Dhaka ০২:০৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এবার ক্ষমা চাইলেন মাসুদের ‘শালী’, কান ধরে তওবা করলেন শ্বশুর

দেশজুড়ে আলোচনা সমালোচনা পর এবার নওগাঁয় আপন শ্যালিকাকে বিয়ে করা মাসুদের দ্বিতীয় স্ত্রী পুর্নিমা ও শ্বশুর মান্নান সাপুরে গ্রামবাসীর সামনে ক্ষমা চেয়েছেন এবং তওবা করেছেন। এ ছাড়া মাসুদও কান ধরে ক্ষমা চান।

মঙ্গলবার (২৭ অক্টোবর) নওগাঁর মহাদেবপুর উপজেলার রাইগা ইউনিয়নের নারায়নপুরে (বিরমগ্রাম) মাসুদের শশুর বাড়ির উঠানে এক সালিশ বৈঠকে এমন কান্ড ঘটানোর জন্য তারা গ্রামবাসীর সামনে হাত জোর করে ক্ষমা চান।

বৈঠকে মাসুদের শ্যালিকা (দ্বিতীয় স্ত্রী) সবার সামনে জানান, তার চিন্তা এটাই যে তার বোন এতদিন সংসার করেছে। তার যদি হাদিস অনুযায়ী তালাক হয়ে যায় তাহলে হাদিস অনুযায়ী আবার বিয়ে করে নিক। তিনি ছেড়ে দেবেন মাসুদকে।

এ সময় তিনি সবার কাছে কান্নাজড়িত কণ্ঠে ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করে জানান, তিনি ভুল করেছেন তিনি মাসুদের সঙ্গে কোনো সম্পর্কই রাখবেন না এবং মাসুদের সঙ্গে টিকটক ও কোনো অনুষ্ঠানও করবেন না। তবুও তাদের এলাকা থেকে উচ্ছেদ না করার অনুরোধ জানিয়ে তিনি তার মতো হয়ে থাকবেন বলে স্থানীয়দের কাছে প্রতিশ্রুতি দেন।অপরদিকে, মাসুদের শ্বশুর মান্নান সাপুরে সবার কাছে হাতজোড় করে ক্ষমা প্রার্থনা এবং কানে ধরে নাকে মাটি দিয়ে তওবা করে অনুরোধ করেন, তাদের বসতবাড়ি থেকে যেন তুলে না দেওয়া হয়।

তিনি বলেন, আমি আগে খারাপ ছিলাম আপনাদের সবার শাসনে আমি ভালো হব।

নওগাঁর বদলগাছী সদর ইউনিয়নের বৈরাগীপাড়ায় প্রথম স্ত্রী মৌসুমীকে সঙ্গে নিয়ে একটি ভাড়া বাসায় বসবাস করতেন মাসুদ রানা। গত ২৪ অক্টোবর ওই বাসায় তাদের গায়ে হলুদ এবং এর পরদিন ২৫ অক্টোবর প্রথম স্ত্রীর আপন ছোট বোন পূর্ণিমাকে বিয়ে করেন তিনি। বিয়ের পর দুই স্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও ভিডিও প্রকাশ করলে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এবং দেশজুড়ে তীব্র প্রতিবাদের ঝড় ওঠে।

আরও পড়ুনঃ  ১৭ বছর পর পড়াশোনায় ফিরে মা-ছেলের জিপিএ-৫

ভাইরাল হওয়া এই ঘটনার জেরে সোমবার (২৬ অক্টোবর) রাতে মহাদেবপুর উপজেলার মাতাজি বিরামগ্রাম এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। প্রথম স্ত্রীর উপস্থিতিতে শ্যালিকাকে বিয়ে করার প্রতিবাদে স্থানীয় ক্ষুব্ধ জনতা ওই টিকটকার ও আইনজীবী সহকারীকে মুখভর্তি চুন-কালি মেখে এলাকা থেকে বের করে দেয়। পরে ২৭ অক্টোবর ফেসবুকে লাইভে এসে জাতির কাছে ক্ষমা চান এবং প্রথম স্ত্রী মৌসুমীকে রেখে দ্বিতীয় স্ত্রী পূর্ণিমাকে তালাক দেওয়ার ঘোষণা দেন।

সালিশ বৈঠকে রাইগা ইউনিয়ন সাবেক ২নং ওয়ার্ড মেম্বার আশরাফুল ইসলাম, স্থানীয় মেম্বার আখতার হোসেন, লোকমান রেজোয়ান আরিফসহ স্থানীয় গণ্যমান্যব্যাক্তিরা উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, তিনজনের মৃত্যু

এবার ক্ষমা চাইলেন মাসুদের ‘শালী’, কান ধরে তওবা করলেন শ্বশুর

Update Time : ১২:৫৬:২৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