Dhaka ০৪:২০ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে প্রতিমন্ত্রী হুমায়ুনের সিলেটের বাসায় আগুন, যা বলছে পুলিশ ও বিএনপি নেতারা চা ও শ্রমিকদের জীবনমান উন্নয়নে সিলেটে পর্তুগিজ রাজকন্যা রাজধানীতে ছাত্রদলের প্রতিবাদী বাইক মিছিল পোশাকশিল্পে অস্থিরতার নেপথ্যে কাদের ইন্ধন? রোহিঙ্গা ইস্যুতে আইসিজের রায়ের পর যে বার্তা দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবার একযোগে পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তা বদলি চাঁদপুরে দীপু মনি ও সুজিত রায় নন্দী বাড়িতে আ গুন দিল বিক্ষুব্ধ জনতা ফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল আ.লীগের নেতাকর্মীরা বাগেরহাটে বিএনপি কার্যালয়ে আগুন দিলো নিষিদ্ধ আ.লীগ বরিশাল-পটুয়াখালী মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪০

টমটম-মোটরসাইকেল সংঘর্ষে দুই বন্ধুর মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ১১:২৪:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৫৪৩ Time View

হবিগঞ্জের চুনারুঘাটে ব্যাটারিচালিত টমটমের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চান্দপুর চা বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার পাইকপাড়া ইউনিয়নের হলহলিয়া গ্রামের মোহাদ্দিছ খান (২০) এবং একই ইউনিয়নের সতং গ্রামের শেখ নয়ন মিয়া (২০)। তারা দুজন পরস্পরের বন্ধু ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকজন তরুণ মোটরসাইকেলে করে চা বাগান এলাকায় ঘুরতে গিয়েছিলেন। বিকেলে সেখান থেকে ফেরার পথে চান্দপুর চা বাগান এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত টমটমের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়।

সংঘর্ষের ফলে মোটরসাইকেলটি ক্ষতিগ্রস্ত হয়ে আরোহীরা সড়কে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই মোহাদ্দিছ ও নয়নের মৃত্যু হয়। একই ঘটনায় আরও দুজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

দুর্ঘটনার পর ওই সড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি সরিয়ে নেয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম নেওয়া হচ্ছে।

আরও পড়ুনঃ  যুবদলের সাবেক নেতাকে পিটিয়ে হ ত্যা
Tag :
জনপ্রিয় পোস্ট

সিলেটে প্রতিমন্ত্রী হুমায়ুনের সিলেটের বাসায় আগুন, যা বলছে পুলিশ ও বিএনপি নেতারা

টমটম-মোটরসাইকেল সংঘর্ষে দুই বন্ধুর মৃত্যু

Update Time : ১১:২৪:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

হবিগঞ্জের চুনারুঘাটে ব্যাটারিচালিত টমটমের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চান্দপুর চা বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার পাইকপাড়া ইউনিয়নের হলহলিয়া গ্রামের মোহাদ্দিছ খান (২০) এবং একই ইউনিয়নের সতং গ্রামের শেখ নয়ন মিয়া (২০)। তারা দুজন পরস্পরের বন্ধু ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকজন তরুণ মোটরসাইকেলে করে চা বাগান এলাকায় ঘুরতে গিয়েছিলেন। বিকেলে সেখান থেকে ফেরার পথে চান্দপুর চা বাগান এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত টমটমের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়।

সংঘর্ষের ফলে মোটরসাইকেলটি ক্ষতিগ্রস্ত হয়ে আরোহীরা সড়কে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই মোহাদ্দিছ ও নয়নের মৃত্যু হয়। একই ঘটনায় আরও দুজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

দুর্ঘটনার পর ওই সড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি সরিয়ে নেয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম নেওয়া হচ্ছে।

আরও পড়ুনঃ  সেনাবাহিনীর কড়া নিরাপত্তায় ঢাকা থেকে রূপপুরে নেয়া হচ্ছে ইউরেনিয়াম