Dhaka ০৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে দুর্গাপূজায় আতশবাজি নিষেধ, গুজব ছড়ালে আইনি ব্যবস্থা ৩৩ কোটি টাকার আধুনিক চিকিৎসা সরঞ্জাম পাচ্ছে সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল সিলেট মহানগর দায়রা জজ আদালতে নবনিযুক্ত প্রসিকিউটরদের যোগদান এক দফা দাবিতে এবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা আমার নোবেল পাওয়া উচিত, কিন্তু তারা দেবে কি না জানি না: ট্রাম্প বাংলাদেশে বিনিয়োগ ও সংসদীয় সম্পর্ক জোরদারে যুক্তরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান রেলস্টেশনে জার্মান পর্যটকের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি কঠিন শর্তে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৩৩০ কোটি ডলার বিদেশি ঋণ নিচ্ছে সরকার মেধাতালিকায় দ্বিতীয় হয়েও চাকরি হয়নি ক্লীন্টনের, নদীভাঙনে হারিয়েছেন স্থায়ী ঠিকানা পবিত্র রমজানকে কেন্দ্র করে ব্যবসায়ীদের কড়া বার্তা দিলেন বাণিজ্যমন্ত্রী

এয়ার হোস্টেস থেকে পুলিশ কর্মকর্তা, এবার কোটি টাকার জমি কেলেঙ্কারির অভিযোগে বরখাস্ত

হাজার ফুট ওপরে উড়োজাহাজে যাত্রীদের সেবা দেওয়া থেকে পুলিশ কর্মকর্তা—নেহা পচিশিয়ার ক্যারিয়ার একসময় ছিল অনুপ্রেরণার গল্প। তবে দায়িত্ব পালনের প্রায় এক দশক পর গুরুতর অভিযোগে সেই পরিচিতিতে পড়েছে কালো দাগ। পুলিশি ক্ষমতার অপব্যবহার করে একটি হত্যা মামলার আসামির পরিবারকে ভয়ভীতি দেখিয়ে কোটি টাকা মূল্যের জমি কম দামে লিখে নেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

অভিযোগের পর মধ্যপ্রদেশের কাটুনি শহরের সিটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ (সিএসপি) পদে থাকা নেহা পচিশিয়াকে তাৎক্ষণিক বরখাস্তের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মোহন যাদব। একই সঙ্গে তাঁকে ভোপাল পুলিশ সদর দপ্তরে সংযুক্ত এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

কী অভিযোগ নেহার বিরুদ্ধে?

মামলার কেন্দ্রে রয়েছেন রমেশ লোধি নামের এক ব্যক্তি। তিনি একটি হত্যা মামলায় কারাগারে ছিলেন। অভিযোগ, তাঁর পরিবারের অসহায় অবস্থার সুযোগ নিয়ে পুলিশি প্রভাব ও ক্ষমতা ব্যবহার করে তাদের ওপর মানসিক চাপ সৃষ্টি করা হয়।

এরপর সরকারি হিসাবে প্রায় ৮২ লাখ ৮৬ হাজার রুপি মূল্যমানের একটি জমি মাত্র ১৮ লাখ ২০ হাজার রুপিতে মারুফ আহমেদ হানাফি নামের এক ব্যক্তির কাছে বিক্রি করতে লোধির পরিবারকে বাধ্য করা হয় বলে অভিযোগ উঠেছে।

অর্থাৎ সরকারি মূল্যমানের তুলনায় প্রায় চার ভাগের একভাগেরও কম দামে জমিটি হস্তান্তর করা হয়।

ক্রেতার ব্যাংক হিসাবেও সন্দেহ

জমি নিবন্ধনের নথি অনুযায়ী, ১৮ লাখ ২০ হাজার রুপির মধ্যে ১৫ লাখ রুপি চেকের মাধ্যমে এবং ৩ লাখ ২০ হাজার রুপি নগদে দেওয়া হয়েছিল।

তদন্ত কর্মকর্তা পুলিশ সদস্য অনু বেনিউয়ালের প্রতিবেদনে আরও চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালের ১১ জুলাই মারুফ আহমেদ হানাফির ব্যাংক হিসাবে ছিল মাত্র ৩ হাজার ৩৬ রুপি। কিন্তু জমি নিবন্ধনের দিন ১৫ এপ্রিল ২০২৬ তাঁর অ্যাকাউন্টে হঠাৎ করে ১৫ লাখ রুপি জমা হয়।

