Dhaka ০৫:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খেজুরের বিচি, কামড়ানো শসা ও পোড়ানো চুড়ির সূত্রে শিক্ষক পরিবারের চার হত্যার রহস্য উদঘাটন এনসিপির জরুরি সংবাদ সম্মেলন সোমবার যুদ্ধের মধ্যেই জ্বালানি নিয়ে বড় সুখবর দিল ইরান মাদ্রাসাছাত্রীকে ধ র্ষ ণের দায়ে দুজনের যাবজ্জীবন ইসলামি বক্তা মিসবাহের ‘১০ নম্বর স্ত্রী’ হতে চান কনটেন্ট ক্রিয়েটর মীম সিলেটে পুলিশের সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় ৭৩ আসামি গ্রেপ্তার রাষ্ট্রপতির একান্ত সচিব হলেন আবু আউয়াল সিলেটের মেয়ে রুবাইয়ার  ৭৩ লাখ ফুল ফান্ডেড স্কলারশিপ অর্জন শাহজালাল বিমানবন্দরে ৩ কেজি কুশসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার এয়ার হোস্টেস থেকে পুলিশ কর্মকর্তা, এবার কোটি টাকার জমি কেলেঙ্কারির অভিযোগে বরখাস্ত

রাষ্ট্রপতির একান্ত সচিব হলেন আবু আউয়াল

  • desk news
  • Update Time : ০৬:১৭:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
  • ৫২৫ Time View

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব মো. আবু আউয়াল। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতির অভিপ্রায় অনুযায়ী স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব মো. আবু আউয়ালকে তাঁর একান্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া হলো।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, রাষ্ট্রপতি যতদিন এই পদে অধিষ্ঠিত থাকবেন অথবা আবু আউয়ালকে একান্ত সচিব পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন, ততদিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে আবু আউয়াল স্থানীয় সরকার বিভাগে যুগ্মসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। নতুন দায়িত্বে তিনি রাষ্ট্রপতির দাপ্তরিক কার্যক্রমে একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার শপথ নেওয়ার পর রোববার প্রথমবারের মতো বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন। এর মধ্যেই তাঁর একান্ত সচিব হিসেবে আবু আউয়ালের নিয়োগের বিষয়টি সামনে এলো।

আরও পড়ুনঃ  ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া
Tag :
জনপ্রিয় পোস্ট

খেজুরের বিচি, কামড়ানো শসা ও পোড়ানো চুড়ির সূত্রে শিক্ষক পরিবারের চার হত্যার রহস্য উদঘাটন

রাষ্ট্রপতির একান্ত সচিব হলেন আবু আউয়াল

Update Time : ০৬:১৭:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব মো. আবু আউয়াল। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতির অভিপ্রায় অনুযায়ী স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব মো. আবু আউয়ালকে তাঁর একান্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া হলো।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, রাষ্ট্রপতি যতদিন এই পদে অধিষ্ঠিত থাকবেন অথবা আবু আউয়ালকে একান্ত সচিব পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন, ততদিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে আবু আউয়াল স্থানীয় সরকার বিভাগে যুগ্মসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। নতুন দায়িত্বে তিনি রাষ্ট্রপতির দাপ্তরিক কার্যক্রমে একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার শপথ নেওয়ার পর রোববার প্রথমবারের মতো বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন। এর মধ্যেই তাঁর একান্ত সচিব হিসেবে আবু আউয়ালের নিয়োগের বিষয়টি সামনে এলো।

আরও পড়ুনঃ  সিলেটে সাব-রেজিস্ট্রারসহ তিনজনের বিরুদ্ধে দুদকের মামলা দায়ের