Dhaka ০৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে দুর্গাপূজায় আতশবাজি নিষেধ, গুজব ছড়ালে আইনি ব্যবস্থা ৩৩ কোটি টাকার আধুনিক চিকিৎসা সরঞ্জাম পাচ্ছে সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল সিলেট মহানগর দায়রা জজ আদালতে নবনিযুক্ত প্রসিকিউটরদের যোগদান এক দফা দাবিতে এবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা আমার নোবেল পাওয়া উচিত, কিন্তু তারা দেবে কি না জানি না: ট্রাম্প বাংলাদেশে বিনিয়োগ ও সংসদীয় সম্পর্ক জোরদারে যুক্তরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান রেলস্টেশনে জার্মান পর্যটকের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি কঠিন শর্তে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৩৩০ কোটি ডলার বিদেশি ঋণ নিচ্ছে সরকার মেধাতালিকায় দ্বিতীয় হয়েও চাকরি হয়নি ক্লীন্টনের, নদীভাঙনে হারিয়েছেন স্থায়ী ঠিকানা পবিত্র রমজানকে কেন্দ্র করে ব্যবসায়ীদের কড়া বার্তা দিলেন বাণিজ্যমন্ত্রী

মৌলভীবাজারে যুবদলের ছয় নেতাকে কারণ দর্শানোর নোটিশ

কেন্দ্রীয়ভাবে ঘোষিত সাংগঠনিক কর্মসূচি যথাযথ সময়ে পালন না করা এবং দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা ও পৌর যুবদলের ছয় নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

জেলা যুবদলের পক্ষ থেকে পৃথক চিঠির মাধ্যমে তাদের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে নোটিশগুলো প্রকাশ্যে আসে। চিঠিগুলোতে ২৩ সেপ্টেম্বরের তারিখ উল্লেখ রয়েছে।

নোটিশ পাওয়া নেতারা হলেন শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন জারু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল মোহিত কদর ও সদস্য সচিব টিটু আহমেদ। এছাড়া শ্রীমঙ্গল পৌর যুবদলের আহ্বায়ক সারোয়ার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মীর এম এ কালাম এবং সদস্য সচিব প্রণব বৈদ্য রয়েছেন।

জেলা যুবদলের পক্ষ থেকে বলা হয়েছে, কেন্দ্রীয় কমিটির সাম্প্রতিক সাংগঠনিক কর্মসূচিগুলো সংশ্লিষ্ট ইউনিটে যথাযথভাবে বাস্তবায়ন করা হয়নি। নোটিশে এ ঘটনাকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও দায়িত্বে অবহেলা হিসেবে উল্লেখ করা হয়েছে।

নোটিশে ছয় নেতাকে আগামী সাত কার্যদিবসের মধ্যে লিখিতভাবে নিজেদের অবস্থান ব্যাখ্যা করতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না দিলে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে।

জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুনঃ  ‘যতটা পাপ কামিয়েছি, তার সবটা ধুয়েমুছে সুন্দরভাবে মরতে চাই’
Tag :
জনপ্রিয় পোস্ট

সিলেটে দুর্গাপূজায় আতশবাজি নিষেধ, গুজব ছড়ালে আইনি ব্যবস্থা

মৌলভীবাজারে যুবদলের ছয় নেতাকে কারণ দর্শানোর নোটিশ

Update Time : ১১:৩৪:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

কেন্দ্রীয়ভাবে ঘোষিত সাংগঠনিক কর্মসূচি যথাযথ সময়ে পালন না করা এবং দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা ও পৌর যুবদলের ছয় নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

জেলা যুবদলের পক্ষ থেকে পৃথক চিঠির মাধ্যমে তাদের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে নোটিশগুলো প্রকাশ্যে আসে। চিঠিগুলোতে ২৩ সেপ্টেম্বরের তারিখ উল্লেখ রয়েছে।

নোটিশ পাওয়া নেতারা হলেন শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন জারু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল মোহিত কদর ও সদস্য সচিব টিটু আহমেদ। এছাড়া শ্রীমঙ্গল পৌর যুবদলের আহ্বায়ক সারোয়ার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মীর এম এ কালাম এবং সদস্য সচিব প্রণব বৈদ্য রয়েছেন।

জেলা যুবদলের পক্ষ থেকে বলা হয়েছে, কেন্দ্রীয় কমিটির সাম্প্রতিক সাংগঠনিক কর্মসূচিগুলো সংশ্লিষ্ট ইউনিটে যথাযথভাবে বাস্তবায়ন করা হয়নি। নোটিশে এ ঘটনাকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও দায়িত্বে অবহেলা হিসেবে উল্লেখ করা হয়েছে।

নোটিশে ছয় নেতাকে আগামী সাত কার্যদিবসের মধ্যে লিখিতভাবে নিজেদের অবস্থান ব্যাখ্যা করতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না দিলে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে।

জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুনঃ  তরুণ উদ্যোক্তাদের ৫০০ কোটি টাকা দেবে বাংলাদেশ ব্যাংক