Dhaka ১২:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিস্কুটের লোভ দেখিয়ে শি.শুকে বাঁশঝাড়ে নিয়ে যান ইমারত আলী, অতঃপর…

রংপুর নগরীর হারাগাছ থানা এলাকায় ৯ বছরের এক শিশুকে বিস্কুটের লোভ দেখিয়ে বাঁশঝাড়ে নিয়ে ধর্ষণের অভিযোগে ইমারত আলী (৫৮) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ।শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক চৌহান।এর আগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় রংপুর সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের বাহার কাছনা সিগারেট কোম্পানির সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।ভুক্তভোগী শিশুর মা জানান, শুক্রবার সন্ধ্যায় পাশের বাড়ি থেকে নিজ বাসায় ফেরার পথে তার মেয়েকে বিস্কুটের লোভ দেখিয়ে পাশের একটি বাঁশঝাড়ে নিয়ে যান ইমারত আলী। সেখানে ভয়ভীতি দেখিয়ে শিশুটিকে ধর্ষণ করা হয়। ঘটনার পর ইমারত আলী ও শিশুটিকে একসাথে বাঁশঝাড় থেকে বের হতে দেখে সন্দেহ হয় এক প্রতিবেশীর। তিনি শিশুটির মায়ের কাছে জানালে, মায়ের জিজ্ঞাসাবাদের মুখে শিশুটি কান্নাজড়িত কণ্ঠে ঘটনার বিস্তারিত তুলে ধরে। বিষয়টি তাৎক্ষণিক জানাজানি হলে স্থানীয় বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত ইমারত আলীকে ঘটনাস্থলেই আটক করে এবং পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাকে হেফাজতে নেয়।

এদিকে গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক চৌহান বলেন, ঘটনাটি জানামাত্রই পুলিশ গিয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করার পর আসামিকে আদালতের মাধ্যমে বিচারিক প্রক্রিয়া ও জেলহাজতে পাঠানো হয়েছে। একই সাথে ভুক্তভোগী শিশুর প্রয়োজনীয় ডাক্তারি পরীক্ষার (মেডিকেল টেস্ট) বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুনঃ  সিলেটে একদিনে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত
Tag :
জনপ্রিয় পোস্ট

বিস্কুটের লোভ দেখিয়ে শি.শুকে বাঁশঝাড়ে নিয়ে যান ইমারত আলী, অতঃপর…

Update Time : ০৩:৪৭:২৪ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

রংপুর নগরীর হারাগাছ থানা এলাকায় ৯ বছরের এক শিশুকে বিস্কুটের লোভ দেখিয়ে বাঁশঝাড়ে নিয়ে ধর্ষণের অভিযোগে ইমারত আলী (৫৮) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ।শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক চৌহান।এর আগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় রংপুর সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের বাহার কাছনা সিগারেট কোম্পানির সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।ভুক্তভোগী শিশুর মা জানান, শুক্রবার সন্ধ্যায় পাশের বাড়ি থেকে নিজ বাসায় ফেরার পথে তার মেয়েকে বিস্কুটের লোভ দেখিয়ে পাশের একটি বাঁশঝাড়ে নিয়ে যান ইমারত আলী। সেখানে ভয়ভীতি দেখিয়ে শিশুটিকে ধর্ষণ করা হয়। ঘটনার পর ইমারত আলী ও শিশুটিকে একসাথে বাঁশঝাড় থেকে বের হতে দেখে সন্দেহ হয় এক প্রতিবেশীর। তিনি শিশুটির মায়ের কাছে জানালে, মায়ের জিজ্ঞাসাবাদের মুখে শিশুটি কান্নাজড়িত কণ্ঠে ঘটনার বিস্তারিত তুলে ধরে। বিষয়টি তাৎক্ষণিক জানাজানি হলে স্থানীয় বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত ইমারত আলীকে ঘটনাস্থলেই আটক করে এবং পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাকে হেফাজতে নেয়।

এদিকে গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক চৌহান বলেন, ঘটনাটি জানামাত্রই পুলিশ গিয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করার পর আসামিকে আদালতের মাধ্যমে বিচারিক প্রক্রিয়া ও জেলহাজতে পাঠানো হয়েছে। একই সাথে ভুক্তভোগী শিশুর প্রয়োজনীয় ডাক্তারি পরীক্ষার (মেডিকেল টেস্ট) বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুনঃ  পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ না দিতে ভুক্তভোগীকে হ ত্যা র হুমকি