Dhaka ১০:৪৭ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটের বিভিন্ন রুটে বাড়ল বাস ভাড়া, কোন পথে কত

জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাবে সিলেট অঞ্চলের বিভিন্ন রুটে ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন তালিকা অনুযায়ী দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ভাড়া ১৭ পয়সা বেড়েছে।

নতুন হিসাবে প্রতি কিলোমিটারে বাস ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৪০ পয়সা করা হয়েছে। তবে গ্যাস, অকটেন ও পেট্রোলচালিত যানবাহনের ভাড়া অপরিবর্তিত রাখা হয়েছে।

সিলেট-ঢাকা রুটে নন-এসি বাসের ভাড়া ৫০ টাকা এবং এসি বাসের ভাড়া ১০০ টাকা বাড়ানো হয়েছে। ফলে নন-এসি বাসে ভাড়া দাঁড়িয়েছে ৭৯০ টাকা এবং এসি বাসে ১ হাজার ৭০০ টাকা।

সিলেট-সুনামগঞ্জ রুটে ৪০ আসনের বাসে ভাড়া নির্ধারণ করা হয়েছে ১৪২ টাকা এবং ৫১ আসনের বাসে ১৮১ টাকা। ৮৯ কিলোমিটার সিলেট-জকিগঞ্জ রুটে ৪০ আসনের বাসে ২১৪ টাকা ও ৫১ আসনের বাসে ২৭৩ টাকা ভাড়া হবে।

সিলেট-ছাতক রুটে ৪০ আসনের বাসে জনপ্রতি ভাড়া ৭০ টাকা নির্ধারণ করা হয়েছে।

টোলযুক্ত রুটগুলোর ক্ষেত্রেও টোলের অর্থ ভাড়ার সঙ্গে যুক্ত করা হয়েছে। সিলেট-দিরাই রুটে ৩৫ টাকা টোলসহ ৪০ আসনের বাসে ভাড়া ২১৫ টাকা এবং ৫১ আসনের বাসে ২৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

সিলেট-কুলাউড়া রুটে ৬৫ টাকা টোলসহ ৪০ আসনের বাসে ভাড়া ১৪৬ টাকা এবং ৫১ আসনের বাসে ১৮৬ টাকা। সিলেট-শেরপুর রুটে ৩৫ টাকা টোলসহ ভাড়া নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ৮৯ ও ১১৩ টাকা।

এদিকে সিলেট-বিশ্বনাথ রুটে ৬ টাকা টোলসহ ৪০ আসনের বাসে ৫৮ টাকা এবং ৫১ আসনের বাসে ৭৪ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।

অন্যান্য রুটের মধ্যে সিলেট-শ্রীমঙ্গল পথে ৪০ আসনের বাসে ১৯৯ টাকা ও ৫১ আসনের বাসে ২৫৪ টাকা, সিলেট-জাফলং পথে যথাক্রমে ১৩৯ টাকা ২০ পয়সা ও ১৭৭ টাকা এবং সিলেট-গোয়াইনঘাট পথে ৯১ টাকা ও ১১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুনঃ  ইয়াবা সেবনে বাধা,ঘুমন্ত শি’শুকেও রেহাই দেয়নি খু’নিরা

এ ছাড়া সিলেট-মৌলভীবাজার রুটে ৪০ আসনের বাসে ১৫১ টাকা ও ৫১ আসনের বাসে ১৯৩ টাকা এবং সিলেট-চন্দরপুর রুটে যথাক্রমে ৬৫ টাকা ও ৮৩ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।

সিলেট জেলা সড়ক পরিবহন বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখ এমরান হোসেন ঝুনু জানিয়েছেন, নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত অর্থ নেওয়ার সুযোগ নেই। প্রতিটি বাসে যাত্রীদের দৃশ্যমান স্থানে নতুন ভাড়ার তালিকা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

সিলেটের বিভিন্ন রুটে বাড়ল বাস ভাড়া, কোন পথে কত

Update Time : ০১:৫২:১৯ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাবে সিলেট অঞ্চলের বিভিন্ন রুটে ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন তালিকা অনুযায়ী দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ভাড়া ১৭ পয়সা বেড়েছে।

নতুন হিসাবে প্রতি কিলোমিটারে বাস ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৪০ পয়সা করা হয়েছে। তবে গ্যাস, অকটেন ও পেট্রোলচালিত যানবাহনের ভাড়া অপরিবর্তিত রাখা হয়েছে।

সিলেট-ঢাকা রুটে নন-এসি বাসের ভাড়া ৫০ টাকা এবং এসি বাসের ভাড়া ১০০ টাকা বাড়ানো হয়েছে। ফলে নন-এসি বাসে ভাড়া দাঁড়িয়েছে ৭৯০ টাকা এবং এসি বাসে ১ হাজার ৭০০ টাকা।

সিলেট-সুনামগঞ্জ রুটে ৪০ আসনের বাসে ভাড়া নির্ধারণ করা হয়েছে ১৪২ টাকা এবং ৫১ আসনের বাসে ১৮১ টাকা। ৮৯ কিলোমিটার সিলেট-জকিগঞ্জ রুটে ৪০ আসনের বাসে ২১৪ টাকা ও ৫১ আসনের বাসে ২৭৩ টাকা ভাড়া হবে।

সিলেট-ছাতক রুটে ৪০ আসনের বাসে জনপ্রতি ভাড়া ৭০ টাকা নির্ধারণ করা হয়েছে।

টোলযুক্ত রুটগুলোর ক্ষেত্রেও টোলের অর্থ ভাড়ার সঙ্গে যুক্ত করা হয়েছে। সিলেট-দিরাই রুটে ৩৫ টাকা টোলসহ ৪০ আসনের বাসে ভাড়া ২১৫ টাকা এবং ৫১ আসনের বাসে ২৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

সিলেট-কুলাউড়া রুটে ৬৫ টাকা টোলসহ ৪০ আসনের বাসে ভাড়া ১৪৬ টাকা এবং ৫১ আসনের বাসে ১৮৬ টাকা। সিলেট-শেরপুর রুটে ৩৫ টাকা টোলসহ ভাড়া নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ৮৯ ও ১১৩ টাকা।

এদিকে সিলেট-বিশ্বনাথ রুটে ৬ টাকা টোলসহ ৪০ আসনের বাসে ৫৮ টাকা এবং ৫১ আসনের বাসে ৭৪ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।

অন্যান্য রুটের মধ্যে সিলেট-শ্রীমঙ্গল পথে ৪০ আসনের বাসে ১৯৯ টাকা ও ৫১ আসনের বাসে ২৫৪ টাকা, সিলেট-জাফলং পথে যথাক্রমে ১৩৯ টাকা ২০ পয়সা ও ১৭৭ টাকা এবং সিলেট-গোয়াইনঘাট পথে ৯১ টাকা ও ১১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুনঃ  সাজেকে ইউপিডিএফ-জেএসএসের সংঘর্ষ, গোলা.গুলি