Dhaka ০৬:২৫ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, জরিমানা ৩ জনকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, গরম খুন্তি দিয়ে দুই ছাত্রকে ছ্যাঁকা; পরিচালকসহ গ্রেপ্তার ৩ কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিতে মালিকের সন্ধানে দুদিন ধরে মাইকিং করছেন এক যুবক ৮ দফা দাবিতে রেলপথ অবরোধ, থামল কপোতাক্ষ এক্সপ্রেস ঢাকায় গোপন বৈঠক, যুবলীগের ৮ নেতা গ্রেপ্তার বিএনপির বিভিন্ন কমিটির শূন্যপদে পদোন্নতি হবে কীভাবে, জানালেন রিজভ রাষ্ট্রপতির সিলেট সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি, সাজছে নগরী ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে বাংলাদেশ: বিমানমন্ত্রী

নির্বাচনের আগেই ঠকাচ্ছে একটি দল তারেক রহমান

  • Reporter Name
  • Update Time : ০৮:৪৬:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ৫৪৫ Time View

ক্ষমতায় গেলে সবাইকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা হবে: তারেক রহমান
ক্ষমতায় গেলে দেশের প্রত্যেক মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ লক্ষ্যে তিনি আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দুপুরে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির ধানের শীষের প্রথম জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন,
“এই দুনিয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা। বেহেশত, দোজখ—সবকিছুর মালিক আল্লাহ। অথচ একটি দল ভোটের জন্য বেহেশতের টিকিট দেওয়ার কথা বলছে। নির্বাচনের আগেই তারা মানুষকে ঠকাচ্ছে। আমরা যারা মুসলমান, আমাদের শিরকের পথে ঠেলে দেওয়া হচ্ছে।”
তিনি বলেন,
“আজ লাখ লাখ মানুষ এই মাঠে সমবেত হয়েছেন। এই পরিবেশ ও মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে কয়েক হাজার মানুষ জীবন দিয়েছেন। বিগত ১৫ বছরে ইলিয়াস আলীকে গুম করা হয়েছে, আমরা হারিয়েছি জুনাইদকে, দিনারকে। বিএনপির লাখ লাখ নেতাকর্মী খুন, মামলা ও হয়রানির শিকার হয়েছেন।”
ফ্যাসিস্ট শাসনের সমালোচনা করে তিনি বলেন,
“উন্নয়নের নামে মানুষ শুধু লুটপাটই দেখেছে। ২০০৫ সালে বন্যার সময় সুনামগঞ্জ আসতে আমার সময় লেগেছিল মাত্র ৫ ঘণ্টা। এখন লাগে ১০ ঘণ্টা। এত সময় তো লন্ডন যেতেও লাগে না। তথাকথিত নির্বাচনের মাধ্যমে তারা শুধু ভোটের অধিকার নয়, কথা বলার অধিকারও কেড়ে নিয়েছে। উন্নয়নের নামে দেশের অর্থ বিদেশে পাচার করেছে।”
তারেক রহমান বলেন,
“১২ ফেব্রুয়ারি ধানের শীষ বিজয়ী হলে স্বৈরাচারমুক্ত বাংলাদেশে গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হবে।”
বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন,
“বিএনপি দেশের বর্তমান অবস্থার পরিবর্তন চায়। কৃষক কার্ডের মাধ্যমে কৃষকের পাশে দাঁড়াতে চাই। ফ্যামিলি কার্ডের মাধ্যমে দেশের প্রতিটি পরিবারের নারী-পুরুষকে স্বাবলম্বী করে গড়ে তুলব। যারা বেকার, তাদের আর বেকার থাকতে দেওয়া হবে না—কর্মসংস্থান সৃষ্টি করে কাজে লাগানো হবে।”
তিনি আরও বলেন,
“শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় খাল খনন কর্মসূচি চালু হয়েছিল। আমরা আবার সেটি শুরু করতে চাই। এতে কৃষক উপকৃত হবেন এবং ওপার থেকে পানি ছেড়ে দিলেও দেশ বন্যায় ভেসে যাবে না।”
শেষে তারেক রহমান স্লোগান দেন—
“করব কাজ, গড়ব দেশ—সবার আগে বাংলাদেশ।”
তিনি বলেন, “দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য দেশ—সবার আগে বাংলাদেশ। টেক ব্যাক বাংলাদেশ।”
এ জন্য তিনি সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে যোগ দিলেন জহির উদ্দিন স্বপন
Tag :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নির্বাচনের আগেই ঠকাচ্ছে একটি দল তারেক রহমান

Update Time : ০৮:৪৬:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