Dhaka ০৭:১৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে প্রতিমন্ত্রী হুমায়ুনের সিলেটের বাসায় আগুন, যা বলছে পুলিশ ও বিএনপি নেতারা চা ও শ্রমিকদের জীবনমান উন্নয়নে সিলেটে পর্তুগিজ রাজকন্যা রাজধানীতে ছাত্রদলের প্রতিবাদী বাইক মিছিল পোশাকশিল্পে অস্থিরতার নেপথ্যে কাদের ইন্ধন? রোহিঙ্গা ইস্যুতে আইসিজের রায়ের পর যে বার্তা দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবার একযোগে পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তা বদলি চাঁদপুরে দীপু মনি ও সুজিত রায় নন্দী বাড়িতে আ গুন দিল বিক্ষুব্ধ জনতা ফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল আ.লীগের নেতাকর্মীরা বাগেরহাটে বিএনপি কার্যালয়ে আগুন দিলো নিষিদ্ধ আ.লীগ বরিশাল-পটুয়াখালী মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪০

অভিযানে জব্দ ৩৩৪ বস্তা: ডিবি পুলিশের বিরুদ্ধে ৭৪ বস্তা জিরা সরিয়ে ফেলার অভিযোগ


ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় ১০ হাজার ২০ কেজি জিরা (৩৩৪ বস্তা) আটকের পর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সংবাদ বিজ্ঞপ্তিতে ২৬০ বস্তা দেখিয়েছে বলে অভিযোগ করেছেন আমদানিকারক মাহবুব উল্লাহ রকি। বাকি ৭৪ বস্তা জিরার কোনো হিসাব ডিবির পক্ষ থেকে জানানো হয়নি বলে দাবি তাঁর।
আমদানিকারক রকি জানান, তামাবিল স্থলবন্দর থেকে বৈধ কাগজপত্রসহ মোট ৩৩৪ বস্তা জিরা আমদানি করা হয়েছিল। কিন্তু পথিমধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় ডিবি পুলিশ ট্রাকটি আটক করে। কাগজপত্র দেখানোর চেষ্টা করা হলেও তা না শুনে ডিবি মামলা ও জব্দের প্রক্রিয়া শুরু করে।
এ বিষয়ে তামাবিল স্থলবন্দরের সহকারী রিভিউ কর্মকর্তা (এআরও) নুর আলম সিদ্দিকী জানান, আমদানিকৃত ৩৩৪ বস্তা জিরার সমস্ত কাগজপত্রই ঠিক রয়েছে। ডিবি কেন এটি আটক করেছে, তা তাঁর বোধগম্য নয়।
অন্যদিকে, ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ দাবি করেন, তাঁরা ৩৩৪ বস্তা নয়, ২৬০ বস্তা জিরা পেয়েছেন এবং বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তা জব্দ করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার জালাল উদ্দিন ফাহিম জানান, যদি জব্দকৃত মালের পরিমাণ বেশি হয়ে থাকে এবং কম দেখানো হয়ে থাকে, তবে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুনঃ  কামড়ে চোরের আঙুল বিচ্ছিন্ন করলেন গৃহবধূ,তবুও মোবাইল নিয়ে পালাল চোর
Tag :
জনপ্রিয় পোস্ট

সিলেটে প্রতিমন্ত্রী হুমায়ুনের সিলেটের বাসায় আগুন, যা বলছে পুলিশ ও বিএনপি নেতারা

অভিযানে জব্দ ৩৩৪ বস্তা: ডিবি পুলিশের বিরুদ্ধে ৭৪ বস্তা জিরা সরিয়ে ফেলার অভিযোগ

Update Time : ০৮:০৯:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় ১০ হাজার ২০ কেজি জিরা (৩৩৪ বস্তা) আটকের পর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সংবাদ বিজ্ঞপ্তিতে ২৬০ বস্তা দেখিয়েছে বলে অভিযোগ করেছেন আমদানিকারক মাহবুব উল্লাহ রকি। বাকি ৭৪ বস্তা জিরার কোনো হিসাব ডিবির পক্ষ থেকে জানানো হয়নি বলে দাবি তাঁর।
আমদানিকারক রকি জানান, তামাবিল স্থলবন্দর থেকে বৈধ কাগজপত্রসহ মোট ৩৩৪ বস্তা জিরা আমদানি করা হয়েছিল। কিন্তু পথিমধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় ডিবি পুলিশ ট্রাকটি আটক করে। কাগজপত্র দেখানোর চেষ্টা করা হলেও তা না শুনে ডিবি মামলা ও জব্দের প্রক্রিয়া শুরু করে।
এ বিষয়ে তামাবিল স্থলবন্দরের সহকারী রিভিউ কর্মকর্তা (এআরও) নুর আলম সিদ্দিকী জানান, আমদানিকৃত ৩৩৪ বস্তা জিরার সমস্ত কাগজপত্রই ঠিক রয়েছে। ডিবি কেন এটি আটক করেছে, তা তাঁর বোধগম্য নয়।
অন্যদিকে, ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ দাবি করেন, তাঁরা ৩৩৪ বস্তা নয়, ২৬০ বস্তা জিরা পেয়েছেন এবং বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তা জব্দ করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার জালাল উদ্দিন ফাহিম জানান, যদি জব্দকৃত মালের পরিমাণ বেশি হয়ে থাকে এবং কম দেখানো হয়ে থাকে, তবে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুনঃ  মেঘনায় ধরা পড়ল ২৫ কেজির বিশাল হিলা মাছ,বিক্রি হলো কত টাকায়?