Dhaka ০৩:২৪ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পরিছন্নতাকর্মী দিয়ে চলছে সরকারি হাসপাতালে রক্ত পরীক্ষার কাজ দুই দিনের কর্মসূচি ঘোষণা করল ছাত্রদল শীতলক্ষ্যা নদী থেকে নিখোঁজ তিনজনের মরদেহ উদ্ধার অভিনয়ের গণ্ডি পেরিয়ে এবার সঙ্গীতাঙ্গনে পা রাখলেন হানিয়া বাউল সম্রাট শাহ আবদুল করিমের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ ধ র্ষ ণের পর ভিডিও ছড়িয়ে দেয় চা দোকানি, অতঃপর… সকালে হাঁটতে বেরিয়ে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল নারীর ‘মহিলাদের আমার ভাল্লাগে না’—প্রতি রাতে ১/২ জন ছাত্রকে হুজুরের রুমে নিতেন পত্রিকা অফিস থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার সিলেটে পুলিশ কর্মকর্তা পরিচয়ে ব্ল্যাকমেল, এআই দিয়ে নারীর ছবি বিকৃত করে ছড়ানোর অভিযোগ

বাংলাদেশসহ কয়েক দেশে ইসরায়েলিদের ভ্রমণে সতর্কতা জারি

বিশ্বজুড়ে ইসরায়েলিদের ওপর সশস্ত্র গোষ্ঠী ও বিভিন্ন ব্যক্তির হামলার আশঙ্কা রয়েছে বলে সতর্কতা জারি করেছে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা কাউন্সিল। নতুন সতর্কবার্তায় বাংলাদেশসহ কয়েকটি দেশে ইসরায়েলিদের ভ্রমণ ও অবস্থানের বিষয়ে সতর্ক করা হয়েছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইহুদিদের আসন্ন পবিত্র দিনগুলোকে কেন্দ্র করে ইসরায়েলিদের ওপর হামলার ঝুঁকি বাড়তে পারে বলে মূল্যায়ন করেছে দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিল।

সংস্থাটির মূল্যায়ন অনুযায়ী, ইরান, লেবাননের হিজবুল্লাহ এবং ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের চলমান সংঘাতের কারণে বিশ্বের বিভিন্ন স্থানে ইসরায়েলিদের নিরাপত্তাঝুঁকি বেড়েছে।

এ ছাড়া ২০২৬ সালের অক্টোবরে হামাসের হামলার তিন বছর পূর্তিকে কেন্দ্র করে বিভিন্ন দেশে বড় ধরনের বিক্ষোভ হতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি। এসব বিক্ষোভের কোনো কোনোটি ইসরায়েলিদের বিরুদ্ধে সহিংস রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইসরায়েলের জাতীয় নিরাপত্তা কাউন্সিল আরও জানিয়েছে, হামাস ইউরোপসহ বিভিন্ন দেশে ইসরায়েলিদের লক্ষ্য করে হামলা চালানোর চেষ্টা করছে। একই সঙ্গে ইয়েমেনভিত্তিক হুতিরাও আফ্রিকা মহাদেশে ইসরায়েলিদের ওপর হামলার হুমকি দিয়েছে বলে সতর্ক করা হয়েছে।

যেসব দেশকে বেশি ঝুঁকিপূর্ণ বলা হয়েছে

ইরানের আশপাশের দেশগুলোকে ইসরায়েলিদের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে আজারবাইজান, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতকে বিশেষভাবে ঝুঁকিপূর্ণ বলে সতর্ক করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ।

এ ছাড়া জর্ডান, কাতার, সোমালিল্যান্ড এবং মিসর—সিনাই উপত্যকাসহ—ইসরায়েলিদের জন্য ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে। এসব দেশে ভ্রমণ না করার পাশাপাশি বর্তমানে অবস্থানরত ইসরায়েলিদের সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এসব দেশে বিমানের ট্রানজিট থাকলে বিমানবন্দর না ছাড়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।

ইরাক, কুর্দিস্তান, ইয়েমেন, ইরান, সিরিয়া, লেবানন ও সৌদি আরবে ইসরায়েলিদের ভ্রমণ আইনিভাবে নিষিদ্ধ বলেও জানিয়েছে দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিল। এই নিষেধাজ্ঞা দ্বৈত নাগরিকদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে বলে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুনঃ  ফের নাসির উদ্দিন পাটোয়ারীকে ডিম নিক্ষেপ

