Dhaka ০৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভবিষ্যতের জ্বালানি নিরাপত্তায় সারাদেশে সৌরবিদ্যুৎ নিয়ে ‘বড় পরিকল্পনা’ গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী ছিনতাইকারী ধরতে গিয়ে বাসের ধাক্কায় প্রাণ হারালেন পুলিশ সদস্য যে কারণে হল বিবাহবিচ্ছেদ, জানালেন প্রীতম-শেহতাজ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতকে শামা ওবায়েদের বার্তা দ্বীপে দেখা মিললো দৃষ্টিনন্দন ভেরডিটার ফ্লাইক্যাচার পাখি নদী দিয়ে ভেসে যাচ্ছিল মাথা.বিহীন নারীর মরদেহ প্রবাসীর স্ত্রীর সঙ্গে হাতেনাতে ধরা পুলিশ কর্মকর্তা, অতঃপর… ৯ মাসে ডেঙ্গু আক্রান্ত ৩ হাজারের বেশি প্রেমিকাকে নিয়ে ফাঁকা বাড়িতে আশিক, ‘প্রস্তুত’ ছিলেন আরও ২ জন

ইউটিউবে সোনা ও টাকার ভিডিও প্রচার, রাতে সব নিয়ে গেল চোর

  • বিনোদন ডেস্ক
  • Update Time : ০১:৪৩:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৫৩৪ Time View

ভারতের তামিলনাড়ুর কন্যাকুমারী জেলায় এক ইউটিউবারের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা প্রায় ৮০ ভরি সোনার গয়না নিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ। চুরি যাওয়া গহনার আনুমানিক মূল্য প্রায় এক কোটি রুপি।

পুলিশ সূত্রে জানা গেছে, কন্যাকুমারীর রাজাক্কামঙ্গলম এলাকায় মধুমিতা নামের ওই ইউটিউবারের বাড়িতে চুরির ঘটনা ঘটে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে জীবনযাপন, পরিবার, কেনাকাটা ও সোনার গয়না নিয়ে বিভিন্ন ভিডিও প্রকাশ করতেন।

ঘটনার দিন বিকেলে মধুমিতা ও তার স্বামী বিনোদ কুমার বাড়ি থেকে বের হন। রাতের দিকে তারা ফিরে এসে দেখতে পান, বাড়ির সামনের দরজা ভেতর থেকে বন্ধ। পরে একজন কাঠমিস্ত্রিকে ডেকে দরজা খোলার ব্যবস্থা করা হয়।

বাড়িতে প্রবেশের পর তারা দেখতে পান, পেছনের দরজা ভাঙা এবং একটি আলমারিতে রাখা সোনার গয়না নেই। এরপর বিষয়টি পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। চোরদের শনাক্ত করতে পুলিশের ছয়টি বিশেষ দল কাজ করছে। পাশাপাশি আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পরীক্ষা করা হচ্ছে।

চুরির ঘটনার পর মধুমিতার পুরোনো কিছু ইউটিউব ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে ছড়িয়ে পড়েছে। এসব ভিডিওতে তাকে সোনার গয়না ও পরিবারের বিভিন্ন মূল্যবান সামগ্রী প্রদর্শন করতে দেখা যায়।

তবে ওই ভিডিও দেখেই চোরেরা বাড়িটি লক্ষ্য করেছিল কি না, সে বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য দেয়নি পুলিশ।

প্রায় ১০ মাস আগে মধুমিতা ও তার স্বামী নাগেরকোইলের থাম্মাথু কোনাম এলাকায় বাড়িটি কিনে সেখানে বসবাস শুরু করেছিলেন বলে জানা গেছে।

চুরির ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে।

আরও পড়ুনঃ  ছিনতাইকারী ধরতে গিয়ে বাসের ধাক্কায় প্রাণ হারালেন পুলিশ সদস্য
Tag :
জনপ্রিয় পোস্ট

ভবিষ্যতের জ্বালানি নিরাপত্তায় সারাদেশে সৌরবিদ্যুৎ নিয়ে ‘বড় পরিকল্পনা’

ইউটিউবে সোনা ও টাকার ভিডিও প্রচার, রাতে সব নিয়ে গেল চোর

Update Time : ০১:৪৩:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

ভারতের তামিলনাড়ুর কন্যাকুমারী জেলায় এক ইউটিউবারের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা প্রায় ৮০ ভরি সোনার গয়না নিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ। চুরি যাওয়া গহনার আনুমানিক মূল্য প্রায় এক কোটি রুপি।

পুলিশ সূত্রে জানা গেছে, কন্যাকুমারীর রাজাক্কামঙ্গলম এলাকায় মধুমিতা নামের ওই ইউটিউবারের বাড়িতে চুরির ঘটনা ঘটে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে জীবনযাপন, পরিবার, কেনাকাটা ও সোনার গয়না নিয়ে বিভিন্ন ভিডিও প্রকাশ করতেন।

ঘটনার দিন বিকেলে মধুমিতা ও তার স্বামী বিনোদ কুমার বাড়ি থেকে বের হন। রাতের দিকে তারা ফিরে এসে দেখতে পান, বাড়ির সামনের দরজা ভেতর থেকে বন্ধ। পরে একজন কাঠমিস্ত্রিকে ডেকে দরজা খোলার ব্যবস্থা করা হয়।

বাড়িতে প্রবেশের পর তারা দেখতে পান, পেছনের দরজা ভাঙা এবং একটি আলমারিতে রাখা সোনার গয়না নেই। এরপর বিষয়টি পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। চোরদের শনাক্ত করতে পুলিশের ছয়টি বিশেষ দল কাজ করছে। পাশাপাশি আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পরীক্ষা করা হচ্ছে।

চুরির ঘটনার পর মধুমিতার পুরোনো কিছু ইউটিউব ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে ছড়িয়ে পড়েছে। এসব ভিডিওতে তাকে সোনার গয়না ও পরিবারের বিভিন্ন মূল্যবান সামগ্রী প্রদর্শন করতে দেখা যায়।

তবে ওই ভিডিও দেখেই চোরেরা বাড়িটি লক্ষ্য করেছিল কি না, সে বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য দেয়নি পুলিশ।

প্রায় ১০ মাস আগে মধুমিতা ও তার স্বামী নাগেরকোইলের থাম্মাথু কোনাম এলাকায় বাড়িটি কিনে সেখানে বসবাস শুরু করেছিলেন বলে জানা গেছে।

চুরির ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে।

আরও পড়ুনঃ  নিখোঁজ একমাত্র ছেলেকে খুঁজতে ২ হাজার রুপি ধার, দুর্গম পাহাড়ে বাবার হাহাকার