Dhaka ০৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এবার দেশের বড় দায়িত্বে লিওনেল মেসি

ফুটবল মাঠে বর্ণিল ক্যারিয়ারের ইতি টেনে এবার কি রাজনীতির ময়দানে নামতে যাচ্ছেন লিওনেল মেসি? বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন মহাতারকাকে ঘিরে এমনই এক চাঞ্চল্যকর দাবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

এক ভূ-রাজনৈতিক বিশ্লেষক ও ভবিষ্যদ্বক্তার দাবি, আগামী পাঁচ থেকে ১০ বছরের মধ্যে আর্জেন্টিনার প্রেসিডেন্টের দায়িত্বে দেখা যেতে পারে মেসিকে।

কানাডীয় শিক্ষাবিদ ও ভবিষ্যদ্বক্তা হিসেবে পরিচিত ‘প্রফেসর জিয়াং’ মার্কিন রাজনৈতিক ভাষ্যকার নিকোলাস কেন ডি বালিনথাজির, যিনি ‘স্নিকো’ নামেও পরিচিত, এক সাক্ষাৎকারে এ দাবি করেন।প্রফেসর জিয়াংয়ের ভাষ্য, অদূর ভবিষ্যতে পেশাদার রাজনীতিতে সক্রিয় হতে পারেন মেসি। এরপর ধীরে ধীরে দেশটির রাজনীতিতে নিজের অবস্থান শক্ত করে একপর্যায়ে প্রেসিডেন্টের দায়িত্বেও আসীন হতে পারেন আর্জেন্টাইন এই ফুটবল কিংবদন্তি।

জিয়াং দাবি করেন, তিনি ‘গেম থিওরি’ ও বিভিন্ন বৈজ্ঞানিক কৌশলের মাধ্যমে বিশ্ব রাজনীতি ও ভূ-রাজনীতির সম্ভাব্য গতিপথ বিশ্লেষণ করেন। এর আগেও তার করা বেশ কিছু রাজনৈতিক পূর্বাভাস সত্যি হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তবে প্রফেসর জিয়াংয়ের পেশাগত পরিচয় এবং তার ভবিষ্যদ্বাণীগুলোর বৈজ্ঞানিক ভিত্তি সম্পর্কে স্বাধীন ও নিরপেক্ষভাবে যাচাই করা তথ্য পাওয়া যায়নি। ফলে মেসির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে তার বক্তব্যকে নিশ্চিত তথ্যের পরিবর্তে একটি পূর্বাভাস হিসেবেই দেখা হচ্ছে।

শুধু প্রেসিডেন্ট হওয়ার দাবিতেই থামেননি জিয়াং। তার দাবি, মেসি যদি সত্যিই আর্জেন্টিনার প্রেসিডেন্ট হন, তাহলে দীর্ঘ সময় প্রায় দুই দশক ক্ষমতায় থাকতে পারেন। সেই সময়ে দেশের স্বার্থে বিতর্কিত কিংবা ক্ষতিকর কিছু সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেও তিনি মন্তব্য করেন।

আরও চমকপ্রদ দাবি করেছেন জিয়াং। তার মতে, মেসি রাষ্ট্রপ্রধান হলেও আর্জেন্টিনার রাজনীতিতে বর্তমান প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের প্রভাব পুরোপুরি শেষ হবে না। বরং মেসির সম্ভাব্য শাসনামলেও পর্দার আড়াল থেকে প্রভাব বিস্তার করতে পারেন মিলেই।

তবে এখন পর্যন্ত মেসির পক্ষ থেকে আর্জেন্টিনার প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করা বা সক্রিয় রাজনীতিতে যোগ দেওয়ার কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

আরও পড়ুনঃ  ১০ মার্চ থেকে বদলে যাবে সুবিধাভোগীদের তালিকা—আসছে ‘ফ্যামিলি কার্ড’, শুরু ১৪ উপজেলায়!

