Dhaka ০৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কঠিন শর্তে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৩৩০ কোটি ডলার বিদেশি ঋণ নিচ্ছে সরকার মেধাতালিকায় দ্বিতীয় হয়েও চাকরি হয়নি ক্লীন্টনের, নদীভাঙনে হারিয়েছেন স্থায়ী ঠিকানা পবিত্র রমজানকে কেন্দ্র করে ব্যবসায়ীদের কড়া বার্তা দিলেন বাণিজ্যমন্ত্রী সিলেটে পাসপোর্ট করতে গিয়ে অকল্পনীয় অভিজ্ঞতার মুখোমুখি মাদরাসাছাত্র বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর সবচেয়ে অকর্মা সন্তানগুলোই সাংবাদিক হয়: সাবেক ছাত্রদল নেতা প্রশিক্ষণ নিতে জাপানে যাচ্ছেন দেশের ১৭ বিচারক ও ৬ আইনজীবী বাঁচতে চায় ৭ বছরের অনুষ্কা, প্রয়োজন ৫–৬ লাখ টাকা অতিদরিদ্রদের বরাদ্দের মাল ভাগাভাগি নিয়ে দুই পক্ষের হাতাহাতি

আবারও মেসির সতীর্থ হতে পারেন ডি মারিয়া, আলোচনায় ইন্টার মায়ামি

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার পর আর্জেন্টিনার জার্সিতে আর লিওনেল মেসির সঙ্গে মাঠে দেখা যায়নি বিশ্বকাপজয়ী তারকা আনহেল ডি মারিয়াকে। তবে ক্লাব ফুটবলে সেই অপেক্ষা শেষ হতে পারে। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিয়ে আবারও মেসির সতীর্থ হতে পারেন ৩৮ বছর বয়সী এই আর্জেন্টাইন তারকা।

কোপা লিবার্তাদোরেস থেকে রোজারিও সেন্ট্রাল বিদায় নেওয়ার পর নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার ইঙ্গিত দিয়েছেন ডি মারিয়া। তিনি খেলা চালিয়ে যেতে চান জানালেও পরবর্তী গন্তব্য এখনো চূড়ান্ত করেননি। এরই মধ্যে সম্ভাব্য নতুন ঠিকানা হিসেবে ইন্টার মায়ামির নাম আলোচনায় এসেছে।

আন্তর্জাতিক ফুটবলভিত্তিক সংবাদমাধ্যম গোল ডটকমের প্রতিবেদনে বলা হয়েছে, ডি মারিয়াকে এর আগেও দলে ভেড়ানোর চেষ্টা করেছিল ইন্টার মায়ামি। তবে আগের সেই আলোচনা চূড়ান্ত রূপ পায়নি। এবার ২০২৭ সালকে সামনে রেখে নতুন করে সম্ভাবনা তৈরি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ইন্টার মায়ামিতে যোগ দিলে দীর্ঘদিনের বন্ধু মেসির সঙ্গে আবারও একই ক্লাবের হয়ে খেলবেন ডি মারিয়া। আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে মেসি ও ডি মারিয়ার বন্ধুত্ব এবং মাঠের বোঝাপড়া দলটির সাফল্যের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান ছিল।

২০০৮ সালের বেইজিং অলিম্পিকে সোনা জয়ের মধ্য দিয়ে জাতীয় দলে তাঁদের যৌথ সাফল্যের অধ্যায় শুরু হয়। এরপর একসঙ্গে তাঁরা জিতেছেন বিশ্বকাপ, কোপা আমেরিকা ও ফিনালিসিমাসহ একাধিক বড় শিরোপা।

২০২১ সালের কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলের বিপক্ষে ডি মারিয়ার করা গোলেই দীর্ঘ ২৮ বছরের শিরোপা-খরা কাটিয়ে মহাদেশীয় শ্রেষ্ঠত্ব অর্জন করে আর্জেন্টিনা। পরের বছর ইতালির বিপক্ষে ফিনালিসিমা জয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন দুজন।

সবশেষ ২০২২ কাতার বিশ্বকাপে ফ্রান্সের বিপক্ষে ঐতিহাসিক ফাইনালেও ডি মারিয়ার পারফরম্যান্স ছিল স্মরণীয়। মেসির জোড়া গোলের পাশাপাশি ডি মারিয়ার গোলও আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

