Dhaka ০৪:১৬ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে প্রতিমন্ত্রী হুমায়ুনের সিলেটের বাসায় আগুন, যা বলছে পুলিশ ও বিএনপি নেতারা চা ও শ্রমিকদের জীবনমান উন্নয়নে সিলেটে পর্তুগিজ রাজকন্যা রাজধানীতে ছাত্রদলের প্রতিবাদী বাইক মিছিল পোশাকশিল্পে অস্থিরতার নেপথ্যে কাদের ইন্ধন? রোহিঙ্গা ইস্যুতে আইসিজের রায়ের পর যে বার্তা দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবার একযোগে পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তা বদলি চাঁদপুরে দীপু মনি ও সুজিত রায় নন্দী বাড়িতে আ গুন দিল বিক্ষুব্ধ জনতা ফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল আ.লীগের নেতাকর্মীরা বাগেরহাটে বিএনপি কার্যালয়ে আগুন দিলো নিষিদ্ধ আ.লীগ বরিশাল-পটুয়াখালী মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪০

বিয়ের আসরে হঠাৎ অসুস্থ কনে, অতঃপর…

চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিয়ের আয়োজনের মধ্যেই অসুস্থ হয়ে পড়ে ১৪ বছর বয়সী এক কিশোরী। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রশাসন বাল্যবিবাহের আয়োজন বন্ধ করে দিয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কুড়ুলগাছি গ্রামে এ ঘটনা ঘটে। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

জানা গেছে, বিয়ের আনুষ্ঠানিকতা চলার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে কিশোরীটি। বিষয়টি প্রশাসনের নজরে আসার পর দ্রুত সেখানে অভিযান চালানো হয়। প্রশাসনের কর্মকর্তারা বিয়ের আয়োজন বন্ধ করে কিশোরীকে চিকিৎসার জন্য দর্শনা মুক্তি ক্লিনিকে ভর্তি করেন। বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো বলে জানা গেছে।

বাল্যবিবাহ আয়োজন ও এতে সহযোগিতার অভিযোগে কিশোরীর বাবা রফিকুল ইসলাম ওরফে কচিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭-এর সংশ্লিষ্ট ধারায় ভ্রাম্যমাণ আদালত এ অর্থদণ্ড দেন।

উপজেলা প্রশাসন জানিয়েছে, বাল্যবিবাহ প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  সিলামে ছুরিকাঘাতে যুবক নিহত, সংঘর্ষে আহত ৩০
Tag :
জনপ্রিয় পোস্ট

সিলেটে প্রতিমন্ত্রী হুমায়ুনের সিলেটের বাসায় আগুন, যা বলছে পুলিশ ও বিএনপি নেতারা

বিয়ের আসরে হঠাৎ অসুস্থ কনে, অতঃপর…

Update Time : ১১:৫২:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিয়ের আয়োজনের মধ্যেই অসুস্থ হয়ে পড়ে ১৪ বছর বয়সী এক কিশোরী। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রশাসন বাল্যবিবাহের আয়োজন বন্ধ করে দিয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কুড়ুলগাছি গ্রামে এ ঘটনা ঘটে। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

জানা গেছে, বিয়ের আনুষ্ঠানিকতা চলার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে কিশোরীটি। বিষয়টি প্রশাসনের নজরে আসার পর দ্রুত সেখানে অভিযান চালানো হয়। প্রশাসনের কর্মকর্তারা বিয়ের আয়োজন বন্ধ করে কিশোরীকে চিকিৎসার জন্য দর্শনা মুক্তি ক্লিনিকে ভর্তি করেন। বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো বলে জানা গেছে।

বাল্যবিবাহ আয়োজন ও এতে সহযোগিতার অভিযোগে কিশোরীর বাবা রফিকুল ইসলাম ওরফে কচিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭-এর সংশ্লিষ্ট ধারায় ভ্রাম্যমাণ আদালত এ অর্থদণ্ড দেন।

উপজেলা প্রশাসন জানিয়েছে, বাল্যবিবাহ প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির