Dhaka ০৬:৪৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে প্রতিমন্ত্রী হুমায়ুনের সিলেটের বাসায় আগুন, যা বলছে পুলিশ ও বিএনপি নেতারা চা ও শ্রমিকদের জীবনমান উন্নয়নে সিলেটে পর্তুগিজ রাজকন্যা রাজধানীতে ছাত্রদলের প্রতিবাদী বাইক মিছিল পোশাকশিল্পে অস্থিরতার নেপথ্যে কাদের ইন্ধন? রোহিঙ্গা ইস্যুতে আইসিজের রায়ের পর যে বার্তা দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবার একযোগে পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তা বদলি চাঁদপুরে দীপু মনি ও সুজিত রায় নন্দী বাড়িতে আ গুন দিল বিক্ষুব্ধ জনতা ফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল আ.লীগের নেতাকর্মীরা বাগেরহাটে বিএনপি কার্যালয়ে আগুন দিলো নিষিদ্ধ আ.লীগ বরিশাল-পটুয়াখালী মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪০

প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর

বিদেশে থাকা বাংলাদেশি নাগরিকদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় একটি বিশেষ অভিযোগ নিষ্পত্তি ও নিরসন সেল গঠন করেছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অভিজ্ঞ কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত এই সেলের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশিরা তাদের সমস্যা ও অভিযোগ সরাসরি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জানাতে পারবেন।

প্রবাসীরা ই-মেইলের মাধ্যমে অভিযোগ পাঠানোর সুযোগ পাবেন। সেলে জমা পড়া অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

অভিযোগ নিষ্পত্তি প্রক্রিয়া আরও কার্যকর ও স্বচ্ছ করতে সেলে পাওয়া আবেদন ও অভিযোগগুলো নিয়মিতভাবে পর্যালোচনা করা হবে। পাশাপাশি দৈনিক ও সাপ্তাহিক ভিত্তিতে এসব অভিযোগের অগ্রগতি মন্ত্রী ও সচিবের কাছে উপস্থাপন করা হবে।

মন্ত্রণালয় মনে করছে, এ ব্যবস্থার ফলে বিদেশে থাকা বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া সহজ হবে।

প্রবাসীদের হয়রানি কমানো, সেবার মান বাড়ানো এবং বিভিন্ন অভিযোগের দ্রুত সমাধান নিশ্চিত করতেই নতুন এই সেল গঠন করা হয়েছে।

আরও পড়ুনঃ  কাজীদের ক্ষমতা শেষ, এবার সরকারি রেজিস্ট্রারের হাতে মুসলিম বিয়ে নথিভুক্তির দায়িত্ব
Tag :
জনপ্রিয় পোস্ট

সিলেটে প্রতিমন্ত্রী হুমায়ুনের সিলেটের বাসায় আগুন, যা বলছে পুলিশ ও বিএনপি নেতারা

প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর

Update Time : ০২:৪৬:১৯ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