Dhaka ০৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভবিষ্যতের জ্বালানি নিরাপত্তায় সারাদেশে সৌরবিদ্যুৎ নিয়ে ‘বড় পরিকল্পনা’ গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী ছিনতাইকারী ধরতে গিয়ে বাসের ধাক্কায় প্রাণ হারালেন পুলিশ সদস্য যে কারণে হল বিবাহবিচ্ছেদ, জানালেন প্রীতম-শেহতাজ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতকে শামা ওবায়েদের বার্তা দ্বীপে দেখা মিললো দৃষ্টিনন্দন ভেরডিটার ফ্লাইক্যাচার পাখি নদী দিয়ে ভেসে যাচ্ছিল মাথা.বিহীন নারীর মরদেহ প্রবাসীর স্ত্রীর সঙ্গে হাতেনাতে ধরা পুলিশ কর্মকর্তা, অতঃপর… ৯ মাসে ডেঙ্গু আক্রান্ত ৩ হাজারের বেশি প্রেমিকাকে নিয়ে ফাঁকা বাড়িতে আশিক, ‘প্রস্তুত’ ছিলেন আরও ২ জন

দেশের সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের জন্য বিশেষ নির্দেশনা

মাঠ পর্যায়ে ভূমি সেবা আরও গতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক করতে দেশের সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে বায়োমেট্রিক ডিজিটাল হাজিরা ডিভাইস স্থাপনের নির্দেশ দিয়েছে ভূমি মন্ত্রণালয়। একই সঙ্গে এসব অফিসের কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত ওই ডিভাইস ব্যবহার নিশ্চিত করতে বলা হয়েছে।

ভূমি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে ১৪ সেপ্টেম্বর জারি করা এক পরিপত্রে এ নির্দেশ দেওয়া হয়।

এতে জেলা প্রশাসকদের নিজ নিজ জেলার সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে বায়োমেট্রিক ডিজিটাল হাজিরা ডিভাইস স্থাপন এবং এর নিয়মিত ব্যবহার নিশ্চিত করতে বলা হয়েছে।

পরিপত্রে বলা হয়, সরকারি অফিসে স্বচ্ছতা, জবাবদিহিতা ও কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকার ই-গভর্ন্যান্স চালুসহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। এর অংশ হিসেবে মাঠ পর্যায়ের ভূমি ব্যবস্থাপনাকে আরও গতিশীল ও জনবান্ধব করার উদ্যোগ নেওয়া হয়েছে।পরিপত্রে বলা হয়, জনসাধারণ যাতে নির্বিঘ্নে ও যথাসময়ে ভূমি সেবা পেতে পারেন, সেজন্য ভূমি সেবা প্রদানের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে নিয়মিত ও সময়মতো উপস্থিতি অত্যন্ত জরুরি।

এ কারণে ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন দেশের সব উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিসে অবিলম্বে বায়োমেট্রিক ডিজিটাল হাজিরা ডিভাইস স্থাপন করতে বলা হয়েছে।

একই সঙ্গে স্থাপিত ডিভাইসগুলো কর্মকর্তা-কর্মচারীরা নিয়মিত ব্যবহার করছেন কি না, তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠির মূল প্রাপক হিসেবে সব জেলা প্রশাসককে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি বিভাগীয় কমিশনার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), ভূমি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং সিস্টেম এনালিস্টসহ সংশ্লিষ্টদের কাছে পরিপত্রের অনুলিপি পাঠানো হয়েছে।

মন্ত্রণালয়ের এ উদ্যোগের ফলে মাঠ পর্যায়ে ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে উপস্থিতি আরও নিয়মতান্ত্রিক হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি ভূমি সেবা নিতে আসা সাধারণ মানুষের হয়রানি কমানো এবং সেবা প্রদানে জবাবদিহিতা বাড়াতে এটি ভূমিকা রাখবে।

আরও পড়ুনঃ  র‍্যাব-৯ এর অভিযানে সুনামগঞ্জের শান্তিগঞ্জে ধর্ষণ মামলার একমাত্র আসামি 'জয়নুল আবেদিন' সিলেট থেকে গ্রেফতার

সরকারের ই-গভর্ন্যান্স কার্যক্রমের সঙ্গে সামঞ্জস্য রেখে বায়োমেট্রিক হাজিরা ব্যবস্থা চালুর মাধ্যমে মাঠ পর্যায়ের ভূমি প্রশাসনে প্রযুক্তিনির্ভর নজরদারি ও শৃঙ্খলা আরও জোরদার হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Tag :
জনপ্রিয় পোস্ট

ভবিষ্যতের জ্বালানি নিরাপত্তায় সারাদেশে সৌরবিদ্যুৎ নিয়ে ‘বড় পরিকল্পনা’

দেশের সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের জন্য বিশেষ নির্দেশনা

Update Time : ১২:০৫:২২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