বাংলাদেশসহ আরও কয়েক দেশে সতর্কতা

অন্যদিকে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, লিবিয়া, আলজেরিয়া ও সোমালিয়াকেও ইসরায়েলিদের জন্য ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।

এসব দেশে ইসরায়েলিদের ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা কাউন্সিল। একই সঙ্গে চলমান আঞ্চলিক সংঘাত ও সম্ভাব্য বিক্ষোভের প্রেক্ষাপটে বিদেশে অবস্থানরত ইসরায়েলিদের স্থানীয় নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

পরিছন্নতাকর্মী দিয়ে চলছে সরকারি হাসপাতালে রক্ত পরীক্ষার কাজ

বাংলাদেশসহ কয়েক দেশে ইসরায়েলিদের ভ্রমণে সতর্কতা জারি

Update Time : ০৫:৫৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬

বিশ্বজুড়ে ইসরায়েলিদের ওপর সশস্ত্র গোষ্ঠী ও বিভিন্ন ব্যক্তির হামলার আশঙ্কা রয়েছে বলে সতর্কতা জারি করেছে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা কাউন্সিল। নতুন সতর্কবার্তায় বাংলাদেশসহ কয়েকটি দেশে ইসরায়েলিদের ভ্রমণ ও অবস্থানের বিষয়ে সতর্ক করা হয়েছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইহুদিদের আসন্ন পবিত্র দিনগুলোকে কেন্দ্র করে ইসরায়েলিদের ওপর হামলার ঝুঁকি বাড়তে পারে বলে মূল্যায়ন করেছে দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিল।

সংস্থাটির মূল্যায়ন অনুযায়ী, ইরান, লেবাননের হিজবুল্লাহ এবং ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের চলমান সংঘাতের কারণে বিশ্বের বিভিন্ন স্থানে ইসরায়েলিদের নিরাপত্তাঝুঁকি বেড়েছে।

এ ছাড়া ২০২৬ সালের অক্টোবরে হামাসের হামলার তিন বছর পূর্তিকে কেন্দ্র করে বিভিন্ন দেশে বড় ধরনের বিক্ষোভ হতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি। এসব বিক্ষোভের কোনো কোনোটি ইসরায়েলিদের বিরুদ্ধে সহিংস রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইসরায়েলের জাতীয় নিরাপত্তা কাউন্সিল আরও জানিয়েছে, হামাস ইউরোপসহ বিভিন্ন দেশে ইসরায়েলিদের লক্ষ্য করে হামলা চালানোর চেষ্টা করছে। একই সঙ্গে ইয়েমেনভিত্তিক হুতিরাও আফ্রিকা মহাদেশে ইসরায়েলিদের ওপর হামলার হুমকি দিয়েছে বলে সতর্ক করা হয়েছে।

যেসব দেশকে বেশি ঝুঁকিপূর্ণ বলা হয়েছে

ইরানের আশপাশের দেশগুলোকে ইসরায়েলিদের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে আজারবাইজান, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতকে বিশেষভাবে ঝুঁকিপূর্ণ বলে সতর্ক করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ।

এ ছাড়া জর্ডান, কাতার, সোমালিল্যান্ড এবং মিসর—সিনাই উপত্যকাসহ—ইসরায়েলিদের জন্য ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে। এসব দেশে ভ্রমণ না করার পাশাপাশি বর্তমানে অবস্থানরত ইসরায়েলিদের সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এসব দেশে বিমানের ট্রানজিট থাকলে বিমানবন্দর না ছাড়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।

ইরাক, কুর্দিস্তান, ইয়েমেন, ইরান, সিরিয়া, লেবানন ও সৌদি আরবে ইসরায়েলিদের ভ্রমণ আইনিভাবে নিষিদ্ধ বলেও জানিয়েছে দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিল। এই নিষেধাজ্ঞা দ্বৈত নাগরিকদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে বলে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুনঃ  বিয়ের আশ্বাসে সম্পর্ক, গর্ভধারণ ও গর্ভপাত; প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান