Dhaka ০২:২৩ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জৈন্তাপুরে জঙ্গলে মিলল বিদেশি বন্দুক ও লুট হওয়া পুলিশের গুলি

সিলেটের জৈন্তাপুরে জঙ্গলের ভেতর থেকে একটি বিদেশি দোনলা বন্দুক ও পুলিশের মালখানা থেকে লুট হওয়া কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। শুক্রবার দিবাগত রাতে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯।

রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর থানার হরিপুর বাজারসংলগ্ন হাউদপাড়া এলাকায় অভিযান চালানো হয়। সিলেট-জাফলং মহাসড়কের পশ্চিম পাশে জঙ্গলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গোলাবারুদগুলো পাওয়া যায়।

উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে একটি বিদেশি দোনলা বন্দুক, পুলিশের লুট হওয়া চার রাউন্ড তাজা কার্তুজ এবং দুই রাউন্ড রাইফেলের গুলি।

অভিযানের সময় এসব অস্ত্রের সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদের সঙ্গে স্থানীয় চোরাকারবারি বা সংঘবদ্ধ চোরাচালান চক্রের কোনো সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এসআরবি-৯ জানিয়েছে, অস্ত্রগুলোর উৎস এবং এগুলো কারা সেখানে রেখেছে, তা শনাক্ত করতে তদন্ত ও গোয়েন্দা তৎপরতা চলছে। একই সঙ্গে চোরাকারবারিদের কাছে থাকা অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে।

উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুনঃ  রমজানের শুরুতেই সারা দেশে অস্থির বাজার, ক্রেতাদের নাভিশ্বাস
Tag :
জনপ্রিয় পোস্ট

জৈন্তাপুরে জঙ্গলে মিলল বিদেশি বন্দুক ও লুট হওয়া পুলিশের গুলি

Update Time : ০১:১৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

সিলেটের জৈন্তাপুরে জঙ্গলের ভেতর থেকে একটি বিদেশি দোনলা বন্দুক ও পুলিশের মালখানা থেকে লুট হওয়া কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। শুক্রবার দিবাগত রাতে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯।

রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর থানার হরিপুর বাজারসংলগ্ন হাউদপাড়া এলাকায় অভিযান চালানো হয়। সিলেট-জাফলং মহাসড়কের পশ্চিম পাশে জঙ্গলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গোলাবারুদগুলো পাওয়া যায়।

উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে একটি বিদেশি দোনলা বন্দুক, পুলিশের লুট হওয়া চার রাউন্ড তাজা কার্তুজ এবং দুই রাউন্ড রাইফেলের গুলি।

অভিযানের সময় এসব অস্ত্রের সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদের সঙ্গে স্থানীয় চোরাকারবারি বা সংঘবদ্ধ চোরাচালান চক্রের কোনো সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এসআরবি-৯ জানিয়েছে, অস্ত্রগুলোর উৎস এবং এগুলো কারা সেখানে রেখেছে, তা শনাক্ত করতে তদন্ত ও গোয়েন্দা তৎপরতা চলছে। একই সঙ্গে চোরাকারবারিদের কাছে থাকা অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে।

উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুনঃ  সড়ক ও জনপথ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ RHD Job Circular 2026