Dhaka ০২:০৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দিন দুপুরে অস্ত্র ঠেকিয়ে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই

চট্টগ্রামের রাউজানে সিএনজিচালিত রিকশার (অটোরিকশা) গতিরোধ করে অস্ত্র ঠেকিয়ে শামসুন নাহার নামে এক নারীর কাছ থেকে ২৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ১২টার দিকে উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের উত্তর গুজরা রাজ চন্দ্র পাড়াস্থ ডিসি সড়কে এ ঘটনা ঘটে।

জানা গেছে, পূর্ব গুজরা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বড় ঠাকুর পাড়া ইসমাইল সওদাগর বাড়ির সামশুন নাহার (৫০) নামে ওই নারী জমি রেজিস্ট্রারি করার জন্য নগদ টাকা নিয়ে অটোরিকশাযোগে রাউজান সদর সাব রেজিস্ট্রার অফিস যাচ্ছিলেন। পরে ডিসি সড়কে পৌঁছালে দুটি মোটরসাইকেলে করে আসা ৬ জন ছিনতাইকারী ৩টি আগ্নেয়াস্ত্র নিয়ে অটোরিকশার গতিরোধ করে। পরে অস্ত্রের মুখে ওই নারীর ব্যাগে থাকা ২৫ লাখ টাকা, ১টি মোবাইল ফোন এবং অটোরিকশাচালকের মোবাইল ফোন ও অটোরিকশার চাবী ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

স্থানীয় বাসিন্দা মো. জসিম উদ্দিন বলেন, আমি আসার ৫ মিনিট আগে এই ঘটনা ঘটেছে। এভাবে
দিনদুপুরে ছিনতাই হলে আমাদের নিরাপত্তা কোথায়? তিনি স্থানীয় রাজনৈতিক ব্যক্তিদের এ নারীর টাকা উদ্ধারে সহযোগিতা কামনা করেন।ভুক্তভোগী নারী শামসুন নাহার বলেন, আমার কাছে মোট ২৭ লাখ টাকা ছিল। ২৫ লাখ টাকা ব্যাগে আর ২ লাখ টাকা জমির কাগজপত্রের ব্যাগে ছিল। অস্ত্রের মুখে ছিনতাইকারীরা ২৫ লাখ টাকা নিয়ে গেছে। এ বিষয়ে আমি রাউজান থানায় একটি অভিযোগ করেছি।

শামসুন নাহারের ছেলে মো. আরিফ বলেন, পৌর সদরের চারাবটতল এলাকায় ৪ গন্ডা জমি ক্রয়ের জন্য জমির মালিকের সাথে ৩২ লাখ টাকায় কথা হয়। আমরা ৫ লাখ বায়না করেছিলাম। আজকে ২৭ লাখ টাকা নিয়ে আমার মা এবং দলিল লেখকসহ সাব রেজিস্ট্রার অফিসে যাচ্ছিলেন। আমি এর আগে মোটরসাইকেল চালিয়ে রাউজান সাবরেজিস্ট্রার অফিসে যাই। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছাই। আমরা প্রশাসনের কাছে টাকা উদ্ধার ও ছিনতাইকারীদের আটকের বিষয়ে যথাযথ সহযোগিতা চাই।

আরও পড়ুনঃ  মাছ দেওয়ার কথা বলে ঘেরে ডেকে নিয়ে ৮ বছরের শিশুকে ধর্ষণ,

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন রাউজান-রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন ও রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম।

এ বিষয়ে জানতে চাইলে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, টাকা ছিনতাইয়ের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন আছে। পুলিশ ছিনতাইকারীদের শনাক্তপূর্বক গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। আশা করছি দ্রুত ছিনতাইকারীরা পুলিশের হাতে আটক হবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, তিনজনের মৃত্যু

দিন দুপুরে অস্ত্র ঠেকিয়ে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই

Update Time : ০১:১১:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

চট্টগ্রামের রাউজানে সিএনজিচালিত রিকশার (অটোরিকশা) গতিরোধ করে অস্ত্র ঠেকিয়ে শামসুন নাহার নামে এক নারীর কাছ থেকে ২৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ১২টার দিকে উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের উত্তর গুজরা রাজ চন্দ্র পাড়াস্থ ডিসি সড়কে এ ঘটনা ঘটে।

জানা গেছে, পূর্ব গুজরা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বড় ঠাকুর পাড়া ইসমাইল সওদাগর বাড়ির সামশুন নাহার (৫০) নামে ওই নারী জমি রেজিস্ট্রারি করার জন্য নগদ টাকা নিয়ে অটোরিকশাযোগে রাউজান সদর সাব রেজিস্ট্রার অফিস যাচ্ছিলেন। পরে ডিসি সড়কে পৌঁছালে দুটি মোটরসাইকেলে করে আসা ৬ জন ছিনতাইকারী ৩টি আগ্নেয়াস্ত্র নিয়ে অটোরিকশার গতিরোধ করে। পরে অস্ত্রের মুখে ওই নারীর ব্যাগে থাকা ২৫ লাখ টাকা, ১টি মোবাইল ফোন এবং অটোরিকশাচালকের মোবাইল ফোন ও অটোরিকশার চাবী ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

স্থানীয় বাসিন্দা মো. জসিম উদ্দিন বলেন, আমি আসার ৫ মিনিট আগে এই ঘটনা ঘটেছে। এভাবে
দিনদুপুরে ছিনতাই হলে আমাদের নিরাপত্তা কোথায়? তিনি স্থানীয় রাজনৈতিক ব্যক্তিদের এ নারীর টাকা উদ্ধারে সহযোগিতা কামনা করেন।ভুক্তভোগী নারী শামসুন নাহার বলেন, আমার কাছে মোট ২৭ লাখ টাকা ছিল। ২৫ লাখ টাকা ব্যাগে আর ২ লাখ টাকা জমির কাগজপত্রের ব্যাগে ছিল। অস্ত্রের মুখে ছিনতাইকারীরা ২৫ লাখ টাকা নিয়ে গেছে। এ বিষয়ে আমি রাউজান থানায় একটি অভিযোগ করেছি।

শামসুন নাহারের ছেলে মো. আরিফ বলেন, পৌর সদরের চারাবটতল এলাকায় ৪ গন্ডা জমি ক্রয়ের জন্য জমির মালিকের সাথে ৩২ লাখ টাকায় কথা হয়। আমরা ৫ লাখ বায়না করেছিলাম। আজকে ২৭ লাখ টাকা নিয়ে আমার মা এবং দলিল লেখকসহ সাব রেজিস্ট্রার অফিসে যাচ্ছিলেন। আমি এর আগে মোটরসাইকেল চালিয়ে রাউজান সাবরেজিস্ট্রার অফিসে যাই। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছাই। আমরা প্রশাসনের কাছে টাকা উদ্ধার ও ছিনতাইকারীদের আটকের বিষয়ে যথাযথ সহযোগিতা চাই।

আরও পড়ুনঃ  সিএজি’র ৩৮ অডিট রিপোর্ট প্রধানমন্ত্রীর কাছে পেশ