Dhaka ০৭:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খেজুরের বিচি, কামড়ানো শসা ও পোড়ানো চুড়ির সূত্রে শিক্ষক পরিবারের চার হত্যার রহস্য উদঘাটন এনসিপির জরুরি সংবাদ সম্মেলন সোমবার যুদ্ধের মধ্যেই জ্বালানি নিয়ে বড় সুখবর দিল ইরান মাদ্রাসাছাত্রীকে ধ র্ষ ণের দায়ে দুজনের যাবজ্জীবন ইসলামি বক্তা মিসবাহের ‘১০ নম্বর স্ত্রী’ হতে চান কনটেন্ট ক্রিয়েটর মীম সিলেটে পুলিশের সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় ৭৩ আসামি গ্রেপ্তার রাষ্ট্রপতির একান্ত সচিব হলেন আবু আউয়াল সিলেটের মেয়ে রুবাইয়ার  ৭৩ লাখ ফুল ফান্ডেড স্কলারশিপ অর্জন শাহজালাল বিমানবন্দরে ৩ কেজি কুশসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার এয়ার হোস্টেস থেকে পুলিশ কর্মকর্তা, এবার কোটি টাকার জমি কেলেঙ্কারির অভিযোগে বরখাস্ত

বিশ্বের সবচেয়ে বেশিবার দেখা এই ছবির মূল্য কত? পেছনে রয়েছে অবাক করা গল্প

  • online desk
  • Update Time : ০১:৩৬:৩১ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
  • ৫২২ Time View

সবুজে ঢাকা ঢেউ খেলানো পাহাড়। তার ওপরে নীল আকাশ, আর আকাশজুড়ে ছড়িয়ে থাকা তুলোর মতো সাদা মেঘ। ছবিটি দেখলেই অনেকের মনে পড়ে যেতে পারে পুরোনো কম্পিউটার আর উইন্ডোজ এক্সপির দিনগুলোর কথা।

মাইক্রোসফটের জনপ্রিয় অপারেটিং সিস্টেম উইন্ডোজ এক্সপিতে ডিফল্ট ওয়ালপেপার হিসেবে ব্যবহৃত ‘ব্লিস’ নামের ছবিটি একসময় বিশ্বের কোটি কোটি কম্পিউটার ব্যবহারকারীর চোখে পড়েছে। এত বিপুলসংখ্যক মানুষের দেখা ছবিগুলোর মধ্যে এটিকে অন্যতম হিসেবে বিবেচনা করা হয়।

ছবিটির ফটোগ্রাফার ছিলেন চার্লস ও’রিয়ার। তিনি ছবিটি স্টক ফটো এজেন্সি ওয়েস্টলাইটের কাছে জমা দিয়েছিলেন। পরে ১৯৯৮ সালে ছবিটি মাইক্রোসফটের নজরে আসে। এরপর মাইক্রোসফট ছবিটির স্বত্ব কিনে নেয়।

বিভিন্ন প্রতিবেদনে ছবিটির জন্য প্রায় ১ লাখ মার্কিন ডলার দেওয়ার কথা বলা হলেও, প্রকৃতপক্ষে কত অর্থের বিনিময়ে লেনদেনটি হয়েছিল, সে বিষয়ে চার্লস ও’রিয়ার বা মাইক্রোসফট কখনো বিস্তারিত জানায়নি।

তবে ছবিটি মাইক্রোসফটের উইন্ডোজ এক্সপির ডিফল্ট ওয়ালপেপার হওয়ার পর চার্লস ও’রিয়ারের পরিচিতি দ্রুত ছড়িয়ে পড়ে। পরবর্তী সময়ে তিনি বিভিন্ন খ্যাতনামা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করার সুযোগ পান এবং ফটোগ্রাফার হিসেবে নিজের অবস্থান আরও শক্ত করেন।

শুধু ‘ব্লিস’ নয়, উইন্ডোজ এক্সপির ওয়ালপেপার তালিকায় আরও একটি ছবি জায়গা করে নিয়েছিল—‘অটাম’ (Autumn)। এই ছবির গল্পটিও বেশ চমকপ্রদ।

‘অটাম’ ছবিটি তুলেছিলেন ফটোগ্রাফার পিটার বুরিয়ান। একটি ফটোগ্রাফি ম্যাগাজিনের জন্য লেন্স পরীক্ষা করার সময় তিনি ছবিটি ধারণ করেন। পরে ছবিটি মাইক্রোসফটের ছবি কেনাবেচার ওয়েবসাইট করবিসে জমা দেন।

মাইক্রোসফট ছবিটি মাত্র ৩০০ মার্কিন ডলারে কিনে নেয়। তখন পিটারও জানতেন না, ছবিটির ভবিষ্যৎ কী হতে যাচ্ছে।

পরে যখন তিনি জানতে পারেন, তার তোলা ছবিটি বিশ্বের অসংখ্য কম্পিউটারে উইন্ডোজ এক্সপির ওয়ালপেপার হিসেবে ব্যবহৃত হবে, তখন তিনি বেশ অবাক হয়ে যান। এত কম দামে ছবিটি বিক্রি করায় কিছুটা আফসোসও হয়েছিল তার।

