Dhaka ১১:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেট মহানগর বিএনপির সভাপতি হিসেবে আবারও দায়িত্ব পেলেন নাসিম হোসাইন

সিলেট মহানগর বিএনপির সভাপতি হিসেবে পুনরায় দায়িত্ব পেয়েছেন নাসিম হোসাইন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কার্যালয় থেকে জারি করা এক সাংগঠনিক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ৪ নভেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
সর্বশেষ সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী নাসিম হোসাইনকে পুনরায় সিলেট মহানগর বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
নির্দেশনায় তাকে দলকে আরও শক্তিশালী, ঐক্যবদ্ধ ও সুসংগঠিত করতে সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে।
এ সিদ্ধান্তের অনুলিপি বিএনপির সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক আলহাজ জি কে গউছ, সহ-সাংগঠনিক সম্পাদক কলিমউদ্দিন আহমেদ মিলন ও মিফতা সিদ্দিকী এবং সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইমদাদ হোসেন চৌধুরীর কাছেও পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ  টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
Tag :
জনপ্রিয় পোস্ট

সিলেট মহানগর বিএনপির সভাপতি হিসেবে আবারও দায়িত্ব পেলেন নাসিম হোসাইন

Update Time : ০৫:০০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬

সিলেট মহানগর বিএনপির সভাপতি হিসেবে পুনরায় দায়িত্ব পেয়েছেন নাসিম হোসাইন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কার্যালয় থেকে জারি করা এক সাংগঠনিক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ৪ নভেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
সর্বশেষ সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী নাসিম হোসাইনকে পুনরায় সিলেট মহানগর বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
নির্দেশনায় তাকে দলকে আরও শক্তিশালী, ঐক্যবদ্ধ ও সুসংগঠিত করতে সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে।
এ সিদ্ধান্তের অনুলিপি বিএনপির সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক আলহাজ জি কে গউছ, সহ-সাংগঠনিক সম্পাদক কলিমউদ্দিন আহমেদ মিলন ও মিফতা সিদ্দিকী এবং সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইমদাদ হোসেন চৌধুরীর কাছেও পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ  পুত্রবধূকে ধর্ষণের চেষ্টা! শ্বশুরের বিরুদ্ধে মামলা