কাতার বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান ডি মারিয়া। এরপর থেকে আর্জেন্টিনার জার্সিতে মেসির সঙ্গে তাঁর আর মাঠে নামা হয়নি। তবে ইন্টার মায়ামিতে যোগ দিলে ক্লাব ফুটবলে আবারও এই দুই তারকা একসঙ্গে মাঠ মাতাতে পারেন—এমন সম্ভাবনাই এখন আলোচনায়।

আরও পড়ুনঃ  বিস্কুটের লোভ দেখিয়ে শি.শুকে বাঁশঝাড়ে নিয়ে যান ইমারত আলী, অতঃপর...
Tag :
জনপ্রিয় পোস্ট

কঠিন শর্তে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৩৩০ কোটি ডলার বিদেশি ঋণ নিচ্ছে সরকার

আবারও মেসির সতীর্থ হতে পারেন ডি মারিয়া, আলোচনায় ইন্টার মায়ামি

Update Time : ০১:১৯:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার পর আর্জেন্টিনার জার্সিতে আর লিওনেল মেসির সঙ্গে মাঠে দেখা যায়নি বিশ্বকাপজয়ী তারকা আনহেল ডি মারিয়াকে। তবে ক্লাব ফুটবলে সেই অপেক্ষা শেষ হতে পারে। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিয়ে আবারও মেসির সতীর্থ হতে পারেন ৩৮ বছর বয়সী এই আর্জেন্টাইন তারকা।

কোপা লিবার্তাদোরেস থেকে রোজারিও সেন্ট্রাল বিদায় নেওয়ার পর নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার ইঙ্গিত দিয়েছেন ডি মারিয়া। তিনি খেলা চালিয়ে যেতে চান জানালেও পরবর্তী গন্তব্য এখনো চূড়ান্ত করেননি। এরই মধ্যে সম্ভাব্য নতুন ঠিকানা হিসেবে ইন্টার মায়ামির নাম আলোচনায় এসেছে।

আন্তর্জাতিক ফুটবলভিত্তিক সংবাদমাধ্যম গোল ডটকমের প্রতিবেদনে বলা হয়েছে, ডি মারিয়াকে এর আগেও দলে ভেড়ানোর চেষ্টা করেছিল ইন্টার মায়ামি। তবে আগের সেই আলোচনা চূড়ান্ত রূপ পায়নি। এবার ২০২৭ সালকে সামনে রেখে নতুন করে সম্ভাবনা তৈরি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ইন্টার মায়ামিতে যোগ দিলে দীর্ঘদিনের বন্ধু মেসির সঙ্গে আবারও একই ক্লাবের হয়ে খেলবেন ডি মারিয়া। আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে মেসি ও ডি মারিয়ার বন্ধুত্ব এবং মাঠের বোঝাপড়া দলটির সাফল্যের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান ছিল।

২০০৮ সালের বেইজিং অলিম্পিকে সোনা জয়ের মধ্য দিয়ে জাতীয় দলে তাঁদের যৌথ সাফল্যের অধ্যায় শুরু হয়। এরপর একসঙ্গে তাঁরা জিতেছেন বিশ্বকাপ, কোপা আমেরিকা ও ফিনালিসিমাসহ একাধিক বড় শিরোপা।

২০২১ সালের কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলের বিপক্ষে ডি মারিয়ার করা গোলেই দীর্ঘ ২৮ বছরের শিরোপা-খরা কাটিয়ে মহাদেশীয় শ্রেষ্ঠত্ব অর্জন করে আর্জেন্টিনা। পরের বছর ইতালির বিপক্ষে ফিনালিসিমা জয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন দুজন।

সবশেষ ২০২২ কাতার বিশ্বকাপে ফ্রান্সের বিপক্ষে ঐতিহাসিক ফাইনালেও ডি মারিয়ার পারফরম্যান্স ছিল স্মরণীয়। মেসির জোড়া গোলের পাশাপাশি ডি মারিয়ার গোলও আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

কাতার বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান ডি মারিয়া। এরপর থেকে আর্জেন্টিনার জার্সিতে মেসির সঙ্গে তাঁর আর মাঠে নামা হয়নি। তবে ইন্টার মায়ামিতে যোগ দিলে ক্লাব ফুটবলে আবারও এই দুই তারকা একসঙ্গে মাঠ মাতাতে পারেন—এমন সম্ভাবনাই এখন আলোচনায়।

আরও পড়ুনঃ  গোয়াইনঘাটে ট্রাকভর্তি অবৈধ কসমেটিকস ও ব্যাটারি জব্দ, গ্রেপ্তার ২