Dhaka ০৯:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেমিকাকে মোবাইল কিনে দিতে নিজের অপহরণের নাটক, বাবার কাছে মুক্তিপণ দাবি

  • online desk
  • Update Time : ১১:২০:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • ৬২২ Time View

প্রেমিকাকে নতুন মোবাইল ফোন কিনে দেওয়ার টাকা জোগাড় করতে নিজের অপহরণের নাটক সাজিয়েছেন বগুড়ার দুপচাঁচিয়ার এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। তবে পুলিশের তথ্যপ্রযুক্তিনির্ভর তদন্তে কয়েক ঘণ্টার মধ্যেই ভেস্তে যায় তার পরিকল্পনা। পরে তাকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

ঘটনাটি ঘটেছে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায়। পুলিশ জানিয়েছে, সাব্বির হোসেন নামে ওই শিক্ষার্থী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিবিএ তৃতীয় সেমিস্টারের ছাত্র। তিনি উপজেলার পলিমহেশপুর গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৮ জুলাই বিকেলে বাড়ি থেকে বের হওয়ার পর আর বাসায় ফেরেননি সাব্বির। সেদিন রাত ৮টার দিকে তার বাবা দুপচাঁচিয়া থানায় অভিযোগ করেন, একটি আইপি নম্বর থেকে ফোন করে ছেলেকে মারধরের শব্দ শোনানো হয় এবং তাকে জীবিত ফেরত পেতে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

অভিযোগ পাওয়ার পরপরই শিক্ষার্থীকে উদ্ধারে অভিযান শুরু করে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে রাজশাহী শহরের একটি স্থান থেকে তাকে উদ্ধার করা হয়।

তদন্তে পুলিশ জানতে পারে, সাব্বির কোনো অপহরণকারীর কবলে পড়েননি। বরং তিনি নিজেই আত্মগোপনে থেকে পুরো অপহরণের নাটক সাজিয়েছিলেন।

আরও পড়ুনঃ  ভীমরুলীর ভাসমান পেয়ারার হাটে মার্কিন রাষ্ট্রদূত
Tag :
জনপ্রিয় পোস্ট

প্রেমিকাকে মোবাইল কিনে দিতে নিজের অপহরণের নাটক, বাবার কাছে মুক্তিপণ দাবি

Update Time : ১১:২০:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬

প্রেমিকাকে নতুন মোবাইল ফোন কিনে দেওয়ার টাকা জোগাড় করতে নিজের অপহরণের নাটক সাজিয়েছেন বগুড়ার দুপচাঁচিয়ার এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। তবে পুলিশের তথ্যপ্রযুক্তিনির্ভর তদন্তে কয়েক ঘণ্টার মধ্যেই ভেস্তে যায় তার পরিকল্পনা। পরে তাকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

ঘটনাটি ঘটেছে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায়। পুলিশ জানিয়েছে, সাব্বির হোসেন নামে ওই শিক্ষার্থী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিবিএ তৃতীয় সেমিস্টারের ছাত্র। তিনি উপজেলার পলিমহেশপুর গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৮ জুলাই বিকেলে বাড়ি থেকে বের হওয়ার পর আর বাসায় ফেরেননি সাব্বির। সেদিন রাত ৮টার দিকে তার বাবা দুপচাঁচিয়া থানায় অভিযোগ করেন, একটি আইপি নম্বর থেকে ফোন করে ছেলেকে মারধরের শব্দ শোনানো হয় এবং তাকে জীবিত ফেরত পেতে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

অভিযোগ পাওয়ার পরপরই শিক্ষার্থীকে উদ্ধারে অভিযান শুরু করে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে রাজশাহী শহরের একটি স্থান থেকে তাকে উদ্ধার করা হয়।

তদন্তে পুলিশ জানতে পারে, সাব্বির কোনো অপহরণকারীর কবলে পড়েননি। বরং তিনি নিজেই আত্মগোপনে থেকে পুরো অপহরণের নাটক সাজিয়েছিলেন।

আরও পড়ুনঃ  আনন্দভ্রমণ পরিণত হলো শোকে,টাঙ্গুয়ার হাওরে গোসল করতে নেমে পর্যটকের মৃত্যু