Dhaka ০৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধ র্ষ ণ, অভিযুক্ত গ্রেপ্তার

সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে ১৬ বছরের এক কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি পাভেল আহমদকে (২০) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৫টা ৩৫ মিনিটের দিকে গোলাপগঞ্জ থানার ফুলবাড়ী ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে গোলাপগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি-৯-এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভুক্তভোগী কিশোরী গোলাপগঞ্জ সদর মডেল থানাধীন আমুড়া এলাকার বাসিন্দা। পাভেল আহমদের সঙ্গে তার আগে থেকেই প্রেমের সম্পর্ক ছিল। গত ২৩ মে বিকেলে আমুড়া বাঙালিকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে পাভেল আহমদ ও তার সহযোগী আবদুর রহমান বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যায়।

পরে তাকে রানাপিং বাজারসংলগ্ন একটি খালি বাড়িতে নিয়ে আটকে রাখা হয় বলে অভিযোগ করা হয়েছে। ২৪ মে ও ২৮ মে বিভিন্ন সময়ে বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীটিকে একাধিকবার ধর্ষণ করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। পরে বিয়ে করবে না জানিয়ে পাভেল কিশোরীকে সিএনজিতে করে তার বাড়ির সামনে নামিয়ে দিয়ে চলে যায়।

বাড়িতে ফিরে কিশোরী পরিবারের সদস্যদের কাছে ঘটনাটি জানায়। পরে তার মা বাদী হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় মামলা করেন। মামলার পর আসামিকে আইনের আওতায় আনতে এসআরবি-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় প্রধান আসামি পাভেল আহমদকে গ্রেপ্তার করা হয়। তিনি আমুড়া এলাকার আবদুর রহমানের ছেলে।

আরও পড়ুনঃ  ভিজিএফের কার্ড নিয়ে সংঘর্ষ বিএনপির ৫০ কর্মী আহত
Tag :
জনপ্রিয় পোস্ট

সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধ র্ষ ণ, অভিযুক্ত গ্রেপ্তার

Update Time : ০২:২৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে ১৬ বছরের এক কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি পাভেল আহমদকে (২০) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৫টা ৩৫ মিনিটের দিকে গোলাপগঞ্জ থানার ফুলবাড়ী ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে গোলাপগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি-৯-এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভুক্তভোগী কিশোরী গোলাপগঞ্জ সদর মডেল থানাধীন আমুড়া এলাকার বাসিন্দা। পাভেল আহমদের সঙ্গে তার আগে থেকেই প্রেমের সম্পর্ক ছিল। গত ২৩ মে বিকেলে আমুড়া বাঙালিকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে পাভেল আহমদ ও তার সহযোগী আবদুর রহমান বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যায়।

পরে তাকে রানাপিং বাজারসংলগ্ন একটি খালি বাড়িতে নিয়ে আটকে রাখা হয় বলে অভিযোগ করা হয়েছে। ২৪ মে ও ২৮ মে বিভিন্ন সময়ে বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীটিকে একাধিকবার ধর্ষণ করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। পরে বিয়ে করবে না জানিয়ে পাভেল কিশোরীকে সিএনজিতে করে তার বাড়ির সামনে নামিয়ে দিয়ে চলে যায়।

বাড়িতে ফিরে কিশোরী পরিবারের সদস্যদের কাছে ঘটনাটি জানায়। পরে তার মা বাদী হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় মামলা করেন। মামলার পর আসামিকে আইনের আওতায় আনতে এসআরবি-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় প্রধান আসামি পাভেল আহমদকে গ্রেপ্তার করা হয়। তিনি আমুড়া এলাকার আবদুর রহমানের ছেলে।

আরও পড়ুনঃ  মিষ্টির জীবন নিয়ে ‘ছিনিমিনি’ খেলে উধাও জীবন মিয়া, অতঃপর...