ফলে মেসির রাজনৈতিক অভিষেক এবং ভবিষ্যতে প্রেসিডেন্ট হওয়ার বিষয়টি আপাতত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি চাঞ্চল্যকর ভবিষ্যদ্বাণী হিসেবেই রয়ে যাচ্ছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

এবার দেশের বড় দায়িত্বে লিওনেল মেসি

Update Time : ০৫:৪০:২২ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬

ফুটবল মাঠে বর্ণিল ক্যারিয়ারের ইতি টেনে এবার কি রাজনীতির ময়দানে নামতে যাচ্ছেন লিওনেল মেসি? বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন মহাতারকাকে ঘিরে এমনই এক চাঞ্চল্যকর দাবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

এক ভূ-রাজনৈতিক বিশ্লেষক ও ভবিষ্যদ্বক্তার দাবি, আগামী পাঁচ থেকে ১০ বছরের মধ্যে আর্জেন্টিনার প্রেসিডেন্টের দায়িত্বে দেখা যেতে পারে মেসিকে।

কানাডীয় শিক্ষাবিদ ও ভবিষ্যদ্বক্তা হিসেবে পরিচিত ‘প্রফেসর জিয়াং’ মার্কিন রাজনৈতিক ভাষ্যকার নিকোলাস কেন ডি বালিনথাজির, যিনি ‘স্নিকো’ নামেও পরিচিত, এক সাক্ষাৎকারে এ দাবি করেন।প্রফেসর জিয়াংয়ের ভাষ্য, অদূর ভবিষ্যতে পেশাদার রাজনীতিতে সক্রিয় হতে পারেন মেসি। এরপর ধীরে ধীরে দেশটির রাজনীতিতে নিজের অবস্থান শক্ত করে একপর্যায়ে প্রেসিডেন্টের দায়িত্বেও আসীন হতে পারেন আর্জেন্টাইন এই ফুটবল কিংবদন্তি।

জিয়াং দাবি করেন, তিনি ‘গেম থিওরি’ ও বিভিন্ন বৈজ্ঞানিক কৌশলের মাধ্যমে বিশ্ব রাজনীতি ও ভূ-রাজনীতির সম্ভাব্য গতিপথ বিশ্লেষণ করেন। এর আগেও তার করা বেশ কিছু রাজনৈতিক পূর্বাভাস সত্যি হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তবে প্রফেসর জিয়াংয়ের পেশাগত পরিচয় এবং তার ভবিষ্যদ্বাণীগুলোর বৈজ্ঞানিক ভিত্তি সম্পর্কে স্বাধীন ও নিরপেক্ষভাবে যাচাই করা তথ্য পাওয়া যায়নি। ফলে মেসির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে তার বক্তব্যকে নিশ্চিত তথ্যের পরিবর্তে একটি পূর্বাভাস হিসেবেই দেখা হচ্ছে।

শুধু প্রেসিডেন্ট হওয়ার দাবিতেই থামেননি জিয়াং। তার দাবি, মেসি যদি সত্যিই আর্জেন্টিনার প্রেসিডেন্ট হন, তাহলে দীর্ঘ সময় প্রায় দুই দশক ক্ষমতায় থাকতে পারেন। সেই সময়ে দেশের স্বার্থে বিতর্কিত কিংবা ক্ষতিকর কিছু সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেও তিনি মন্তব্য করেন।

আরও চমকপ্রদ দাবি করেছেন জিয়াং। তার মতে, মেসি রাষ্ট্রপ্রধান হলেও আর্জেন্টিনার রাজনীতিতে বর্তমান প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের প্রভাব পুরোপুরি শেষ হবে না। বরং মেসির সম্ভাব্য শাসনামলেও পর্দার আড়াল থেকে প্রভাব বিস্তার করতে পারেন মিলেই।

তবে এখন পর্যন্ত মেসির পক্ষ থেকে আর্জেন্টিনার প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করা বা সক্রিয় রাজনীতিতে যোগ দেওয়ার কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

আরও পড়ুনঃ  কনটেন্ট ক্রিয়েটরকে মারধর করে চুল কাটার ভিডিও ভাইরাল, পুলিশের দাবি ‘ফানি ভিডিও’