পিটার বুরিয়ানের উপলব্ধি ছিল, ছবিটি তিনি খুব সাধারণভাবেই তুলেছিলেন। তখন তিনি কল্পনাও করতে পারেননি যে একদিন সেই ছবিই বিশ্বের কোটি কোটি মানুষের পরিচিত হয়ে উঠবে।

আরও পড়ুনঃ  মোঃ সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ

দুটি ছবির গল্পই যেন একই কথা বলে—একটি ছবি কখন যে সাধারণ একটি মুহূর্ত থেকে বিশ্বজুড়ে পরিচিত স্মৃতিতে পরিণত হবে, তা আগেভাগে বলা যায় না। কখনো কখনো অতি সাধারণভাবে তোলা একটি ছবিই হয়ে ওঠে প্রযুক্তি ব্যবহারকারীদের একটি পুরো প্রজন্মের স্মৃতি।

Tag :
জনপ্রিয় পোস্ট

খেজুরের বিচি, কামড়ানো শসা ও পোড়ানো চুড়ির সূত্রে শিক্ষক পরিবারের চার হত্যার রহস্য উদঘাটন

বিশ্বের সবচেয়ে বেশিবার দেখা এই ছবির মূল্য কত? পেছনে রয়েছে অবাক করা গল্প

Update Time : ০১:৩৬:৩১ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬

সবুজে ঢাকা ঢেউ খেলানো পাহাড়। তার ওপরে নীল আকাশ, আর আকাশজুড়ে ছড়িয়ে থাকা তুলোর মতো সাদা মেঘ। ছবিটি দেখলেই অনেকের মনে পড়ে যেতে পারে পুরোনো কম্পিউটার আর উইন্ডোজ এক্সপির দিনগুলোর কথা।

মাইক্রোসফটের জনপ্রিয় অপারেটিং সিস্টেম উইন্ডোজ এক্সপিতে ডিফল্ট ওয়ালপেপার হিসেবে ব্যবহৃত ‘ব্লিস’ নামের ছবিটি একসময় বিশ্বের কোটি কোটি কম্পিউটার ব্যবহারকারীর চোখে পড়েছে। এত বিপুলসংখ্যক মানুষের দেখা ছবিগুলোর মধ্যে এটিকে অন্যতম হিসেবে বিবেচনা করা হয়।

ছবিটির ফটোগ্রাফার ছিলেন চার্লস ও’রিয়ার। তিনি ছবিটি স্টক ফটো এজেন্সি ওয়েস্টলাইটের কাছে জমা দিয়েছিলেন। পরে ১৯৯৮ সালে ছবিটি মাইক্রোসফটের নজরে আসে। এরপর মাইক্রোসফট ছবিটির স্বত্ব কিনে নেয়।

বিভিন্ন প্রতিবেদনে ছবিটির জন্য প্রায় ১ লাখ মার্কিন ডলার দেওয়ার কথা বলা হলেও, প্রকৃতপক্ষে কত অর্থের বিনিময়ে লেনদেনটি হয়েছিল, সে বিষয়ে চার্লস ও’রিয়ার বা মাইক্রোসফট কখনো বিস্তারিত জানায়নি।

তবে ছবিটি মাইক্রোসফটের উইন্ডোজ এক্সপির ডিফল্ট ওয়ালপেপার হওয়ার পর চার্লস ও’রিয়ারের পরিচিতি দ্রুত ছড়িয়ে পড়ে। পরবর্তী সময়ে তিনি বিভিন্ন খ্যাতনামা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করার সুযোগ পান এবং ফটোগ্রাফার হিসেবে নিজের অবস্থান আরও শক্ত করেন।

শুধু ‘ব্লিস’ নয়, উইন্ডোজ এক্সপির ওয়ালপেপার তালিকায় আরও একটি ছবি জায়গা করে নিয়েছিল—‘অটাম’ (Autumn)। এই ছবির গল্পটিও বেশ চমকপ্রদ।

‘অটাম’ ছবিটি তুলেছিলেন ফটোগ্রাফার পিটার বুরিয়ান। একটি ফটোগ্রাফি ম্যাগাজিনের জন্য লেন্স পরীক্ষা করার সময় তিনি ছবিটি ধারণ করেন। পরে ছবিটি মাইক্রোসফটের ছবি কেনাবেচার ওয়েবসাইট করবিসে জমা দেন।

মাইক্রোসফট ছবিটি মাত্র ৩০০ মার্কিন ডলারে কিনে নেয়। তখন পিটারও জানতেন না, ছবিটির ভবিষ্যৎ কী হতে যাচ্ছে।

পরে যখন তিনি জানতে পারেন, তার তোলা ছবিটি বিশ্বের অসংখ্য কম্পিউটারে উইন্ডোজ এক্সপির ওয়ালপেপার হিসেবে ব্যবহৃত হবে, তখন তিনি বেশ অবাক হয়ে যান। এত কম দামে ছবিটি বিক্রি করায় কিছুটা আফসোসও হয়েছিল তার।

পিটার বুরিয়ানের উপলব্ধি ছিল, ছবিটি তিনি খুব সাধারণভাবেই তুলেছিলেন। তখন তিনি কল্পনাও করতে পারেননি যে একদিন সেই ছবিই বিশ্বের কোটি কোটি মানুষের পরিচিত হয়ে উঠবে।

আরও পড়ুনঃ  হোটেলে এসির বিস্ফোরণে শিশুসহ ৯ বাংলাদেশি নিহত