Dhaka ১১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Sensible Medical insurance Preparations শেখ হাসিনা দেশে আসলেই তাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী টম ক্রুজের পদবি বাদ দিলেন মেয়ে সুরি, মায়ের মধ্যনাম ‘নোয়েল’ এখন তার শেষ নাম সীমান্তের প্রান্তিক জনপদে শিক্ষার প্রদীপ জ্বালাচ্ছে গুচ্ছগ্রাম বিদ্যালয়: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ কালীগঞ্জে বিধবা ও প্রতিবন্ধী পরিবারের সম্পত্তি জবর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন ডোপ টেস্টে ইতিবাচক ফল, অভিযুক্তের ৫ মাসের জেল সহ জরিমানা আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮!! ভূরুঙ্গামারীতে যৌথ অভিযানে ১৫ ফুটের গাঁজাগাছসহ মাদককারবারি গ্রেপ্তার রাজশাহীতে পদ্মা নদীতে নৌকাডুবি বঙ্গভবনে কার্যক্রম শুরু করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

ঈদ ও গ্রীষ্মকালীন অবকাশ ১৬ থেকে ২৩ দিনের টানা ছুটি পাচ্ছে শিক্ষার্থীরা

  • Reporter Name
  • Update Time : ০১:৪০:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • ৫০১ Time View

পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ছুটি শুরু হতে যাচ্ছে। সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, ২৪ মে থেকে ছুটি কার্যকর হলেও সাপ্তাহিক বন্ধের কারণে অধিকাংশ শিক্ষার্থী ২১ মে ক্লাস শেষে দীর্ঘ ছুটিতে যেতে পারবে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ২০২৬ সালের সংশোধিত শিক্ষাপঞ্জি বিশ্লেষণে এ তথ্য জানা গেছে।

সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ শুরু হবে ২৪ মে (রোববার)। তার আগে ২২ ও ২৩ মে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ২১ মে (বৃহস্পতিবার) হবে অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানের শেষ কার্যদিবস। ফলে শিক্ষার্থীদের ছুটির আমেজ কার্যত শুরু হবে ২২ মে। সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি চলবে ৪ জুন পর্যন্ত। এরপর ৫ ও ৬ জুন সাপ্তাহিক ছুটি শেষে ৭ জুন থেকে পুনরায় শ্রেণিকক্ষে ফিরবে শিক্ষার্থীরা। সব মিলিয়ে এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা টানা ১৬ দিনের ছুটি উপভোগের সুযোগ পাচ্ছে।

মাদ্রাসার জন্য ছুটি আরও দীর্ঘ হচ্ছে। আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদ্রাসাগুলোতে ২৪ মে ছুটি শুরু হয়ে চলবে ১১ জুন পর্যন্ত। পরে ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটি শেষে ১৪ জুন থেকে পাঠদান শুরু হবে। ফলে মাদ্রাসা শিক্ষার্থীরা প্রায় ২১ থেকে ২৩ দিনের দীর্ঘ অবকাশ পাচ্ছে।

এদিকে জুনের ছুটি শেষে জুলাই ও আগস্ট মাসেও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কয়েকটি গুরুত্বপূর্ণ সরকারি ছুটি রয়েছে। ২৯ জুলাই আষাঢ়ী পূর্ণিমা, ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস, ১২ আগস্ট আখেরি চাহার সোম্বা এবং ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এ ছাড়া সেপ্টেম্বর মাসে জন্মাষ্টমী ও ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ছুটি নির্ধারণ রয়েছে।

আরও পড়ুনঃ  ৩ মে সারাদেশে মিলবে হামের টিকা
Tag :
About Author Information

জনপ্রিয় পোস্ট

Sensible Medical insurance Preparations

ঈদ ও গ্রীষ্মকালীন অবকাশ ১৬ থেকে ২৩ দিনের টানা ছুটি পাচ্ছে শিক্ষার্থীরা

Update Time : ০১:৪০:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ছুটি শুরু হতে যাচ্ছে। সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, ২৪ মে থেকে ছুটি কার্যকর হলেও সাপ্তাহিক বন্ধের কারণে অধিকাংশ শিক্ষার্থী ২১ মে ক্লাস শেষে দীর্ঘ ছুটিতে যেতে পারবে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ২০২৬ সালের সংশোধিত শিক্ষাপঞ্জি বিশ্লেষণে এ তথ্য জানা গেছে।

সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ শুরু হবে ২৪ মে (রোববার)। তার আগে ২২ ও ২৩ মে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ২১ মে (বৃহস্পতিবার) হবে অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানের শেষ কার্যদিবস। ফলে শিক্ষার্থীদের ছুটির আমেজ কার্যত শুরু হবে ২২ মে। সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি চলবে ৪ জুন পর্যন্ত। এরপর ৫ ও ৬ জুন সাপ্তাহিক ছুটি শেষে ৭ জুন থেকে পুনরায় শ্রেণিকক্ষে ফিরবে শিক্ষার্থীরা। সব মিলিয়ে এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা টানা ১৬ দিনের ছুটি উপভোগের সুযোগ পাচ্ছে।

মাদ্রাসার জন্য ছুটি আরও দীর্ঘ হচ্ছে। আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদ্রাসাগুলোতে ২৪ মে ছুটি শুরু হয়ে চলবে ১১ জুন পর্যন্ত। পরে ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটি শেষে ১৪ জুন থেকে পাঠদান শুরু হবে। ফলে মাদ্রাসা শিক্ষার্থীরা প্রায় ২১ থেকে ২৩ দিনের দীর্ঘ অবকাশ পাচ্ছে।

এদিকে জুনের ছুটি শেষে জুলাই ও আগস্ট মাসেও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কয়েকটি গুরুত্বপূর্ণ সরকারি ছুটি রয়েছে। ২৯ জুলাই আষাঢ়ী পূর্ণিমা, ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস, ১২ আগস্ট আখেরি চাহার সোম্বা এবং ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এ ছাড়া সেপ্টেম্বর মাসে জন্মাষ্টমী ও ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ছুটি নির্ধারণ রয়েছে।

আরও পড়ুনঃ  পদত্যাগ করলেন ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান