Dhaka ০৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে দুর্গাপূজায় আতশবাজি নিষেধ, গুজব ছড়ালে আইনি ব্যবস্থা ৩৩ কোটি টাকার আধুনিক চিকিৎসা সরঞ্জাম পাচ্ছে সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল সিলেট মহানগর দায়রা জজ আদালতে নবনিযুক্ত প্রসিকিউটরদের যোগদান এক দফা দাবিতে এবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা আমার নোবেল পাওয়া উচিত, কিন্তু তারা দেবে কি না জানি না: ট্রাম্প বাংলাদেশে বিনিয়োগ ও সংসদীয় সম্পর্ক জোরদারে যুক্তরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান রেলস্টেশনে জার্মান পর্যটকের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি কঠিন শর্তে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৩৩০ কোটি ডলার বিদেশি ঋণ নিচ্ছে সরকার মেধাতালিকায় দ্বিতীয় হয়েও চাকরি হয়নি ক্লীন্টনের, নদীভাঙনে হারিয়েছেন স্থায়ী ঠিকানা পবিত্র রমজানকে কেন্দ্র করে ব্যবসায়ীদের কড়া বার্তা দিলেন বাণিজ্যমন্ত্রী

চালুর পরদিনই ফাঁকা মহিলা বাস, যাত্রীদের আগ্রহ কম

  • desk news
  • Update Time : ০৪:১৭:১৭ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • ৫৪৯ Time View

নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে রাজধানীর বিভিন্ন পথে চালু করা হয়েছে মহিলা বাস সেবা। তবে চালুর পরদিনই এসব বাসে যাত্রীর উপস্থিতি ছিল তুলনামূলক কম। অধিকাংশ আসন ফাঁকা রেখেই চলতে দেখা গেছে বাসগুলোকে।

বুধবার সকাল ৯টার পর রাজধানীর শ্যামলী বাস পয়েন্ট দিয়ে মিরপুর ১০ নম্বর থেকে মতিঝিলগামী একটি মহিলা বাস যেতে দেখা যায়। বাইরে থেকে বাসটির দোতলার প্রায় সব আসনই ফাঁকা দেখা যায়। নিচতলায় ছিলেন মাত্র চার থেকে পাঁচজন নারী যাত্রী।
বাসটির পেছনের দরজার কাছে একজন পুরুষ যাত্রী এবং চালকের সহকারীর আসনে আরও একজন পুরুষকে দেখা যায়। শ্যামলী থেকে সংসদ ভবন পর্যন্ত কয়েকটি বাস পয়েন্ট পার হলেও ওই বাসে নতুন করে কোনো যাত্রী উঠতে বা নামতে দেখা যায়নি। যাত্রী না থাকায় চালকও বিভিন্ন বাস পয়েন্টে না থেমে বাস চালিয়ে যান।
অন্যদিকে, একই সময়ে রাজধানীর সাধারণ গণপরিবহনে নারী যাত্রীদের উপস্থিতি ছিল বেশ চোখে পড়ার মতো। এমনকি পুরুষ ও নারী উভয়ের জন্য চলাচলকারী বাসের দরজায় ঝুলে নারীদের যাতায়াত করতেও দেখা যায়।
বুধবার সকাল সাড়ে ৯টা থেকে ফার্মগেট এলাকায় অবস্থান করেও সকাল সাড়ে ১০টা পর্যন্ত কোনো মহিলা বাসের দেখা পাননি প্রতিবেদক। অথচ বাস পয়েন্টে এ সময় বেশ কিছু নারী যাত্রীকে অপেক্ষা করতে দেখা যায়। তাদের অনেকেই মহিলা বাসের জন্য আলাদাভাবে অপেক্ষা না করে প্রতিদিনের মতো সাধারণ বাসেই গন্তব্যে যাওয়ার চেষ্টা করেন।
ফার্মগেট বাস পয়েন্টে অপেক্ষমাণ আসমা আক্তার বলেন, তিনি মহিলা বাসের জন্য নির্দিষ্ট করে অপেক্ষা করছেন না। প্রতিদিনের মতো কর্মস্থলে যাওয়ার জন্য বের হয়েছেন এবং যে বাস আগে আসবে, সেটিতেই উঠবেন। নির্দিষ্ট মহিলা বাসের অপেক্ষায় থাকলে কখন সেটি আসবে এবং সময়মতো কর্মস্থলে পৌঁছানো যাবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে বলে জানান তিনি।

আরেক যাত্রী সোনালী খাতুন বলেন, প্রায় ৩০ মিনিট ধরে অপেক্ষা করেও মহিলা বাসের দেখা পাননি। তবে নারীদের জন্য আলাদা বাস চালুর উদ্যোগকে তিনি ভালো বলে উল্লেখ করেন। সুযোগ পেলে তিনিও এ বাসে উঠবেন বলে জানান।
সোনালী আরও বলেন, সেবাটি মাত্র শুরু হয়েছে। ভবিষ্যতে বাসের সংখ্যা বাড়ানো হলে নারীদের জন্য এটি আরও কার্যকর হবে। তবে বর্তমানে বাসের সংখ্যা কম থাকায় কর্মস্থলে যাওয়ার সময় শুধু মহিলা বাসের অপেক্ষায় থাকা কঠিন। তাই দ্রুত বাসের সংখ্যা বাড়ানো প্রয়োজন।
মঙ্গলবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে মহিলা বাস সেবার উদ্বোধন করা হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোকে যুক্ত করে প্রাথমিকভাবে নয়টি পথে ১০টি বাস চালানো হচ্ছে। এসব বাসের চালক ও সহকারী নারী। ঢাকার পাশাপাশি চট্টগ্রাম ও বগুড়াতেও মোট চারটি বাস দিয়ে এ সেবা শুরু হয়েছে।
ঢাকার নয়টি পথে সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত বাসগুলো চলাচল করবে। নির্ধারিত পথে মোট ১১৪টি স্থানে বাস থামার ব্যবস্থা রাখা হয়েছে।
আরও পড়ুনঃ  চার দোকানের ২২ ভরি স্বর্ণালংকার নিয়ে ব্যবসায়ী উধাও
Tag :
জনপ্রিয় পোস্ট

সিলেটে দুর্গাপূজায় আতশবাজি নিষেধ, গুজব ছড়ালে আইনি ব্যবস্থা

চালুর পরদিনই ফাঁকা মহিলা বাস, যাত্রীদের আগ্রহ কম

Update Time : ০৪:১৭:১৭ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিউইয়র্কে স্বাগত জানাতে প্রস্তুত প্রবাসী বাংলাদেশিরা