Dhaka ১০:২৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টম ক্রুজের পদবি বাদ দিলেন মেয়ে সুরি, মায়ের মধ্যনাম ‘নোয়েল’ এখন তার শেষ নাম সীমান্তের প্রান্তিক জনপদে শিক্ষার প্রদীপ জ্বালাচ্ছে গুচ্ছগ্রাম বিদ্যালয়: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ কালীগঞ্জে বিধবা ও প্রতিবন্ধী পরিবারের সম্পত্তি জবর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন ডোপ টেস্টে ইতিবাচক ফল, অভিযুক্তের ৫ মাসের জেল সহ জরিমানা আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮!! ভূরুঙ্গামারীতে যৌথ অভিযানে ১৫ ফুটের গাঁজাগাছসহ মাদককারবারি গ্রেপ্তার রাজশাহীতে পদ্মা নদীতে নৌকাডুবি বঙ্গভবনে কার্যক্রম শুরু করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি Coronavirus disease 2019 ভারতের পর এবার চীনে গেলেন মিয়ানমারের প্রেসিডেন্ট

জাতীয় দলের কোচ নিয়োগনতুন করে আলোচনায় জার্মান কোচ থমাস ডুলি

  • Reporter Name
  • Update Time : ০১:৩৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • ৫০০ Time View

হামজা চৌধুরী ও শমিত সোমদের কোচ নির্বাচনে শুরু থেকেই আলোচনায় ছিল ওয়েলসের সাবেক কোচ ক্রিস কোলম্যানের নাম। তবে হঠাৎ করেই নতুন করে সামনে এসেছে জার্মান কোচ থমাস ডুলির নাম। গায়ানা জাতীয় দলের কোচের পদ থেকে তাঁর সাম্প্রতিক পদত্যাগ ঘিরেই তৈরি হয়েছে নতুন গুঞ্জন।

জাতীয় ফুটবল দলের নতুন কোচ নিয়োগ নিয়ে গত বুধবার অনলাইনে বৈঠক করেছে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি। তবে ওই সভায় চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল জানিয়েছেন, আগামী ১৫ মে নতুন কোচের সঙ্গে চুক্তি সম্পন্ন করা হবে। হাতে সময় খুব কম থাকায় এখন কোলম্যান ও থমাস ডুলির নামই সবচেয়ে বেশি আলোচনায়।

জানা গেছে, ক্রিস কোলম্যান তাঁর পছন্দ অনুযায়ী সহকারী কোচিং স্টাফ নিয়োগের শর্ত দিয়েছেন। অন্যদিকে বাফুফে চায় দেশীয় কাউকে সহকারী কোচ হিসেবে রাখতে। এই বিষয়ে থমাস ডুলি নাকি ইতিবাচক মনোভাব দেখিয়েছেন। ফলে ধারণা করা হচ্ছে, বাংলাদেশ দলের দায়িত্ব নেওয়ার সম্ভাবনা অনেকটাই চূড়ান্ত বলেই তিনি গায়ানা দলের কোচের পদ ছেড়েছেন।

বাফুফের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান কামরুল ইসলাম হিলটনও ইঙ্গিত দিয়েছেন যে ডুলি তাদের সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন। তিনি বলেন, “থমাস ডুলি আমাদের শর্টলিস্টে আছেন। তবে কোচ নিয়োগের বিষয়টি পুরোপুরি সভাপতি দেখছেন। ১৫ মে এ বিষয়ে ঘোষণা আসবে বলে জানি।”

৬৫ বছর বয়সী থমাস ডুলি খেলোয়াড় হিসেবে বুন্দেসলিগা ও উয়েফা কাপ জয় করেছেন। কোচ হিসেবেও রয়েছে সমৃদ্ধ অভিজ্ঞতা। তিনি জার্মান কিংবদন্তি ইয়ুর্গেন ক্লিন্সমানের সহকারী হিসেবেও কাজ করেছেন। বিশেষ করে ফিলিপাইন জাতীয় দলকে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে তোলার কৃতিত্ব তাঁকে এগিয়ে রাখছে। এশিয়ান ফুটবলে অভিজ্ঞ একজন কোচ খুঁজছে বাফুফে, আর সেই জায়গায় ডুলি বেশ শক্ত অবস্থানে আছেন। যদিও গায়ানায় স্থানীয় খেলোয়াড়দের সঙ্গে তাঁর দ্বন্দ্ব কিছু বিতর্কও তৈরি করেছিল।

