Dhaka ০৮:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে বাণিজ্য মেলার দ্বিতীয় দিনেই উপচে পড়া ভিড়, দেখা দিয়েছে তীব্র যানজট সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু প্রকাশ্য দিবালোকে সাংবাদিককে গু.লি করে হ ত্যা সিলেটে ডিসকাউন্টের নামে প্রতারণা: ৪ কাপড়ের দোকানকে ৭২ হাজার টাকা জরিমানা সম্প্রীতি ও সৌহার্দ্যের ভূখণ্ড সিলেট: পূজামণ্ডপ পরিদর্শনে সিউক চেয়ারম্যান দূষিত শহরের তালিকায় ঢাকার নাম দেশের জন্য লজ্জার: প্রধানমন্ত্রী সিলেট জেলা ও মহানগর যুবদলের দুই সাধারণ সম্পাদককে সম্মাননা প্রদান ফ্যামিলি কার্ডের জন্য ৫ হাজার টাকা দাবি! ‘নেতাদের ভাগ দিতে হবে’ —ভাইরাল ভিডিও ঘিরে সুনামগঞ্জে তোলপাড় সৌদি আরবে অনৈতিক কাজের অপরাধে বাংলাদেশি দুই নারী-পুরুষের ফাঁ.সি সিলেটে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে বিএনপির ৭ ‘তদারকি কমিটি’

আবুধাবিতে সড়কে প্রাণ গেল প্রবাসী মা-ছেলের, বাবা হাসপাতালে

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন প্রবাসী প্রকৌশলী স্বরূপ কান্তি বিশ্বাসের স্ত্রী অসীমা চৌধুরী ও তাদের ১৫ বছর বয়সী ছেলে অরিত্র বিশ্বাস। দুর্ঘটনায় গুরুতর আহত স্বরূপ বিশ্বাসকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের তথ্যমতে, বর্তমানে তার শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত।

সোমবার (১২ অক্টোবর) রাত ৯টার দিকে আবুধাবির আল আইন রোডের আল ওয়াতবা ব্রিজ এলাকায় দুর্ঘটনাটি ঘটে। পরিবার নিয়ে একটি সামাজিক অনুষ্ঠানে যাওয়ার সময় তাদের বহনকারী গাড়িটিকে পেছন থেকে দ্রুতগতির একটি গাড়ি ধাক্কা দেয়। ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সড়কের পাশের রেলিংয়ে আঘাত করে। এতে গাড়িটি দুমড়েমুচড়ে যায়।

দুর্ঘটনার পর ঘটনাস্থলেই অসীমা চৌধুরী ও তার ছেলে অরিত্রের মৃত্যু হয়। গাড়ি চালাচ্ছিলেন স্বরূপ কান্তি বিশ্বাস। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা শেষে তার শারীরিক অবস্থা নিয়ে কিছুটা স্বস্তির খবর পাওয়া গেছে—তিনি এখন আশঙ্কামুক্ত।নিহত অসীমা চৌধুরীর পৈতৃক বাড়ি চট্টগ্রামের রাউজানে। স্বরূপ কান্তি বিশ্বাস ও অসীমা চৌধুরী দম্পতির একটি কন্যাসন্তানও রয়েছে।এদিকে মা ও ছেলের মরদেহ আবুধাবির বানিয়াস এলাকার কেন্দ্রীয় মর্গে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনি আনুষ্ঠানিকতা সম্পন্ন করে মরদেহ দেশে পাঠানোর প্রস্তুতি চলছে। এ প্রক্রিয়ায় পরিবারের সদস্যদের পাশাপাশি প্রবাসী কমিউনিটির নেতারাও সহযোগিতা করছেন।

আরও পড়ুনঃ  চাকরি নেই, বিয়েও হচ্ছে না—মাজারের দানের বাক্সে ২৭ বছরের যুবকের আকুতিভরা চিরকুট
Tag :
জনপ্রিয় পোস্ট

সিলেটে বাণিজ্য মেলার দ্বিতীয় দিনেই উপচে পড়া ভিড়, দেখা দিয়েছে তীব্র যানজট

আবুধাবিতে সড়কে প্রাণ গেল প্রবাসী মা-ছেলের, বাবা হাসপাতালে

Update Time : ০৪:৪২:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন প্রবাসী প্রকৌশলী স্বরূপ কান্তি বিশ্বাসের স্ত্রী অসীমা চৌধুরী ও তাদের ১৫ বছর বয়সী ছেলে অরিত্র বিশ্বাস। দুর্ঘটনায় গুরুতর আহত স্বরূপ বিশ্বাসকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের তথ্যমতে, বর্তমানে তার শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত।

সোমবার (১২ অক্টোবর) রাত ৯টার দিকে আবুধাবির আল আইন রোডের আল ওয়াতবা ব্রিজ এলাকায় দুর্ঘটনাটি ঘটে। পরিবার নিয়ে একটি সামাজিক অনুষ্ঠানে যাওয়ার সময় তাদের বহনকারী গাড়িটিকে পেছন থেকে দ্রুতগতির একটি গাড়ি ধাক্কা দেয়। ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সড়কের পাশের রেলিংয়ে আঘাত করে। এতে গাড়িটি দুমড়েমুচড়ে যায়।

দুর্ঘটনার পর ঘটনাস্থলেই অসীমা চৌধুরী ও তার ছেলে অরিত্রের মৃত্যু হয়। গাড়ি চালাচ্ছিলেন স্বরূপ কান্তি বিশ্বাস। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা শেষে তার শারীরিক অবস্থা নিয়ে কিছুটা স্বস্তির খবর পাওয়া গেছে—তিনি এখন আশঙ্কামুক্ত।নিহত অসীমা চৌধুরীর পৈতৃক বাড়ি চট্টগ্রামের রাউজানে। স্বরূপ কান্তি বিশ্বাস ও অসীমা চৌধুরী দম্পতির একটি কন্যাসন্তানও রয়েছে।এদিকে মা ও ছেলের মরদেহ আবুধাবির বানিয়াস এলাকার কেন্দ্রীয় মর্গে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনি আনুষ্ঠানিকতা সম্পন্ন করে মরদেহ দেশে পাঠানোর প্রস্তুতি চলছে। এ প্রক্রিয়ায় পরিবারের সদস্যদের পাশাপাশি প্রবাসী কমিউনিটির নেতারাও সহযোগিতা করছেন।

আরও পড়ুনঃ  ইরানে এযাবৎকালের ‘বৃহত্তম বোমাবর্ষণ’ হবে আজ রাতে