Dhaka ০৩:৩১ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটের বাস দুর্ঘটনায় নিহত ৯ জনের মধ্যে বাউলশিল্পী পেহেলি ভৈরবী ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ: নিহত ৯, আহত অর্ধশতাধিক তীব্র সমালোচনার মুখে সরছে কিনব্রিজের ‘আই লাভ সিলেট’ সাইনেজ জুমার দিনের ফজিলত ও রাসুল (সা.)-এর গুরুত্বপূর্ণ আমল সিলেটে নিম্নমানের পণ্য সরবরাহ: ‘দি চট্টগ্রাম ডোর অ্যান্ড ফার্নিচার’ সিলগালা সিলেট মহানগর বিএনপির সভাপতি হিসেবে আবারও দায়িত্ব পেলেন নাসিম হোসাইন সচিবালয় ঘেরাও করতে গিয়ে পুলিশের বাধার মুখে জামায়াতের আমির ও নাহিদ সিলেটে শিশু ফাহিমা হত্যা : প্রধান আসামির মৃত্যুদণ্ড, দুই সহোদর খালাস সমবায়ের ৪০০ কোটি টাকা আত্মসাতের:সাবেক জামায়াত নেতা কারাগারে প্রকাশ্যে আসেননি হাসিনা, অন্ধকারে দিলেন ভিডিও ভাষণ

জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে দেশব্যাপী নিরাপত্তা জোরদার করেছে র‍্যাব

আগামী ৫ আগস্ট পালিতব্য জুলাই গণঅভ্যুত্থান দিবসকে সামনে রেখে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। সম্ভাব্য যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় গোয়েন্দা তৎপরতা, নিয়মিত টহল এবং সাইবার নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জননিরাপত্তা নিশ্চিত করা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাব নিয়মিতভাবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করছে। পাশাপাশি সংঘবদ্ধ অপরাধ দমন, সহিংসতা প্রতিরোধ এবং জনগণের নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন প্রতিরোধমূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।
র‍্যাবের তথ্য অনুযায়ী, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পুলিশ, অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। প্রতিটি ব্যাটালিয়ন নিজ নিজ এলাকার নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়ন করে আলাদা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে।
এছাড়া গুরুত্বপূর্ণ স্থাপনা ও জনসমাগমস্থলগুলোতে নজরদারি বাড়ানোর পাশাপাশি আগাম তথ্য সংগ্রহ এবং সাইবার পর্যবেক্ষণ কার্যক্রমও জোরদার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
র‍্যাব জানিয়েছে, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে এবং যেকোনো ধরনের আইন-শৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুনঃ  টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
Tag :
জনপ্রিয় পোস্ট

সিলেটের বাস দুর্ঘটনায় নিহত ৯ জনের মধ্যে বাউলশিল্পী পেহেলি ভৈরবী

জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে দেশব্যাপী নিরাপত্তা জোরদার করেছে র‍্যাব

Update Time : ১২:৪৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬

আগামী ৫ আগস্ট পালিতব্য জুলাই গণঅভ্যুত্থান দিবসকে সামনে রেখে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। সম্ভাব্য যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় গোয়েন্দা তৎপরতা, নিয়মিত টহল এবং সাইবার নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জননিরাপত্তা নিশ্চিত করা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাব নিয়মিতভাবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করছে। পাশাপাশি সংঘবদ্ধ অপরাধ দমন, সহিংসতা প্রতিরোধ এবং জনগণের নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন প্রতিরোধমূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।
র‍্যাবের তথ্য অনুযায়ী, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পুলিশ, অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। প্রতিটি ব্যাটালিয়ন নিজ নিজ এলাকার নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়ন করে আলাদা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে।
এছাড়া গুরুত্বপূর্ণ স্থাপনা ও জনসমাগমস্থলগুলোতে নজরদারি বাড়ানোর পাশাপাশি আগাম তথ্য সংগ্রহ এবং সাইবার পর্যবেক্ষণ কার্যক্রমও জোরদার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
র‍্যাব জানিয়েছে, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে এবং যেকোনো ধরনের আইন-শৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুনঃ  আজ ঐতিহাসিক ৫ আগস্ট, ক্ষমতার পালাবদলের দিন