ডুলি ছাড়াও বাফুফের সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন টনি কনসেইসাও, অ্যান্তন হে, টম কুলস, মাইকেল উইজ ও মাইকেল নিস। বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা নিয়ে তাদের সঙ্গেও কয়েক দিন ধরে আলোচনা চালিয়ে যাচ্ছে বাফুফে।

আরও পড়ুনঃ  দুই প্রজন্মের লড়াইয়ে জকোভিচ-আলকারাজ
Tag :
About Author Information

টম ক্রুজের পদবি বাদ দিলেন মেয়ে সুরি, মায়ের মধ্যনাম ‘নোয়েল’ এখন তার শেষ নাম

জাতীয় দলের কোচ নিয়োগনতুন করে আলোচনায় জার্মান কোচ থমাস ডুলি

Update Time : ০১:৩৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

হামজা চৌধুরী ও শমিত সোমদের কোচ নির্বাচনে শুরু থেকেই আলোচনায় ছিল ওয়েলসের সাবেক কোচ ক্রিস কোলম্যানের নাম। তবে হঠাৎ করেই নতুন করে সামনে এসেছে জার্মান কোচ থমাস ডুলির নাম। গায়ানা জাতীয় দলের কোচের পদ থেকে তাঁর সাম্প্রতিক পদত্যাগ ঘিরেই তৈরি হয়েছে নতুন গুঞ্জন।

জাতীয় ফুটবল দলের নতুন কোচ নিয়োগ নিয়ে গত বুধবার অনলাইনে বৈঠক করেছে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি। তবে ওই সভায় চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল জানিয়েছেন, আগামী ১৫ মে নতুন কোচের সঙ্গে চুক্তি সম্পন্ন করা হবে। হাতে সময় খুব কম থাকায় এখন কোলম্যান ও থমাস ডুলির নামই সবচেয়ে বেশি আলোচনায়।

জানা গেছে, ক্রিস কোলম্যান তাঁর পছন্দ অনুযায়ী সহকারী কোচিং স্টাফ নিয়োগের শর্ত দিয়েছেন। অন্যদিকে বাফুফে চায় দেশীয় কাউকে সহকারী কোচ হিসেবে রাখতে। এই বিষয়ে থমাস ডুলি নাকি ইতিবাচক মনোভাব দেখিয়েছেন। ফলে ধারণা করা হচ্ছে, বাংলাদেশ দলের দায়িত্ব নেওয়ার সম্ভাবনা অনেকটাই চূড়ান্ত বলেই তিনি গায়ানা দলের কোচের পদ ছেড়েছেন।

বাফুফের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান কামরুল ইসলাম হিলটনও ইঙ্গিত দিয়েছেন যে ডুলি তাদের সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন। তিনি বলেন, “থমাস ডুলি আমাদের শর্টলিস্টে আছেন। তবে কোচ নিয়োগের বিষয়টি পুরোপুরি সভাপতি দেখছেন। ১৫ মে এ বিষয়ে ঘোষণা আসবে বলে জানি।”

৬৫ বছর বয়সী থমাস ডুলি খেলোয়াড় হিসেবে বুন্দেসলিগা ও উয়েফা কাপ জয় করেছেন। কোচ হিসেবেও রয়েছে সমৃদ্ধ অভিজ্ঞতা। তিনি জার্মান কিংবদন্তি ইয়ুর্গেন ক্লিন্সমানের সহকারী হিসেবেও কাজ করেছেন। বিশেষ করে ফিলিপাইন জাতীয় দলকে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে তোলার কৃতিত্ব তাঁকে এগিয়ে রাখছে। এশিয়ান ফুটবলে অভিজ্ঞ একজন কোচ খুঁজছে বাফুফে, আর সেই জায়গায় ডুলি বেশ শক্ত অবস্থানে আছেন। যদিও গায়ানায় স্থানীয় খেলোয়াড়দের সঙ্গে তাঁর দ্বন্দ্ব কিছু বিতর্কও তৈরি করেছিল।

ডুলি ছাড়াও বাফুফের সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন টনি কনসেইসাও, অ্যান্তন হে, টম কুলস, মাইকেল উইজ ও মাইকেল নিস। বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা নিয়ে তাদের সঙ্গেও কয়েক দিন ধরে আলোচনা চালিয়ে যাচ্ছে বাফুফে।

আরও পড়ুনঃ  লিটনের ধূমকেতু, নাজমুলের দুর্বার, আকবরের দুরন্তে আর কারা?