Dhaka ০৫:৩০ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, জরিমানা ৩ জনকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, গরম খুন্তি দিয়ে দুই ছাত্রকে ছ্যাঁকা; পরিচালকসহ গ্রেপ্তার ৩ কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিতে মালিকের সন্ধানে দুদিন ধরে মাইকিং করছেন এক যুবক ৮ দফা দাবিতে রেলপথ অবরোধ, থামল কপোতাক্ষ এক্সপ্রেস ঢাকায় গোপন বৈঠক, যুবলীগের ৮ নেতা গ্রেপ্তার বিএনপির বিভিন্ন কমিটির শূন্যপদে পদোন্নতি হবে কীভাবে, জানালেন রিজভ রাষ্ট্রপতির সিলেট সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি, সাজছে নগরী ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে বাংলাদেশ: বিমানমন্ত্রী

সিলেট সীমান্তে ১৭০ ভারতীয় গরুসহ পৌনে দুই কোটি টাকার চোরাই পণ্য আটক

সিলেটের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৭০টি ভারতীয় গরুসহ প্রায় পৌনে দুই কোটি টাকার চোরাই পণ্য আটক করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।

রোববার (৬ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর দায়িত্বাধীন সীমান্তবর্তী এলাকায় বাংলাবাজার, তামাবিল, সংগ্রাম, প্রতাপপুর, সোনারহাট ও কালাইরাগ বিওপির সদস্যরা পৃথক চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেন।

অভিযানে ভারতীয় গরু ছাড়াও শাড়ি, জিরা, কসমেটিকস, বিড়ি, চকলেট, কম্বল, চা-পাতা, ফুচকা, চিনি ও বিভিন্ন ধরনের সবজি আটক করা হয়। একই সঙ্গে বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় টি-শার্ট, সোয়েটার ও জিন্স প্যান্টও জব্দ করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, আটক করা চোরাচালানী পণ্যের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৮৬ লাখ ১৮ হাজার ২৩০ টাকা।

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক বলেন, “সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল আটক করা হয়েছে। আটককৃত চোরাচালানী মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আরও পড়ুনঃ  ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দীপু মনির
Tag :
জনপ্রিয় পোস্ট

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সিলেট সীমান্তে ১৭০ ভারতীয় গরুসহ পৌনে দুই কোটি টাকার চোরাই পণ্য আটক

Update Time : ১১:২৩:২৩ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

সিলেটের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৭০টি ভারতীয় গরুসহ প্রায় পৌনে দুই কোটি টাকার চোরাই পণ্য আটক করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।

রোববার (৬ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর দায়িত্বাধীন সীমান্তবর্তী এলাকায় বাংলাবাজার, তামাবিল, সংগ্রাম, প্রতাপপুর, সোনারহাট ও কালাইরাগ বিওপির সদস্যরা পৃথক চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেন।

অভিযানে ভারতীয় গরু ছাড়াও শাড়ি, জিরা, কসমেটিকস, বিড়ি, চকলেট, কম্বল, চা-পাতা, ফুচকা, চিনি ও বিভিন্ন ধরনের সবজি আটক করা হয়। একই সঙ্গে বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় টি-শার্ট, সোয়েটার ও জিন্স প্যান্টও জব্দ করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, আটক করা চোরাচালানী পণ্যের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৮৬ লাখ ১৮ হাজার ২৩০ টাকা।

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক বলেন, “সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল আটক করা হয়েছে। আটককৃত চোরাচালানী মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আরও পড়ুনঃ  বিএনপির বিভিন্ন কমিটির শূন্যপদে পদোন্নতি হবে কীভাবে, জানালেন রিজভ