ওমান প্রবাসী প্রেমিকের বাড়িতে ৪ দিন ধরে তরুণীর অবস্থান ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় দুর্ঘটনা, নিহত দুই সেনাসদস্যের পরিচয় প্রকাশ

জৈন্তাপুরে লরি থেকে এস্কেভেটর পড়ে চালকের মৃত্যু

Oplus_131072

সিলেটের জৈন্তাপুরে লরি থেকে এস্কেভেটর পড়ে চাপা পড়ে মো. এবাদুর রহমান (৪১) নামে এক চালকের মৃত্যু হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের পশ্চিম বালিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত এবাদুর রহমান জকিগঞ্জ উপজেলার শাহগলি কেশরপুর গ্রামের আব্দুল আহাদের ছেলে।

স্থানীয়রা জানান, রাতে একটি লরি ট্রাকে করে এস্কেভেটরটি সিলেট শহরের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। পশ্চিম বালিপাড়া এলাকায় সরু সড়ক দিয়ে যাওয়ার সময় কোনো এক পর্যায়ে লরি থেকে ভারী যন্ত্রটি পড়ে যায়। এতে নিচে থাকা এবাদুর রহমান চাপা পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্য ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে জৈন্তাপুর মডেল থানার পুলিশ মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় প্রাথমিক কার্যক্রম সম্পন্ন করে।

পুলিশ জানিয়েছে, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জৈন্তাপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আল আমিন মীর জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আরও পড়ুনঃ  সংসদে মির্জা ফখরুলের আসনে বসলেন যিনি
Tag :
জনপ্রিয় পোস্ট

সিকৃবি ভিসির অপসারণ দাবিতে আন্দোলন, ১৮ অভিযোগ তুলে লিফলেট

জৈন্তাপুরে লরি থেকে এস্কেভেটর পড়ে চালকের মৃত্যু

Update Time : ০৭:১৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

সিলেটের জৈন্তাপুরে লরি থেকে এস্কেভেটর পড়ে চাপা পড়ে মো. এবাদুর রহমান (৪১) নামে এক চালকের মৃত্যু হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের পশ্চিম বালিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত এবাদুর রহমান জকিগঞ্জ উপজেলার শাহগলি কেশরপুর গ্রামের আব্দুল আহাদের ছেলে।

স্থানীয়রা জানান, রাতে একটি লরি ট্রাকে করে এস্কেভেটরটি সিলেট শহরের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। পশ্চিম বালিপাড়া এলাকায় সরু সড়ক দিয়ে যাওয়ার সময় কোনো এক পর্যায়ে লরি থেকে ভারী যন্ত্রটি পড়ে যায়। এতে নিচে থাকা এবাদুর রহমান চাপা পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্য ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে জৈন্তাপুর মডেল থানার পুলিশ মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় প্রাথমিক কার্যক্রম সম্পন্ন করে।

পুলিশ জানিয়েছে, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জৈন্তাপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আল আমিন মীর জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আরও পড়ুনঃ  বিজিবির অভিযানে অবৈধ মজুদকৃত ডিজেল উদ্ধার,