আরও পড়ুনঃ  সোবহানীঘাটে র‍্যাব-৯ এর অভিযান: ক্রয় রশিদ না রাখায় ১২ প্রতিষ্ঠানকে ৫৪ হাজার টাকা জরিমানা

ঘটনাটি নিয়ে জালিয়াতি, ক্ষমতার অপব্যবহার ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মামলা হয়েছে। অভিযোগের সত্যতা যাচাইয়ে নিরপেক্ষ তদন্ত চলছে।

একসময় এয়ার ইন্ডিয়ার এয়ার হোস্টেস হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন নেহা পচিশিয়া। পরে পুলিশে যোগ দিয়ে কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। কিন্তু জমি দখল ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে বরখাস্ত হওয়ার ঘটনায় তাঁর সেই ক্যারিয়ার এখন বড় ধরনের প্রশ্নের মুখে।

Tag :
জনপ্রিয় পোস্ট

সিলেটে দুর্গাপূজায় আতশবাজি নিষেধ, গুজব ছড়ালে আইনি ব্যবস্থা

এয়ার হোস্টেস থেকে পুলিশ কর্মকর্তা, এবার কোটি টাকার জমি কেলেঙ্কারির অভিযোগে বরখাস্ত

Update Time : ০৫:৫৮:১৩ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬

হাজার ফুট ওপরে উড়োজাহাজে যাত্রীদের সেবা দেওয়া থেকে পুলিশ কর্মকর্তা—নেহা পচিশিয়ার ক্যারিয়ার একসময় ছিল অনুপ্রেরণার গল্প। তবে দায়িত্ব পালনের প্রায় এক দশক পর গুরুতর অভিযোগে সেই পরিচিতিতে পড়েছে কালো দাগ। পুলিশি ক্ষমতার অপব্যবহার করে একটি হত্যা মামলার আসামির পরিবারকে ভয়ভীতি দেখিয়ে কোটি টাকা মূল্যের জমি কম দামে লিখে নেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

অভিযোগের পর মধ্যপ্রদেশের কাটুনি শহরের সিটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ (সিএসপি) পদে থাকা নেহা পচিশিয়াকে তাৎক্ষণিক বরখাস্তের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মোহন যাদব। একই সঙ্গে তাঁকে ভোপাল পুলিশ সদর দপ্তরে সংযুক্ত এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

কী অভিযোগ নেহার বিরুদ্ধে?

মামলার কেন্দ্রে রয়েছেন রমেশ লোধি নামের এক ব্যক্তি। তিনি একটি হত্যা মামলায় কারাগারে ছিলেন। অভিযোগ, তাঁর পরিবারের অসহায় অবস্থার সুযোগ নিয়ে পুলিশি প্রভাব ও ক্ষমতা ব্যবহার করে তাদের ওপর মানসিক চাপ সৃষ্টি করা হয়।

এরপর সরকারি হিসাবে প্রায় ৮২ লাখ ৮৬ হাজার রুপি মূল্যমানের একটি জমি মাত্র ১৮ লাখ ২০ হাজার রুপিতে মারুফ আহমেদ হানাফি নামের এক ব্যক্তির কাছে বিক্রি করতে লোধির পরিবারকে বাধ্য করা হয় বলে অভিযোগ উঠেছে।

অর্থাৎ সরকারি মূল্যমানের তুলনায় প্রায় চার ভাগের একভাগেরও কম দামে জমিটি হস্তান্তর করা হয়।

ক্রেতার ব্যাংক হিসাবেও সন্দেহ

জমি নিবন্ধনের নথি অনুযায়ী, ১৮ লাখ ২০ হাজার রুপির মধ্যে ১৫ লাখ রুপি চেকের মাধ্যমে এবং ৩ লাখ ২০ হাজার রুপি নগদে দেওয়া হয়েছিল।

তদন্ত কর্মকর্তা পুলিশ সদস্য অনু বেনিউয়ালের প্রতিবেদনে আরও চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালের ১১ জুলাই মারুফ আহমেদ হানাফির ব্যাংক হিসাবে ছিল মাত্র ৩ হাজার ৩৬ রুপি। কিন্তু জমি নিবন্ধনের দিন ১৫ এপ্রিল ২০২৬ তাঁর অ্যাকাউন্টে হঠাৎ করে ১৫ লাখ রুপি জমা হয়।

আরও পড়ুনঃ  বাঁচানো গেল না পাহাড় থেকে উদ্ধার হওয়া গলাকাটা সেই শিশুকে